Category: জাতীয়

  • মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

    মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

    মাদারীপুর প্রতিনিধি:

    “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার মস্তফাপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
    ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার (আরআরএম) জনাব শেখ মো. মারুফ হাসান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. ইকবাল হোসেন, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জনাব মুহাম্মদ হুমায়ুন কবির এবং জনাব সাগর পোদ্দার (এডিসি)।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার জনাব মো. আখতারুজ্জামান।
    দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনে মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

    এ সময় উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকরা ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

  • বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ

    বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে দীর্ঘদিন ধরে একমাত্র প্রধান ড্রেনটি অবৈধ দখল এবং নির্মাণ ত্রুটির কারণে বন্ধ হয়ে থাকায় টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া–বান্দরবান সড়কে নির্মিত একটি কালভার্টের পশ্চিম পাশে পূর্বের দেয়াল (ওয়াল) অপসারণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। পাশাপাশি বাজারের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে দখলে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বসতবাড়িতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

    বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

    সেনাবাহিনীর কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মো: এস আরেফিন এর তত্ত্বাবধানে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী, বাজার সভাপতি প্রমুখের সার্বিক পরিচালনায় পানি নিষ্কাশন নালা টি পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পথ সৃষ্টি হয় এবং স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।

    এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন দখলমুক্ত রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নির্মাণ কাজের ত্রুটি দ্রুত সংশোধনের দাবি জানান।

  • কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) কর্তৃক দুটি আশ্রয় কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা  করেছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই সদর বরইছড়ি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণফুলী স্টেডিয়ামে বর্ষায় আশ্রয় নেয়া ৭০ জনকে ৪১ বিজিবির পক্ষ হতে শুকনা খাবারসহ ত্রাণ সহয়তা বিতরণ করা হয়েছে।

    ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪১বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জহিরুল ইসলামসহ অফিসারবৃন্দ।

    অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল এসময় আশ্রয় কেন্দ্রে আসা সকলের খোঁজ খবর নেন এবং তাঁদের সাথে কথা।

  • চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর  রাইখালী ইউনিয়ন এর  মতিপাড়া ৪ নম্বর  ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যানচলাচল বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার সকাল ৬ টা হতে অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে সড়কের ওপর পড়ার কারনে চন্দ্রঘোনা -বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে জনদুর্ভোগ পড়েছে  যাত্রী সাধারণ ও এলাকাবাসী।

    ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান,তবে কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প ভাংগা সড়ক দিয়ে যাতায়াত করছে।

    বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।

    এছাড়া কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ানের পুরাতন থানার পিছনে  পাহাড় ধসে গাছ পারে জশি মারমা(৭৫)ও উসি মং মারমা (২৫)আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং বসতভিটা বিধস্ত হয়ে গেছে।

    শাজাইন প্রু মারমা জানান, বুধবার  বসতভিটার ওপর বড় গাছ পড়ার কারনে একটি গৃহপালিত পশু আহত হয়েছে বলে জানান।এলাকার লোকজন আতংকের মধ্যে আছে বলে উল্লেখ করেন।

    চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তার আশ্বাস দেয়া হয়েছে বলে জানান।

  • পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি কাপ্তাইয়ের দূর্যোগ ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

    বুধবার (৮ জুলাই ২৬) রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন এর  বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

    বাংলাদেশ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সহায়তা তুলে দেন।

    এসময়  চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন ,রাঙামাটি  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাছেল,  চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাছান ফরহাদ সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জানান,

    ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ৩ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি মন্ত্রনালয় এবং তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তিনি অসহায়ের খাদ্য সামগ্রী প্রদান করে  আসছেন।

  • কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে  গাছ পড়ে ও পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ 

    কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে  গাছ পড়ে ও পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৫ নম্বর  ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চট্টগ্রাম – কাপ্তাই সড়ক এলাকায় টানা অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে একটি বড় গাছ উপড়ে সড়কের উপর পড়ে। এবং একই সঙ্গে পাহাড়ের মাটি ধ্বসে  সড়কের উপর জমা হওয়ায় মঙ্গলবার ( ৭ জুলাই)  সকাল সাড়ে ১০ টা হতে  সড়কে সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল,  ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এবং প্রত্যক্ষদর্শী কাপ্তাই বিউবো স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী জানান সোমবার রাত হতে টানা বৃষ্টির ফলে সড়কে গাছ এবং পাহাড় ধ্বসে পড়ে। ফলে উভয়ই দিক হতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে  একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কার্যক্রম শুরু করে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি,  এবং স্থানীয়রা মিলে সড়ক হতে গাছ এবং মাটি অপসারণ করে যান চলাচলের জন্য আপ্রাণ চেষ্টা করছেন।  এই ঘটনায়  কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

    কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনি প্রায় ৫শ’পরিবার পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়   কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে এবং  পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ্যভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হয়েছে।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, ইতিমধ্যে জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলার ৫ টি ইউনিয়নে ১৮ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আসবেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাওয়াসহ সকল ধরনের নিরাপদে রাখার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান। এ দিকে টানা বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও বসতভিটার ক্ষতি সাধনের খবর পাওয়া যায়।

  • স্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করছ এলাকাবাসী 

    স্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করছ এলাকাবাসী 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ী বাজার জামে মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে স্বেচ্ছাশ্রমে কাজ করছে এলাকাবাসী। শুক্রবার সকাল হতে এলাকার মুসল্লী ও জনসাধারণ সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে   মসজিদ প্রাঙ্গণে মাটি ভরাটের কাজ করে । ধর্মীয় প্রতিষ্ঠানটির সৌন্দর্য বৃদ্ধি ও মুসল্লিদের চলাচলের সুবিধার্থে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত করা হয় ।

    মাটি ভরাটের কাজে অংশগ্রহণ করে অত্র  সমাজসেবক জাফর আহমেদ স্বপন, শিলছড়ী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সুলতান মাস্টার, আনোয়ার হোসেন, মফিজুর রহমান, আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, আবুল বাশার বাবুল, রফিক, রুবেল, সেলিম, রহমত আলী, সোবহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। মসজিদ কমিটির সভাপতি মো.সুলতান মাস্টার জানান, মসজিদের উন্নয়ন ও পরিবেশ সুন্দর রাখার লক্ষ্যে সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কাজে অংশ নিয়েছেন। এতে করে মসজিদের উন্নয়ন,সৃষ্টিকর্তার ভালোবাসার লক্ষ্যে  এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে।

    এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজে সকলের অংশগ্রহণ সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ভবিষ্যতেও শিলছড়ী বাজার জামে মসজিদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা  ৮৪১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ 

    কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা  ৮৪১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির  কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা।  উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি  কলেজ এ কেন্দ্রে  বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ৮শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  সিরাজ উদ্দিন।

    তিনি  জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৮শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শ’ ৭১ জন,  কর্ণফুলি সরকারি ডিগ্রি  কলেজ হতে ৬শ’ ৩৯ জন এবং বিলাইছড়ি কলেজ হতে ৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারের পরীক্ষা পদ্ধতি একাবারেই নতুন, মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায়  প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর কার্যালয় হতে বসে শ্রেণী কক্ষ, করিডোর এবং  দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম  মনিটরিং করা যায়।

    পরীক্ষা কেন্দ্রের   হল সুপার কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এবং  শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

  • ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন 

    ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা  যুব  উন্নয়ন অধিদপ্তরাধীন আওতায় দু’মাস ব্যাপী ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি বিষয়ক কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (১ জুলাই ২৬)কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে  “টেকনোলজি এম পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্স প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোঃ হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম  বলেন, সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। সরকার কারিকুলাম অনুযায়ী বই এবং প্রশিক্ষক দিয়েছেন এই কোর্সের জন্য। প্রশিক্ষণ শেষ করে তোমরা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী  হতে পারবে।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ -সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন। প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার  ৪০ জন যুবক- যুবতী অংশ গ্রহণ করেন।

  • পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে 

    পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে 

    কাপ্তাই প্রতিনিধি।

    পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে।যা বিক্রি করে মৌসুমি  ব্যবসায়ীরা লাখ টাকা আয় করছে বলে জানান। রাঙামাটি পার্বত্যঞ্চলে প্রাকৃতিক ভাবে

    জন্মানো সুস্বাদু টক মিষ্টি লটকন যাচ্ছে ঢাকা,চট্টগ্রামে। লটকন অত্যন্ত পুষ্টিকর একটি ফল।যা খেলে মুখের রুচি বাড়ে। এটি গ্রীষ্ম মন্ডলীয় ফল।মে এবং জুন মাসে এ ফল হরহামেশাই দেখা মিলে বাজারে বিক্রয় করতে। আঞ্চলিক ভাষায় এটি ‘লটকা”নটকোনা’ বা আঁশকন ফল  নামে পরিচিত। প্রতিটি  ফল আকার  ৩থেকে ৫সেন্টিমিটার হয়। ফলের ভেতর রসালো নরম শাঁস এর কেন্দ্রে ২থেকে ৪টি বড় বাদামী রঙের বীজ থাকে। এটিতে পযাপ্ত পরিমানে ভিটামিন, খনিজ এবং প্রেটিন থাকে। এই লটকন ফলটি রাঙামাটি তথা কাপ্তাইয়ের জঙ্গলে প্রাকৃতিক ভাবে জম্মে থাকে। মৌসুমি ব্যবসায়ী জামাল উদ্দিন, হাসনাত জানান, পাহাড় হতে এ ফল ক্রয় করছি। প্রতি বস্তা লটকন ৮০০থেকে ১০০০টাকা ক্রয় করা হয়। ঢাকা-চট্রগ্রামে এ লটকন এক  বস্তুা বিক্রি করা হয় ১৫০০শ’থেকে ২ হাজার টাকা করে।

    ব্যবসায়ীরা জানান, ঢাকা, চট্টগ্রামে এ লটকন কেজি ১৫০ টাকা থেকে ২০০টাকা কেজি বিক্রি করা হয়।

    মৌসুমি ব্যবসায়ী শফি জানান, এবার এ ফল বিক্রি করে প্রায়  লাখ টাকা আয় করা হয়েছে।

    কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব জানান, কাপ্তাই উপজেলায় বাণিজ্যিকভাবে এ ফল চাষ করা হয়না। এটি প্রাকৃতিক ভাবে বনে -জঙ্গলে জন্মে। তবে এফলের চাহিদা রয়েছে স্থানীয় ও অন্যান্য জায়গায়। ফলটি পুষ্টিগুনে ভরপুর।