Category: রাজনীতি

  • আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর : হাসনাত

    আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর : হাসনাত

    পিরোজপুর প্রতিনিধি।

    আওয়ামী লীগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    বরিশাল বিভাগের ছয় জেলার সাংগঠনিক মতবিনিময়ের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহামুদা আলম মিতু, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুল ইসলাম তুহিন।

    সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

    এসময় পিরোজপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মাহাবুবুল আলম নাঈম, মো. আল আমিন খানসহ জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

    সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার কাজ চলছে। খুব শিগগিরই পিরোজপুর জেলা কমিটি গঠন করা হবে। নতুন পরিবর্তনের রাজনীতি, বৈষম্যহীন রাজনীতি ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে এনসিপির পতাকাতলে যোগ দিতে আমরা পিরোজপুরের মানুষকে আহ্বান জানাই।‘

    সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ থাকাকালীন পুরো সময়টা বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এখন গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মধ্য দিয়েই আমরা একটি নতুন যাত্রা শুরু করতে চাই, যেখানে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখতে পারবে ।

    সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোতে এখনো কোনো নীতিমালার স্বচ্ছতা নেই। শাপলা প্রতীক অন্তর্ভুক্তির বিষয়েও কমিশনের অবস্থান স্পষ্ট নয়। আমরা নীতিমালা দেখতে চাই।’

    তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপি তাদের সঙ্গেই থাকবে। আর সংস্কারের বিপক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। আওয়ামী লীগকে বাদ দিয়েই এখন দেশের রাজনৈতিক অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে।

  • বিএনপি আপোষ করে না, গুপ্ত রাজনীতি করে না : সাঈদ খান

    বিএনপি আপোষ করে না, গুপ্ত রাজনীতি করে না : সাঈদ খান

    পিরোজপুর প্রতিনিধিঃ

    বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পারেরহাট আবাসে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    পিরোজপুর-১ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে সময়োপযোগী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও জনগণমুখী রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো বিনির্মণের এই কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথনির্দেশনা দেবে। উঠান বৈঠকে সাঈদ খান আরও বলেন, “বিএনপির প্রতিটি কর্মী ১৭ বছর ধরে বলে এসেছে-আমরা বিএনপি করি, আমরা কাউকের সঙ্গে আপোষ করি না। বিএনপি কোনো গুপ্ত রাজনীতি করে না; জনগণের রাজনীতি করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টসহ বিভিন্ন অনিয়ম-অনাচার নিয়ে প্রশ্ন তুলে বলেন, কেউ কী করে হঠাৎ করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে-জনগণের সামনে তা ব্যাখ্যা করা উচিত। সাঈদ খান তারেক রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করে বলেন, গত ১৭ বছর ধরে তিনি জনগণের পাশে থেকে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন সংগ্রহশালীভাবে পরিচালনা করেছেন। বিএনপি আপোষ করে না, বিএনপি গুপ্ত রাজনীতি করে না-এটাই আমাদের অঙ্গীকার।
    অনুষ্ঠন সভাপতিত্ব করেন পারেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দল; এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকারের বাইরে রয়েছেন; জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে আমাদের দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, ফিরোজ শেখ, ক্রীড়াসংগঠক মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো: বেল্লাল শিকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা শেখ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিতদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।

  • শরীয়তপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার পথসভা ও গণসংযোগ

    শরীয়তপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার পথসভা ও গণসংযোগ

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় পথসভা ও গণসংযোগে অংশ নেন। এ সময় এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।সুদীর্ঘ সাত বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায় । ঢাকা থেকে যাত্রা শুরু করে নাওডোবা, শরীয়তপুর সদর, বুড়িরহাট,ভেদরগঞ্জ, ডামুড্যা,গোসারহাট এ সকল জায়গাতে পথসভা এবং গণসংযোগ করেন। দিনব্যাপী শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ও বাজারে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পথসভা ও গণসংযোগ করেন মিয়া নুরুদ্দিন অপু। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    পথসভায় মিয়া নুরুদ্দিন অপু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বর্তমান সরকারের দমননীতি ও জনগণের কণ্ঠরোধের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

    মিয়া নুরুদ্দিন অপু আরো বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে শরীয়তপুরবাসী ঐক্যবদ্ধ। বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাবে।”

    পথসভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল শক্তি।

    স্থানীয়ভাবে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়, যা আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় শরীয়তপুরে বিএনপির তৃণমূলের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত বহন করে

    স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর কোনো কেন্দ্রীয় নেতার এমন সরাসরি গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

  • কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর সন্ধ্যায় শহীদ তিতুমীর একাডেমি হলরুমে এই  সভা করা হয়।

    কাপ্তাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নূর জামালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই  উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ।

    এসময়  বক্তব্য রাখেন জীবতলী ইউনিট দায়িত্বশীল সালেহ নুর,চৌধুরী ছড়া ইউনিটের দায়িত্বশীল আবুল কালাম আজাদ, ফুলবাগান এলাকার দায়িত্বশীল মইনুদ্দিন, প্রকৌশলী ইউনিটির দায়িত্বশীল আশেক-এ-এলাহী সাব্বির, বিএসপিআই ইউনিটের সভাপতি বেলাল হোসেন,আদর্শ শিক্ষক পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সিনিয়র শিক্ষক মোহাম্মদ হানিফ প্রমূখ।

    বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে অভিহিত করে অবিলম্বে এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

  • কাপ্তাইয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

    কাপ্তাইয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

    কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: 

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে  কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপলক্ষে বুধবার ( ২৯ অক্টোবর)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদরে  একটি র‍্যালি করা হয়।  পরে বড়ইছড়িস্থ কাপ্তাই -চট্টগ্রাম সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন যুবদল আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক  সুমন মারমা।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল।

    প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।

    এসময় বিশেষ রাঙামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক সম্পাদক দিলদার হোসেন,  কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ  সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা , রাঙামাটি জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: আনোয়ার হোসেন ও সিরাজুল মোস্তফা এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ চৌধুরী।

    প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের  উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    কাউখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    কাউখালী প্রতিনিধি।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১ঘটিকার সময়, উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উত্তর বাজার উপজেলা বিএনপি’ কার্যালয়ে গিয়ে সমাপ্তি করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান মামুন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল আজম সোহেল।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,মোঃরফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোইয়াব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,আগামী জাতীয় নির্বাচনে প্রতীক ধানের শীষ কে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৬ বছর হাজারো নেতৃবৃন্দ হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। ছাত্র-জনতার আন্দোলন ও তাজা রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আবারো দেশকে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে তারা গোপনে মাঠে নেমেছে। আমরা তারেক জিয়ার নেতৃত্বে,সকল নাগরিকের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচন ও ভোট অধিকারের মধ্য দিয়ে ক্ষমতায় আনবো। র‍্যালিতে উপজেলার ৫টি ইউনিয়নের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

  • নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

    নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

    স্টাফ রিপোর্টার।

    বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয়।

    সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া বলেন, এই দলের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা।

  • দাগনভূঞা নারায়নপুর এবং কৈখালীতে ভোট কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    দাগনভূঞা নারায়নপুর এবং কৈখালীতে ভোট কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলা ১নং সিন্দুরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের উদ্যোগে ভোট কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন, “অতীতে হুমকি ধমকির মাধ্যমে ভোটারদের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। কেন্দ্র দখল, জাল ভোট এবং কারচুপির মাধ্যমে জনমতকে উপেক্ষা করা হয়েছে। পেশি শক্তি ,কালো টাকা এবং অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে।

    আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে। আমরা ভোটারদের নিরাপত্তায় প্রশাসন এবং জনগণের সহযোগিতায় সার্বক্ষণিক পাহারার ব্যাবস্থা করবো। সুতারাং ভয় ,ভীতি, শংকা ছাড়াই সবার পছন্দ মত সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবেন।তিনি সবাইকে আগামী নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানান।

    সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও আব্দুর রহীম , উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী , ২ নং রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও আব্দুজ্জাহের, ইউনিয়ন আমীর মাও জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সেক্রেটারী এবং সাবেক মেম্বার মাওলানা মোশাররফ হোসেন ,সাবেক মেম্বার আব্দুল হামিদ সহ নেতৃবৃন্দ।

  • কাপ্তাই বিএনপির সাংগঠনিক সভা

    কাপ্তাই বিএনপির সাংগঠনিক সভা

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরম্বিত করার লক্ষ্যে কাপ্তাইয়ে বিএনপির সাংগঠনিক সভা করা হয়েছে।

    আগামি ক্রয়াদেশ নির্বাচনে দলকে তৃণমূল পর্যায়ে ধানের শীর্ষকে বিজয়ী করার জন্য ওয়ার্ড পর্যায়ে একযোগে সাংগঠনিক সভায় কাজ করার আহবান জানানো হয়।

    শুক্রবার (২৪ অক্টোবর)সকাল ১০টা কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে  এক সাংগঠনিক সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

    এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ।

    বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন  রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী, যুগ্ন-সম্পাদক মো. আলী বাবর,দিলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, মোরশেদ আলম যুগ্ন-সম্পাদক সেচ্ছেসেবক দল কেন্দ্রীয় কমিটি। বক্তরা বলেন, নিজেদের মধ্যে সকল বিবেদ ভুলে গিয়ে মাঠ পর্যায়ে একযোগে কাজ করার আহবান জানান হয়।এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল নেতা কর্মীরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।

  • বিভেদ নয়, ঐক্য চাই-স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই : মাসুদ সাঈদী

    বিভেদ নয়, ঐক্য চাই-স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই : মাসুদ সাঈদী

    এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর:

    পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আজ আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সবচেয়ে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। গত ১৬ বছর আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। তিনি বলেন, আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী-তবে আমাদের লক্ষ্য একটাই, জনগণের শাসন প্রতিষ্ঠা করা স্বাধীন বাংলাদেশ গড়া। মাসুদ সাঈদী আরও বলেন, দীর্ঘ সময়ে আমরা দেখেছি, কিভাবে শেখ হাসিনার সরকার বিরোধী মতের মানুষের ওপর নির্যাতন, গুম-খুন ও মামলা চালিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। দেশের শীর্ষ আলেমদের অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব জুলুমের পরও আমরা দমে যাইনি; বরং আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ হয়েছি। তিনি সতর্ক করে বলেন, যখন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে, তখন আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। সাবেক চেয়ারম্যান বলেন, গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য। কিন্তু সেই সমালোচনা যেন আমাদের ঐক্যকে দুর্বল না করে। যদি আমরা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিই, দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে স্থান দিই-তাহলে আমরা শত্রুরই স্বার্থ পূরণ করব। তিনি আরও বলেন, আমরা চাই, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি একই পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকুক, যেন শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা যায়।

    মাসুদ সাঈদী বলেন, স্বপ্নের বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, ভিন্নমতের জন্য নির্যাতিত হবে না; যেখানে দুর্নীতির বদলে থাকবে ইনসাফ, অপশাসনের বদলে থাকবে সুশাসন, স্বৈরাচারের বদলে থাকবে গণতন্ত্র। জনগণের দ্বারা পরিচালিত একটি প্রকৃত গণতান্ত্রিক সরকারই হবে আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, তাই আজ আমাদের অঙ্গীকার হোক-বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি একসাথে ছিলাম, আছি এবং থাকব, যতদিন না এই দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা যায়। ঐক্যই আমাদের শক্তি, আর এই শক্তিই আগামী দিনের পরিবর্তনের চালিকা শক্তি হবে।

    সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল খান, ইউপি সদস্য ময়না বেগম, শিরিন আক্তার, তপন কুমার সাহা, ইউনিয়ন জামায়াত আমীর ওমর ফারুক, যুবনেতা মুবাশশির সানি, জাকারিয়া হোসেন, মামুন হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে, ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিনের সভাপতিত্বে ও ইউপি সচিব সুমন শিকদারের সঞ্চালনায়।