ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন 

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাই উপজেলা  যুব  উন্নয়ন অধিদপ্তরাধীন আওতায় দু’মাস ব্যাপী ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি বিষয়ক কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই ২৬)কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে  “টেকনোলজি এম পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্স প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোঃ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম  বলেন, সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। সরকার কারিকুলাম অনুযায়ী বই এবং প্রশিক্ষক দিয়েছেন এই কোর্সের জন্য। প্রশিক্ষণ শেষ করে তোমরা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী  হতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ -সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন। প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার  ৪০ জন যুবক- যুবতী অংশ গ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *