Category: জাতীয়

  • জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান

    জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান

    স্টাফ রিপোর্টার।

    ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    রবিবার (১২ এপ্রিল ২০২৬) দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দুপুর ১২টায় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল ওয়ারেছ আনসারীর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, জাতীয় প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমা সুলতানা নীলা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম রনি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা মরিয়ম আক্তার মারিয়া, রোজি আক্তার, পাথর আহমেদ,শাকিল হোসেন সহ ঢাকা জেলা ও মহানগর সহ যাত্রাবাড়ি, ডেমরা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়,গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।

    স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

    নেতৃবৃন্দ বলেন, দেশে মৎস্য, কৃষি, শিক্ষা, পুলিশ, সেনা, আনসার, পুষ্টি ও চিকিৎসা সপ্তাহসহ নানা পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই। এমনকি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা বা নিজস্ব অধিদপ্তর না থাকায় পেশাজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

    স্মারকলিপিতে আরও বলা হয়, ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” থাকলেও তা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না, যা অত্যন্ত দুঃখজনক। অথচ হাত দোয়া, পা দোয়া দিবসও রাষ্ট্র আয়োজন করে। এ প্রেক্ষিতে, “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

    সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা ফিরে পাবে।

  • কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব  বর্ণিল  র‍্যালি এবং আলোচনা সভা 

    কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব  বর্ণিল  র‍্যালি এবং আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি: 

    তনচংগ্যা সম্প্রদায়ের বিষু  উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ়্য র‍্যালি নদীতে ফুল ভাসানো  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চল এর যৌথ উদ্যোগে  রবিবার  (১২এপ্রিল) সকাল সাড়ে  ৯ টায় কাপ্তাই  উপজেলা কর্ণফুলি স্টেডিয়াম হতে শুরু হয়ে   র‍্যালিটি কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।

    তনচংগ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ সকলে মিলে ঢাক, ঢোল  বাজিয়ে এবং  নেচে, গেয়ে এই র‍্যালিতে অংশ নেন। এর আগে তনচংগ্যা সম্প্রদায়ের নারী- পুরুষ নতুন পোষাকে সজ্জিত হয়ে  সকলে মিলে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনের সুচনা করে।

    পরে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব রূপময় তনচংগ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।

    প্রধান অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, আজকের বিষু উৎসবে সকল সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এটা আমাদের ঐতিহ্যের অংশ। এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে।

    বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।

  • কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও  পুরষ্কার বিতরণ

    কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও  পুরষ্কার বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙামাটির  কাপ্তাই  উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠিত  হয়েছে।

    শনিবার সকালে   কাপ্তাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে   উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে খুদে  বিজ্ঞান অলিম্পিয়াড ও  বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী অংশ নেন।

    ২য় পর্বে  এক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এতে সভাপতিত্ব করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন,  তথ্য প্রযুক্তিতে যেই দেশ এগিয়ে সেই দেশ অনেক শক্তিশালী। আমরা যদি বহিঃ বিশ্বের সাথে তাল মিলাতে চাই,তাহলে  আগামীর শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে হবে।  এসময় বিশেষ অতিথিট  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী,  সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,  উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

    পরে বিভিন্ন ক্যাটাগরিতে  বিজয়ী খুদে  বিজ্ঞানীদের পুরস্কার প্রদান করা হয়।

  • গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

    গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

    স্টাফ রিপোর্টার।

    দেশের গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাংবাদিকদের ক্ষুদ্র এ দাবিটি কালক্ষেপণ না করে দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।

    সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে আগামীকাল ১২ এপ্রিল সারাদেশ থেকে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানো হবে। এ আয়োজন সফল করতে দেশের সকল সাংবাদিক এবং সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দের অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন ৫৬ বছরের এই বাংলাদেশে সকল শ্রেণীপেশার মানুষেরা রাষ্ট্রীয় নানা সুযোগ গ্রহন করলেও কেবলই সাংবাদিকরা রাষ্ট্রের কাছ থেকে কিছু নিচ্ছে না। সাংবাদিকদের ঠকিয়ে জাতির বিবেক বলে ঘুম পড়িয়ে রাখা হচ্ছে। তারা জেগে উঠলে পরিস্থিতি ভালো না-ও হতে পারে। হবে হচ্ছে বলে আজও সাংবাদিক নিয়োগ নীতিমালা, সুরক্ষা আইন প্রণয়নসহ পেশার মর্যাদা রক্ষায় তালিকা প্রণয়ন আলোর মুখ দেখেনি। রবিবার রাজধানীর মিরপুর পল্লবীর রংধনু কনভেনশন সেন্টারে দৈনিক শেষ সংবাদ পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি এ সময় পত্রিকাটির সাথে সম্পৃক্ত সাংবাদিকদের বিপদেআপদে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    কেক কাটা, আলোচনা সভা, সাংবাদিক সম্মাননা, সনদ বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিম, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী খবরের সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, বাংলাদেশ ট্রাভেলস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম, বাংলাদেশ পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন হোসাইন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক শেষ সংবাদের সম্পাদক ও প্রকাশক এইচ এফ এম জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও বার্তা সম্পাদক শেখ সেলিম রেজা।

    এছাড়াও সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং বর্তমান সময়ে লেজুড়বৃত্তিমূলক সাংবাদিকতার কুফল নিয়ে কথা বলেন। তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দীর্ঘ বিচারহীনতায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি জানান।

    অনুষ্ঠান শেষে কেক কাটা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ‘শেষ সংবাদ’ ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে।

  • কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ 

    কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির ত্রাণের  আওতায় চাল বিতরণ করা হয়েছে।

    শনিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর  নামে দুইটন বরাদ্দকৃত চাল ২শ’মানুষের মধ্যে জনপ্রতি ১০কেজি করে  বিতরণ করা হয়।

    জানাযায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পরামর্শ ক্রমে ২০২৫-২০২৬অর্থ বছরে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ-উল ফিতর ও পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ প্রকল্পের আওতায় ৫টন চাল বরাদ্দ দেয়া হয়।

    উক্ত বরাদ্দেরকৃত ত্রাণের  চাল বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নির্দেশে তাকে দেওয়া দুই টন চাল ২০০ জনের  মধ্যে বিতরণ করা হয়েছে।

    বিতরণ কালিন সময় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহসহ স্থানীয় ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

  • ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা

    ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা

    কাপ্তাই প্রতিনিধি।

    ১লা বৈশাখে ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা -কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ৩নম্বর ইউনিয়ন বৌদ্ধ বিহার মাঠে ১লা বৈশাখ আগামী (১৫ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক উথোয়াই মং মারমা।

    তিনি জানান, বৌদ্ধ সম্প্রদায়সহ নানা বর্ণের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান চিৎমরম। এইখানে রয়েছে শত বছরের চিংম্রং বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষ বিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব। এদিন মারমা যুবক যুবতিরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করে নেন।

    এছাড়া এদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা এবং সাংগ্রাই শোভাযাত্রা । এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট চঞ্চু চাকমা।
    অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

    সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মংসুই উ মারমা জানান, ১৫ এপ্রিল মূল সাংগ্রাই জল উৎসব হলেও আগামী ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিনদিন বিহার প্রাঙ্গনে বসবে বৈশাখী মেলা। ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসবে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে। এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক দায়িকারা বৌদ্ধ পুজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানো সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। সাংগ্রাই জল উৎসব সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট 

    কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি স্বল্পতার ফলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দু’টি ইউনিট হতে ৮০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রচন্ড খড়া এবং শুষ্ক মৌসুমে হ্রদে পানি স্বল্পতা দেখা দেয়।যার ফলে বিদ্যুৎ উৎপাদন ২৩০মেগাওয়াট হতে দিন দিন বিদ্যুৎ উৎপাদন নিচে নেমে আসে।শনিবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পিডিবি)কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে  দিন,দিন হ্রদে পানি কমে যাওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ও কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিট হতে ১এবং ২নং ইউনিট হতে ৪০মেগাওয়াট করে মোট ৮০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা ন্যাশনাল গ্রেডে যুক্ত হচ্ছে। বাকি তিনটি ইউনিট সচল তবে পানি স্বল্পতার কারনে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে হ্রদে এ মৌসুমে পানি থাকার কথা ৮৬ এমএসএল(মিনসি লেভেল), কিন্তু বর্তমানে হ্রদে পানি আছে ৮১.৩৫এমএসএল(মিনসি লেভেল) পযন্ত। দিন, দিন হ্রদে  পানি হ্রাস পাচ্ছে। তবে মুষলধারা বৃষ্টি পাত হলে লেকের পানি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে বলে বিউবো সুত্রে জানাযায়।

  • জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি

    জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি

    নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন।

    “জ্বালানি সাশ্রয়, যানজট কমাই, সাইকেল লেন ও পার্কিং সুব্যবস্থা চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর শাহবাগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ১৫তম সাইকেল লেন দিবস।
    শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদসহ সমমনা ৯টি জাতীয় সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    অনুষ্ঠানের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত সাইক্লিস্টদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

    বক্তারা বলেন, সাইকেল কেবল একটি বাহন নয়; এটি শৈশবের স্বাধীনতা, জীবনের রোমাঞ্চ এবং পরিবেশবান্ধব চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ সাইকেল ব্যবহার করলেও বাংলাদেশে এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে শহরাঞ্চলে আনুমানিক দুই লক্ষাধিক সাইকেল ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হয়।
    বক্তারা আরও উল্লেখ করেন যে, মোটরযান ও সাইকেলের একসঙ্গে চলাচল নিরাপদ নয়। দেশে পর্যাপ্ত সাইকেল লেনের অভাবে সাইক্লিস্টরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই নিরাপদ সাইকেল লেন ও পার্কিং সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি।
    অনুষ্ঠানে সংহতি প্রকাশকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল, কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সাইক্লিস্ট, মিরপুর স্টান বয়েজ ক্লাব, গ্রীন পেইজ নিউজ পোর্টাল, গ্লোবাল স্টাডি এবং বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস।

    সঞ্চালনায় ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর যুগ্ম সম্পাদক এম. এ. ওয়াহেদ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেলাল।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন গ্রীন পেইজ নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা ও পরিবেশবিদ প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রভাষক মোঃ আব্দুল আলীম, কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্টের সভাপতি মোঃ রফিকুল হাসান এবং বিএসজিএফ-এর সহ-কোষাধ্যক্ষ আবতাবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    আলোচনা সভা শেষে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সাইকেল র‍্যালিটি দোয়েল চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

  • রাজধানীতে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা সভা

    রাজধানীতে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি , মোঃ আনোয়ার হোসেন।

    রাজধানীতে ভূমিকম্পের পূর্ব ও পরবর্তী করণীয় বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ৮ এপ্রিল ২০২৬ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ঢাকা ক্যাম্পাসের সোবহানবাগস্থ গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে আবাসন নিউজ, সহ-আয়োজক হিসেবে ছিল ক্যাপস এবং ডিআইইউ’র রিয়েল এস্টেট বিভাগ।
    সভায় সভাপতিত্ব করেন ডিআইইউ’র রিয়েল এস্টেট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. আমির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)-এর সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণ-প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র এবং আবাসন নিউজ-এর সম্পাদক ও প্রকাশক ইবনুল সাঈদ রানা।
    আলোচনা সভায় আমন্ত্রিত বক্তারা ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা, নগর পরিকল্পনা, নিরাপদ ভবন নির্মাণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
    বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিকল্পনাবিদ সালমা এ শফি, ইপিএফ-এর চেয়ারম্যান তাহমিনা রহমানসহ অন্যান্য বিশিষ্টজন।
    এছাড়া আরও বক্তব্য রাখেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ-এর অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আলী, বিটিসিএল-এর পরিচালক মো. মোতাহার হোসেন, রাজউকের চিফ ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম সুমন, ডিজাইন কনসালটেন্ট আতাহারুল ইসলাম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজল মুকিম খান ডিউক, এসআরসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আবু জোবায়ের, সাবেক উপসচিব তপন কুমার নাথসহ আরও অনেকে।
    অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড, অনুসন্ধানী দল এবং এমটিএম এন্টারপ্রাইজ লিমিটেড।
    সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকাকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করতে হলে পরিকল্পিত নগরায়ণ, বিল্ডিং কোড বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

  • কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ 

    কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী মাছের নার্সারি ব্যবস্থাপনা হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।

    সোমবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কিন্নরী হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

    ২০২৫-২৬অর্থ বছরে মৎস্য অধিদপ্তরে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প(২য় পর্যায়)আওতায় এটি অনুষ্ঠিত হয়। মাছের নার্সারি  হালদা ও কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ বিভিন্ন  বিষয়ে আলোচনা করা হয়।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই  সিনিয়র মৎস কর্মকর্তা শেখ মোঃএরশাদ বিন শহিদ, সিনিয়র মৎস কর্মকর্তা  টিপু সুলতান, বিমল জ্যোতি চাকমা,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা।প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।