সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কানায় কানায় পরিপূর্ণ সোহেল মনজুর সুমনের কাউখালীর নির্বাচনী জনসভা নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়া সরাইল ৫ হাজার) পিস ইয়াবা সহ মাসুদ গ্রেফতার কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত চন্দ্রঘোনার ১০ বছরের  সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ  শরীয়তপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী সাইদ আহমেদ আসলামের পক্ষে ভোট প্রার্থনায় মহিলা দলের উঠান বৈঠক কাউখালীতে মোবাইল মিল্কিং মেশিন বিতরণ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাউখালীতে দোয়ার আয়োজন

  • আপডেট এর সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান, কাউখালী।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১লা (ডিসেম্বর) সোমবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার পুরাতন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দোয়ার আয়োজন করা হয়।
গত ২৩শে নভেম্বর থেকে ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ফুসফুস সংক্রমণের উপসর্গ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হওয়ার পর থেকে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। বর্তমানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসার কিছুটা উন্নতি হলেও স্বস্তি কাটছে না তার নেতাকর্মী সমর্থকদের।

তাই বেগম জিয়ার সুস্থতা কামনায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এ দোয়া মাহফিলে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর -২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন,পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক,শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় দোয়া অনুষ্ঠানে আবেগ তারিত কন্ঠে বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক। বহু চড়াই-উৎরাই, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা।” তার অসুস্থতায় দল মত নির্বিশেষে দোয়ার আকুতি ভরা আত্মচিৎকারে তিনি আবারও প্রমান করেছেন যে তিনিই একমাত্র জনমানুষের মানুষ কন্যা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। তিনি সুস্থ থাকলেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আমরা নেত্রীকে সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে পেতে চাই।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ