কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় কর্ণফুলী রেস্টুরেন্টে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
এসময় তিনি বলেন, কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর মাধ্যমে দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে প্রান্তিক পর্যায়ের মানুষজন উপকৃত হচ্ছে। এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে দূর্গম এলাকায় উপজাতিসহ সকল ধরনের লোকজন এই স্বাস্থ্য সেবা পাচ্ছে বলে তিনি জানান।
কাপ্তাই হিল ফ্লাওয়ার সহকারী কর্মসূচী ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্বাস উদ্দিন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি প্রেসক্লাবের সুজন কান্তি তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন এর মাঠ পর্যায়ের কর্মী ক্রোম্রাচিং মারমা এবং পপি তনচংগ্যা। আগত গণমাধ্যম কর্মী গণ হিল ফ্লাওয়ার এর সকল স্বাস্থ্য সেবার কার্যক্রম সামনে আরও গতিশীল করার জন্য পরামর্শ প্রদান করে।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্প বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক( অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা।
কর্মশালায় কাপ্তাই, বিলাইছড়ি,রাজস্থলী ও রাঙ্গুনিয়া উপজেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।