বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের দিনব্যাপী বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ  কাউখালীতে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত  কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন শুরু

নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় শরীয়তপুরে আলোচনা ও দোয়া মাহফিল

  • আপডেট এর সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট অভিনেতা ও সড়ক নিরাপত্তা আন্দোলনের অগ্রদূত  ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তি কামনায় শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা শাখার কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মাসুদুর রহমান।

সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও কর্মক্ষম জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, “দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনে ইলিয়াস কাঞ্চন যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের লাখো মানুষের জীবনের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁর দ্রুত সুস্থতা জাতির প্রত্যাশা।”

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মাসুদুর রহমান।

 

দোয়া মাহফিল শেষে নিসচা শরীয়তপুর জেলা শাখার ২০২৬-২৭ সালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আগামীদিনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিসচা শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট, মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক এড মিজানুর রহমান মোল্লাকে। সহ–সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোর্সেন্ট রূপক চক্রবর্তী, কাউসার এবং চাকুরিজীবী নিলয় ভট্টাচার্য।

রিপন সাধু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং দেলোয়ার হোসেন।প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সুলতানা আক্তার।

বক্তব্য রাখেন নিলয় ভট্রাচারয,রিপন সাধু,এড।জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ, এড মুরাদ মুন্সির সভাপতিত্বে এড মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সবক এড মাসুদুর রহমান এছাড়াও দেলোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা প্রদান করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ