রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দক্ষিণবঙ্গের কৃতি সন্তান রবিউল খান হিল্লোল ঢাকা মহানগর উত্তর জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক নির্বাচিত প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশু ইয়ামিন দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন খুকনী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন হতে দশজন অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা যাকাত প্রদান  কাপ্তাই  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ ও কিশোর গ্যাং নির্মূলে অঙ্গীকার করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ  মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায়  কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দক্ষিণবঙ্গের কৃতি সন্তান রবিউল খান হিল্লোল ঢাকা মহানগর উত্তর জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক নির্বাচিত

  • আপডেট এর সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে
Oplus_131072

স্টাফ রিপোর্টার: শাফায়েত হোসেন।

আদর্শ ও নীতিকে ধারণ করে দীর্ঘ রাজনৈতিক পথচলার স্বীকৃতি হিসেবে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান রবিউল খান হিল্লোল ঢাকা মহানগর উত্তর জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
অনুসন্ধানী সাংবাদিক শাফায়েত হোসেনের এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত আহ্বায়ক রবিউল খান হিল্লোল বলেন, আমি কোনো পদ-পদবীর জন্য রাজনীতিতে আসিনি। রাজনীতিতে এসেছি দেশ ও মানুষের সেবার জন্য।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
রবিউল খান হিল্লোল আরও বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। আমি তাঁকে মাতৃতুল্য সম্মান করি। রাজনৈতিক জীবনে আমাকে অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে।
তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

তাঁর ভাষ্যমতে, একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে নাজিমউদ্দিন রোডস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৯ মাস ১৭ দিন কারাভোগ করতে হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের করা হয়। তিনি আরও দাবি করেন, ২০১৪ সালে তিনি গুমের শিকার হন এবং বিভিন্ন সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার মুখোমুখি হন।
২০২৪ সালের গণঅভ্যুত্থান আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি রাজপথে সম্মুখ সারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। ২০ জুলাই গুলিবিদ্ধ হয়ে বর্তমানে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের চিকিৎসা, পুনর্বাসন ও ন্যায্য অধিকার আদায়ে আমি সবসময় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার করছি।
নবনির্বাচিত আহ্বায়ক বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমার নামে কোথাও চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে কি না, তা সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখতে পারেন। রাজনীতি আমার কাছে অর্থ উপার্জনের মাধ্যম নয়; এটি সাধারণ মানুষের সেবা করার একটি সুযোগ।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। যারা দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে রাজনীতি করে আসছেন অথচ অবহেলিত রয়েছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে—এটাই আমার প্রত্যাশা।
রবিউল খান হিল্লোল জানান, জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সদস্য সচিব মো. আলী মিরাজের স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে জুলাই যোদ্ধা ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক হিসেবে তিনি সংগঠনের সকল নেতাকর্মী, জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
এদিকে রবিউল খান হিল্লোলের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে রাজনৈতিক অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ