Category: অর্থ ও বাণিজ্য

  • জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ 

    জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজ ফসলের সমারোহ। মৌসুমি চাষিরা ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। কাপ্তাই হ্রদের পানি একটু একটু কমছে,আর সেই শুকিয়া যাওয়া হ্রদের কুল ঘেঁষে বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পরেছে কৃষকরা।

    প্রতি বছরের ন্যায় এবারও বিশাল কাপ্তাই হ্রদ জুড়ে চাষ করতে দেখা যায় কৃষকদের। হ্রদের পাশে  বসবাসরত লোকজন দীর্ঘ এক বছর যাবত অপেক্ষার প্রহর গুনে কখন কাপ্তাই হ্রদের পানি কমবে।আর শুকিয়ে যাওয়া বা জেগে ওঠা হ্রদে ফসল ফলাবে।

    কাপ্তাই হ্রদে ঘুরে দেখা যায়, একটু পানি কমছে আর সেই শুকিয়ে যাওয়া ছোট, ছোট জায়গায় কৃষকরা হরেকরকম ফসল ফলছে। বিভিন্ন ধরনের ধান,তরমুজ, লাউ,কুমড়া,টমেটো, বড়কটি,ঢেড়শ, লালশাক, পালংশাক, কলমিশাকের  ফসল ফলাচ্ছে।

    বিলাইছড়ি কৃষক সুজন তনচংগা জানান,  এবার কাপ্তাই হ্রদের  পানি একটু ধীরগতিতে কমেছে। যার ফলে বিভিন্ন ফসলের চাষ করতে দেরি হয়েছে। এবং কেংড়াছড়ি কৃষক আলমগীর জানান,আমরা হ্রদের পানি একটু একটু শুকানোর পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করা হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন, সালমা বেগম জানান এই চাষের ওপর  নির্ভর করে আমাদের একটি বছরের সংসার খরচ। কৃষক সাইনু মারমা,থুইপ্রু মং জানান,এবার আমরা বিভিন্ন ফসল ও সবজি চাষ করেছি।তবে বিভিন্ন ফসল বিক্রয় করে বেশ অর্থ উপার্জন হয়েছে। এই অর্থ দিয়ে ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ,ঋণ পরিশোধ,বৈশাখী উৎসব পালন করার কথা জানান। বিলাইছড়ি ও কেংড়াছড়ি কৃষক জানান,এবার ধানের ফসল ভালো হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন ও সালমা জানান,ইতি মধ্যে বিভিন্ন সবজি  বিক্রয় করে বেশ কিছু টাকা আয় করা হয়েছে। সেই টাকা দিয়ে হাঁস,মুরগী ও ছাগল ক্রয় করছে বলে জানান। চাষিরা এবার ফসল ফলিয়ে  তাদের মুখে বেশ হাঁসি দেখা যায়।

  • কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ 

    কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের  পক্ষ হতে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল ১০টায় কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদে ১৫শ’পরিবারের মাঝে বিনামূল্যে জনপ্রতি দশ কেজি করে ১৫টন ভিজিএফ চাল বিতরণ করা হয়।

    আনুষ্ঠানিক ভাবে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন সকল কার্ডধারীর  মাঝে বিনামূল্যে চাল হতে তুলে দেন।

    এসময় কাপ্তাই খাদ্য কর্মকর্তা পালাশ ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বখতিয়ার মিয়া,কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ট্যাগ অফিসার সুখেন তনচংগাসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫হাজার ৫শত’৬৩জন কার্ডধারীর মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

  • জাজিরা ইউনিয়নে সুশৃংখলভাবে ভিজিএফের চাল বিতরণ

    জাজিরা ইউনিয়নে সুশৃংখলভাবে ভিজিএফের চাল বিতরণ

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    শরীয়তপুর জেলার জাজিরা ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৪ মার্চ) -সকাল ১০ ঘটিকার সময় জাজিরা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে এলাকার শতাধিক দরিদ্র পরিবার উপকৃত হয়েছে।
    অনুষ্ঠানে নেতৃত্ব দেন ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম এবং জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান হাওলাদার। তার তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে ভিজিএফের চাল তুলে দেওয়া হয়।

    চাল বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি,ভিজিএফ যাচাই বাছাই কমিটিতে মনোনায়ন পাওয়া দুইজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ১)জাজিরা ইউনিয়নের মহিলা দলের সভাপতি, শাহাজাদী ২)জাজিরা ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
    চাল বিতরণ কার্যক্রমে চেয়ারম্যান আবদুর রহমান হাওলাদার বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের ভিজিএফ কর্মসূচির মাধ্যমে যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    স্থানীয় বাসিন্দারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের দেওয়া এই সহায়তা দরিদ্র মানুষের জন্য অনেক উপকারে আসছে। বিশেষ করে যারা দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য এই চাল বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।
    এ সময় উপস্থিত স্থানীয়রা ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
    উল্লেখ্য, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

  • কাপ্তাই ঈদ বাজারে ধ্বস,অলস সময় কাটছে ব্যবসয়াীদের

    কাপ্তাই ঈদ বাজারে ধ্বস,অলস সময় কাটছে ব্যবসয়াীদের

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার সব চেয়ে বড় বাজার হল কাপ্তাই নতুন বাজার। বেচাকিনা না থাকায় ব্যবসায়ীদের অলস সময় কাটছে।

    ঈদ উপলক্ষে দোকান ব্যবসায়ীরা লাখ লাখ টাকার পোশাক,জুতাসহ বিভিন্ন পসরা সাজিয়ে রাখলেও ক্রেতা নেই।

    তবে কাপ্তাই উপজেলার পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারে চলছে ঈদ উৎসব।এবং হরেক রকম কেনা কাটার ধুম।

    কাপ্তাইয়ে ব্যবসা বানিজ্য না থাকায় তেমত ঈদ উপলক্ষে বেচা বিক্রয় নেই বললেই চলে।

    কাপ্তাই নতুন বাজার ফারজানা ফ্যাশন মালিক মো. হানিফ জানান ,লাখ লাখ টাকার পোশাকসহ বিভিন্ন রঙিন পোশাক দোকানে পসরা সাজিয়ে রেখিছি কিন্তু একেবারে বেঁচা বিক্রয় নেই। দোকানে বসে অলস সময় কাটছে। এক কথায় ব্যবসায় ধ্বস নেমেছে বলে জানান।

    রাইট চয়েস দোকান ব্যবসায়ী খোরশেদ আলম ও ইত্যাদি স্টোর মালিক আব্দুর রউফ জানাল,ধার দেনা করে ঈদ উপলক্ষে বিভিন্ন রকমের প্রসাধনী দোকানে পসরা সাজিয়ে রেখেছি। কিন্তু বেঁচা কিনা একদম নেই।গত বছরের চেয়ে এবার বিক্রয় সাধামেটা বলে উল্লেখ করেন।

    বিউটি সু ব্যবসায়ী আসিফ  কাপ্তাই সু ষ্টোর মহি উদ্দিন জানান, যে আশা নিয়ে লাখ লাখ টাকার ঈদ জুতা নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় সে রকম ব্যবসা নেই।

    আবার কাপড় ব্যবসায়ী মনিরুল ইসলাম ও আব্দুল কাদের জানান, এখানকার সরকারি লোকজন বেতন পাওয়ার সাথে সাথে  চট্টগ্রামসহ বিভিন্ন মার্কেটে কেনা কাটা করে থাকে। যার ফলে কাপ্তাই নতুন বাজার কেনা কাটা তেমন একটা করেনা।

    তবে সকল ব্যবসায়ীরা অভিজ্ঞতা থেকে বলছে,স্বল্প ও নিম্ন আয়ের লোকজন ঈদের ৩/৪দিন আগে কেনাকাটা করার ধূম পড়বে এবং  বেঁচা বিক্রয় ভালো হবে বলে জানান। কাপ্তাই নতুন বাজার ব্যবসয়ারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, আমাদের বাজারে ঈদ কেনাকাটা সামান্য কম,তবে তবে ঈদের ৩/৪দিন আগে বিক্রয় ভালো হবে বলে উল্লেখ করেন।

  • কাউখালীতে সরিষার বাম্পার ফলন

    কাউখালীতে সরিষার বাম্পার ফলন

     কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে মুখে হাসি ফুটে উঠলো কৃষকদের। অল্প খরচে বেশি লাভ এবং ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্য সামনে রেখে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। আবহাওয়া অনুকূল ও উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শে এবছর উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে-ঘাটে দিগন্ত জোড়া হলুদ ফুলে মাঠ যেন হলুদের চাদরে ঢেকে গেছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে সরিষা আবাদে লক্ষ্যমাত্রা প্রায় ৬৮ হেক্টর জমি। কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের সরিষা বিতরণ করা হয়েছে। এরমধ্যে বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ জাতের আবাদ বেশি হয়েছে।

    উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের কৃষক মোঃ মামুন জানান, ভোজ্য তেলের দাম বেশি থাকায় নিজেদের চাহিদা মেটানো ও বাজারে বিক্রির উদ্দেশ্যে ৩৩ শতাংশ জমিতে বিনা সরিষা ১১ জাতের সরিষা চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় লাভ বেশি হওয়ার আশা করছি।

    হোগলা গ্রামের কৃষক লাকি হাওলাদার বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর সরিষা গত বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছি।

    উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, এ বছর কাউখালী উপজেলায় মোট ৬৬ হেক্টর জমিতে বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ আবাদ হয়েছে। যার ফলন হয়েছে প্রায় ১২০ মেট্রিক টন। যা থেকে প্রায় ৫০ মেট্রিক টন তেল উৎপাদন হবে।
  • কাপ্তাইয়ে এলপিজি সিলিন্ডার কৃত্রিম  সংকট দেখিয়ে উচ্চমূল্য বিক্রিয় হচ্ছে 

    কাপ্তাইয়ে এলপিজি সিলিন্ডার কৃত্রিম  সংকট দেখিয়ে উচ্চমূল্য বিক্রিয় হচ্ছে 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা জেলার বিভিন্ন এলাকায়  এলপিজি সিলিন্ডার  তীব্র সংকট  বিরাজ করছে। কোন,কোন ক্ষেত্রে পাওয়া গেলেও উচ্চ মূল্য ভোক্তাদের নিকট হতে দাম  নিচ্ছে বলে  অভিযোগ উঠেছে।

    বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। গ্যাস সংকট থাকায় পবিত্র  রমজান মাসে রান্না কাজে  রোজা পালনে অনেক সমস্যা ভুগছেন স্থানীয়রা।

    কাপ্তাই নতুন বাজার গ্যাস ব্যবসায়ী জয়নাল ও নবী হোসেন জানান,আমরা খুচরা ব্যবসায়ীরা নিজেরাও বিপাকে আছি। ডিলারদের নিকট থেকে চাহিদা অনুযায়ী এলপিজি সিলিন্ডার পাচ্ছি না।ক্রেতারা আমাদের  ওপর ক্ষোভ  প্রকাশ করেন। কিন্তু সরবরাহ না থাকলে আমাদের কিছু করার থাকে না।

    আবার ক্রেতা,হাসান,মুরাদ ও মৌসুমি জানান,কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী গ্যাস সংকট দেখিয়ে উচ্চমূল্য গ্যাসের দাম নিচ্ছে। রমজানে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    বাজারের অন্য ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছে না।পরিবহন সংকট ও সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে নিয়মিত গ্যাস আসছে না। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলেও কেউ কেউ মনে করেছেন।

    ভোক্তরা দ্রুত সরবরাহ স্বাভাবিক করা,বাজার মনিটরিং জোরদার এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রমজানে সাধারণ মানুষ হয়রানির শিকার হবেনা এমনটাই প্রত্যাশা।

  • দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা 

    দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বিষয়ে কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও সমন্বয় সভা করেছে উপজেলা প্রশাসন ।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতি লিঃ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই  উপজেলা প্রশাসন ও কৃষি বিপনন কমিটির  আয়োজনে নতুন বাজার ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দ সাথে আলোচনা  সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

    উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ীদের বলেন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। এবং দ্রব্যমূল্য তালিকা,পাকা রশিদ,জিলাপি, বেগুনিতে রঙ না মিশানো,পোড়া,বাসি তেল ব্যবহার নিষেধসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা উপর গুরত্বরোপ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, কাপ্তাই কৃষি বিপনন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া,কাপ্তাই নতুন বাজার সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সম্পাদক এম করিমসহ নতুন বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

  • কাউখালিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    কাউখালিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালি।

    পিরোজপুরের কাউখালীতে “প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়,, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
    দিবসটি উপলক্ষে ৩রা জানুয়ারী(শনিবার) সকাল ১১ ঘটিকার সময় সমাজ সেবায় উপকার ভোগী সদস্যদের নিয়ে এক বর্নাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
    র‍্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়ের ওপর বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন, ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার,এনামুল হক, মোঃ ওমর ফারুক,মোঃ নুরুজ্জামান খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুবিধাভোগী সদস্যবৃন্দ ও নানা শ্রেনিপেষার মানুষ।
    আলোচনা শেষে উপকার ভোগী সদস্যদের মাঝে ঋণ সহায়তা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ন নাগরিক কার্ড বিতরণ করা হয় বলে জানা গেছে।

  • কাপ্তাইয়ে সু-উচ্চ পাহাড়ের ঢালুতে বল সুন্দরী ও মিস ইন্ডিয়া বড়ই  চাষে কৃষক বাচ্চু’র সফলতার হাঁসি 

    কাপ্তাইয়ে সু-উচ্চ পাহাড়ের ঢালুতে বল সুন্দরী ও মিস ইন্ডিয়া বড়ই  চাষে কৃষক বাচ্চু’র সফলতার হাঁসি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    সু-উচ্চ পাহাড়ের  ঢালুতে বল সুন্দরী ও মিস ইন্ডিয়া জাতের বড়ই চাষ করে  কৃষক বাচ্চুর সফলতার হাঁসি ফুটেছে । ইতিমধ্যে বাগানের উৎপাদিত  বড়ই বাজারে বিক্রয় করে সফলতা পেতে শুরু করেছে।

    রাঙামাটি কাপ্তাই উপজেলা ৫ নংওয়াগ্গা ইউনিয়ন ১০০নং মৌজার ৯নংওয়ার্ডে বসবাসরত কৃষক এনামুল হক বাচ্চু গত তিন বছর আগে কাপ্তাই -চট্টগ্রাম মহাসড়ক এর পাশে  দুই একর জায়গায়  প্রায় এক থেকে দেড় হাজারফুট  সুউচ্চ পাহাড়ের ঢালুতে শাড়ে পাঁচশ’ চার প্রকার বড়ই চাষ করে। যার মধ্যে বল সুন্দরী, মিস ইন্ডিয়া, নারকিলী কুল ও টককুল বড়ই নামে পরিচিত রয়েছে।

    স্ত্রী সন্তানদের নিয়ে বহু কষ্ট করে পাহাড়ের ভাঁজে ভাঁজে বড়ই গাছ রোপণ করে থাকে। যার খরচ হয় চার লাখ টাকারও অধিক। কৃষক এনামুল হক বাচ্চু জানান, এর আগে তাঁর একটা বাগান ছিল সেই বাগান বন্যপ্রাণী হানা দিয়ে ধবংস করে দেয়।এবং অনেক টাকা দেনা ও ঋণের কবলে পড়ে। এখনো সেই ঋণ  টানতে হচ্ছে। বর্তমানে তাঁর অন্য একটি  বাগানে  পাহাড়ে ঢালুতে  বল সুন্দরী, মিস ইন্ডিয়া, নারকিলী কুল ও টককুল চাষ করে।এবং বেশ ভালো ফল হয়েছে বলে তিনি জানান।

    ইতিমধ্যে তাঁর বাগান হতে ২/৩ বার বড়ই তুলে বাজারে বিক্রয় করছ। তাঁর মধ্যে বল সুন্দরী ১৫০টাকা কেজি এবং মিস ইন্ডিয়া ১২০টাকা করে বিক্রয় করছে। তিনি জানান সকল খরচ বাদে আশাকরা যায় বাগানের বড়ই বিক্রয় করে আরও এক লাখ টাকা উপার্জন করা সম্ভব হবে।

    কৃষক বাচ্চু জানান,জামাল নামে একজন কৃষক ২০১৭ সালে প্রথম কাপ্তাই উপজেলায় প্রথম বল সুন্দরী চাষ করে।তাঁর দেখা দেখি আমিও চাষ করি।এবং আমার দেখাদেখি আরও অনেকেই এই জাতের বড়ই চাষে উৎসাহী হয়ে উঠে।

    এনামুল হক বাচ্চু দুঃখ করে জানান, কৃষি বিভাগের নিকট গাছের ভাল মন্দ বিষয়ে  ফোন করা হলেও ফোন রিসিভ করে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং সাধারণ ক্রেতারা কমমূল্য ক্রয় করতে পারবে। পাহাড়ের উপর পানি তুলতে  কষ্ট হয়,তিনি কৃষি বিভাগের প্রতি এ বিষয়ে সহযোগিতা ও পরামর্শ চায়। কৃষি বিভাগের সহযোগিতা পেলে সামনে আরও সফলতা অর্জন করতে পারবেন বলে জানান।

    এ বিষয়ে কাপ্তাই উপজেলা কৃষিবিদ আহসান হাবীব জানান,বল সুন্দরী, আপেল কুল,কাস্মীরী আপেল কুল ১৬.৬৫ একর জায়গায় ২৬টি বাগানে এবার ভালো বড়ই এর চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ হতে চাষিদের বাগান পরিস্কার, পোকার আক্রমণে ও সার বিষয়ে বিভিন্ন রকমের সচেতনতামূলক পরামর্শ দিয়েছে বলে জানান।

  • কাপ্তাইয়ে আইস প্লান্ট উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি

    কাপ্তাইয়ে আইস প্লান্ট উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি মাছ,বাঁশ,গাছসহ বিভিন্ন ফসল আমাদের সম্পাদ।আমরা এ সম্পাদককে কাজে লাগিয়ে দেশের  চাকা আরও সুন্দর ও জনকল্যাণে কাজে লাগাতে পারি। মাছ ব্যবসাকে সুরক্ষা করতে আইস অতি প্রয়োজন  । মাছকে রাঙামাটি জেলা তথা কাপ্তাই উপজেলা  হতে অন্য জেলা বা শহরে পরিবহন করে নিতে হলে বরফ  প্রয়োজন।

    শুক্রবার সকাল ১১টায় কাপ্তাই নতুন বাজার আইস প্লান্ট উদ্বোধন কালে প্রধান অতিথি রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন উপরোক্ত বক্তব্যে রাখেন।

    নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই আইস প্লান্ট পরিচালক মো আবু বক্কর ছিদ্দিক। এসময় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো ইমতিয়াজ সাকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম (ভারপ্রাপ্ত),কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো বেলাল হোসেন, কাপ্তাই প্রেসক্লাবে সভাপতি মো কবির হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো.শাহাবুদ্দিন ও মৎস্য ব্যবসায়ী  সম্পাদক নবী হোসেন। এর আগে সকালে দোয়া মাহফিল, কুরআন খতম পড়ানো হয়। এবং প্রধান অতিথি সুইচ টিপে আইস প্লান্ট উদ্বোধন করে। এসময় সকল মৎস্য ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।