শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করছ এলাকাবাসী  কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা  ৮৪১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ  ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন  পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে  সৃজিত বাগানসহ বসতঘরের ক্ষতি  চিৎমরম বুনো  হাতি আতংকে রাত কাটে কৃষক কাদেরের পরিবার   শরীয়তপুরের জাজিরায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ জাজিরায় জাজিরা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা  কেপিএম পেপার মিলস্ পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  শাহজাদপুরে চরের কৃষি বদলের সাক্ষী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা  ৮৪১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ 

  • আপডেট এর সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির  কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা।  উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি  কলেজ এ কেন্দ্রে  বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ৮শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  সিরাজ উদ্দিন।

তিনি  জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৮শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শ’ ৭১ জন,  কর্ণফুলি সরকারি ডিগ্রি  কলেজ হতে ৬শ’ ৩৯ জন এবং বিলাইছড়ি কলেজ হতে ৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারের পরীক্ষা পদ্ধতি একাবারেই নতুন, মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায়  প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর কার্যালয় হতে বসে শ্রেণী কক্ষ, করিডোর এবং  দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম  মনিটরিং করা যায়।

পরীক্ষা কেন্দ্রের   হল সুপার কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এবং  শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ