Category: রাজনীতি

  • হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

    হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    গণহত্যায় শেখ হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে।

    সোমবার সন্ধ্যায় কাপ্তাই ৪নং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আনন্দ মিছিলটি  নতুন বাজার,আপষ্ট্রিম জেটিঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নতুন বাজারে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ।

    এতে  প্রধান ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

    এসময়  রাঙামাটি জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  একরাম হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মোঃ হারুন, আব্দুল আলিম কালাম,   তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, সেচ্ছেসেবক দলের আহবায়ক জাকির হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাসুদ, যুবদল আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সম্পাদক ফয়েজ আহমদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ও ইউনিয়ন যুবদল নেতা রুবেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

  • শাহজাদপুরের হাবিবুল্লাহ নগরে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

    শাহজাদপুরের হাবিবুল্লাহ নগরে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

    মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি।

    শনিবার ১৫ নভেম্বর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া বাজারে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এম. এ. মুহিতের পক্ষে ভোট চেয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, আমির হোসেন সবুজ, মুজিবুর রহমান মিন্টু, হাজী মনির হোসেন, আব্দুর রউফ, ইটভাটা ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আলমাস আলী, আরাফাত রহমান কোকো পরিষদের নেতা শাহাদাত হোসেন এবং শ্রমিক নেতা শামীম প্রমুখ।

    এসময় মোঃ আলমাস আলী বলেন, আমাদের কঠোর পরিশ্রমই সফলতা এনে দেবে। ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীক বিজয়ের সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবে।
    তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, যেন সবাই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।

    অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ময়েন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন অনিক আহমেদ, সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ নগর ইউনিয়ন।

    বক্তারা আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।

  • রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী সামাজিক কাজের অংশ হিসাবে পরিস্কার পরিচ্ছন্ন করছে 

    রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী সামাজিক কাজের অংশ হিসাবে পরিস্কার পরিচ্ছন্ন করছে 

    কাপ্তাই প্রতিনিধি।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন শাখার আয়োজনে ঝৌপ,জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন করছে।

    শুক্রবার (১৪ নভেম্বর) বাদ ফজর ভোর ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত  ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ  ২নং রাইখালী ২নং ওয়ার্ড নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কের দু’পাশ জুড়ে ঝৌপ,জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন করে এবং তা আগুন জ্বালিয়ে পুড়ে দেয়।

    রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ জানান, জামায়াতে ইসলামীর সামাজিক কাজের অংশ হিসাবে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।এসময় জামায়াতে ইসলামীর রাইখালী বায়তুল মাল সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান ওলমা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার, ওয়ার্ড সভাপতি মো.গিয়াসউদ্দিন, মেহেদী, মোয়াজ্জেম হোসেন, আলাউদ্দিন, ও জিহাসসহ জামায়াতে কর্মীগন উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন 

    কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন 

    কাউখালী প্রতিনিধি ।
    পিরোজপুরের কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে সভা অনুষ্ঠিত হয়।
    কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নুরুন্নাহার মনু, সাধারণ সম্পাদক শামীম আরা, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
  • চরমজলিশপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ,পথসভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত

    চরমজলিশপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ,পথসভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত

    আবুল হাসনাত তুহিন, ফেনী:-

    সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ পথসভা এবং উঠান বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ,ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি।

    কিন্তু দুর্নীতি এবং চাদাবাজী জনজীবনকে অতিষ্ঠ করেছে। অসাধু এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৌরাত্ব সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত। চাদাবাজীর কারনে ফুটপাতের হকার থেকে শিল্পপতিরা আতংকগ্রস্থ।বহু উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে ঠিকাদাররা চাদাবাজের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

    সুতারাং আমাদের এবারের সংগ্রাম দূর্নীতি এবং চাদাবাজীর বিরুদ্ধে। দুর্নীতিমুক্ত , বৈষম্যহীন মানবিক বাংলাদেশ নিশ্চিত করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যহত থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দুর্নীতি মুক্ত দল এবং নেতৃত্বকে সমর্থন করার জন্য তিনি আহবান জানান”।

    দিনব্যাপী গণসংযোগ এবং উঠান বৈঠকে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাও আব্দুর রহিম, জেলা কর্মপরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, উপজেলা আমীর মাও মো: মোস্তফা , ইউনিয়ন আমীর মাও আব্দুল হাই আনোয়ারী,ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাও আবু জাফর, IBWF ফেনী শহর সেক্রেটারি ফখরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড সভাপতি মাও হানিফ ,ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা এইচ আর ডি সম্পাদক হাসিবুর রহমান সহ নেতৃবৃন্দ।

  • পিরোজপুরের কাউখালীতে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

    পিরোজপুরের কাউখালীতে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে  শ্রীগুরু সংঘ বাংলাদেশ- কেন্দ্রীয় আশ্রম পাঁচ দিন ব্যাপী রাস উৎসব শুরু হয়েছে।

    শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব তিথী রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়।
    পাঁচ দিনের এ উৎসব ঘিরে দেশ ও বিদেশের কয়েক লক্ষাধিক ভক্ত ও পূণ্যার্থীর সমাগম ঘটবে। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।
    শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথনন্দ স্বরস্বতী আশ্রম অঙ্গনে সংঘের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন।
    পরে ‘সত্য, সেবা, নীতি, ধর্ম-জীবনের
    চারি কর্ম’ এ বাণীকে সামনে রেখে দেশ-বিদেশের ১২৫টি শাখা সংঘের হাজার-হাজার ভক্তবৃন্দরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
    এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
    পাঁচ দিনের এ উৎসবে প্রতিবছরের মতো আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলা, রকমারি জিনিসের পসরা সাজিয়েছেন দোকানিরা। পাহাড়ি কাঠের নকশায় গড়া আকর্ষণীয় ফার্নিচারসহ দূর দূরান্ত থেকে দোকানিরা এসেছেন মেলায়।
    কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার বলেন, দেশ ও জাতির কল্যাণার্থে ও বিশ্ব শান্তি কামনায় পাঁচ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গল আরতি, শ্রীমদভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বস্ত্র বিতরণ, জাঁতি ধর্ম নির্বিশেষে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
    আগামী ১০নভেম্বর সোমবার সমাপনী দিনের উৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবে দেশের ভক্তসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম হবে।
    উল্লেখ্য ইতিমধ্যে ভারত, নেপাল , শ্রীলংকা , আমেরিকা রাশিয়া সহ বিভিন্ন দেশ বিদেশ  থেকেও ভক্তরা অনুষ্ঠানে সমবেত হয়েছেন।
    পাঁচদিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রীগুরু এর ভক্তবৃন্দ ছাড়াও মুসলিম ভাইয়েরা এই অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের কর্মীর পাশাপাশি তারাও আমাদের পাশে থেকে সহযোগিতা করে থাকেন।
    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, পুরো অনুষ্ঠানের এলাকা সিসি ক্যামেরার আয়ত্তে রয়েছে এবং উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
  • দাগনভূঁঞা উপজেলায় ডা: মানিকের গণসংযোগ

    দাগনভূঁঞা উপজেলায় ডা: মানিকের গণসংযোগ

    আবুল হাসনাত তুহিন, ফেনী:-

    “আমাদের দায়ীত্ব,ক্ষমতা, কর্মতৎপরতা জনগণের জন্য নিবেদিত,ইনশাআল্লাহ”- ডা: মো: ফখরুদ্দিন মানিক।

    দাগনভূঁঞা উপজেলার সদর ইউনিয়নের লেংগারটেক বাজারে গণসংযোগ কালে ফেনী-৩ দাগনভূঁঞা-সোনাগাজী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন, এক যুগের অধিক সময় ধরে দাগনভূঁঞা-সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে আছি।

    বিগত আওয়ামী দু:শাসনে ৮০ অধিক মামলার ফেরারী হয়ে মাঠ ছাড়িনি। সকল সংকটে,বিভিন্ন উৎসবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে জনগনের পাশে ছিলাম। আমাদের দায়ীত্ব ক্ষমতা কখনো জনগন থেকে বিচ্ছিন্ন করবেনা। বরং সকল সুযোগ জনগনের জন্য নিবেদিত হবে। আমরা মাটি এবং মানুষের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করবো। আমাদের তরুন এবং যুবকরা হবে স্বপ্ন বাস্তবায়নের স্বারথী। যুবকদের নিয়ে আমরা সপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।
    গণসংযোগে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন জামায়াতের আমীর আলা উদ্দিন মিষ্টার,ইউনিয়ন সেক্রেটারি খোরশেদ আলম, জামায়াত নেতা সালাহ উদ্দিন সোহেল সহ নেতৃবৃন্দ।

  • শরীয়তপুরে বিএনপির ৩ আসনে প্রার্থী ঘোষণা, দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা

    শরীয়তপুরে বিএনপির ৩ আসনে প্রার্থী ঘোষণা, দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা

    শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধিঃ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সঞ্চার হয়েছে।

    জানা গেছে, শরীয়তপুর-১ (পালং, জাজিরা ও সদর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম

    শরীয়তপুর-২ (নড়িয়া-ভেদরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন, জেলা সভাপতি শফিকুল ইসলাম কিরণ।

    শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা) আসনে মনোনয়ন পেয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়াঁ নুরুদ্দিন আপু।

    প্রার্থী ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়গুলোতে আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর নতুন নেতৃত্বকে ঘিরে দলের তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

    শরীয়তপুর জেলার সভাপতি শফিকুল ইসলাম কিরণ বলেন,“আমরা জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই। শরীয়তপুরের মানুষ বিএনপির পাশে আছে, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”

    অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা জানান, তারা ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। ঘরে ঘরে গিয়ে জনগণের সাথে যোগাযোগ এবং সরকারের ব্যর্থতা তুলে ধরার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    প্রার্থী ঘোষণায় উচ্ছ্বসিত এক তরুণ নেতা বলেন,

    “আমরা অনেকদিন পর আবার নতুন আশায় বুক বেঁধেছি। শরীয়তপুরে বিএনপির জয় নিশ্চিত করতে সবাই মাঠে কাজ করব।”

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শরীয়তপুরের তিনটি আসনেই এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। বিএনপির সক্রিয় অংশগ্রহণে জেলায় নির্বাচনের মাঠ আরও সরব হয়ে উঠেছে।

  • বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মনজুর সুমনের কাউখালী মহিলা দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মনজুর সুমনের কাউখালী মহিলা দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    কাউখালী প্রতিনিধি। 
    পিরোজপুরের কাউখালীতে রবিবার  (২ নভেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কাউখালী উপজেলা কার্যালয়ে পিরোজপুর ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আহমেদ সোহেল মঞ্জুর সুমন কাউখালী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
    কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা মহিলা দলের সভাপতি জ্যেষ্ঠ প্রভাষক নুরুন্নাহার মনু, সাধারণ সম্পাদক শামীমা আক্তার, বিএনপি নেত্রী সুলতানা নীলা, জাকিয়া বেগম রানু, শামীম আরা নুপুর প্রমুখ।
    এছাড়া অনুষ্ঠানে উপস্থিত উপজেলার পাঁচটি ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুর সুমন বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপজেলার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মা-বোনদের বুঝাতে হবে। দল থেকে যাকে মনোনয়ন দেবে আমরা সবাই মিলে তার সাথে থেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রার্থীকে বিজয় করব ইনশাআল্লাহ।
  • ‎‎স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে পরশুরামে বিএনপির সংবাদ সম্মেলন

    ‎‎স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে পরশুরামে বিএনপির সংবাদ সম্মেলন

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-‎

    পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তারেক হোসেনের বিরুদ্ধে চোরাচালান পণ্য জব্দের ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে পরশুরাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন, ষড়যন্ত্র করে তারেককে ফাঁসানো হয়েছে।‎বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকালে পরশুরাম অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।

    ‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবদুল হালিম মানিক।

    বক্তব্যে তিনি বলেন,  বিগত ১৭ বছর বিভিন্ন সময় ফ্যাস্টিষ্টদের হামলা ও মিথ্যা মামলার কারণে বিএনপি নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন করে আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর অংশ হিসেবে পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।  ফুলগাজী থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে চোরাচালান মামলায়  তাকে আসামি করেছেন। তারেক হোসেনকে একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ৬ বছর ধরে বক্সমাহমুদ বাজারে সুনামের সাথে ব্যবসা করছেন তারেক। বর্তমানে সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ও উত্তর সাতকুচিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ‎জানা গেছে, গত ২৬ অক্টোবর ভোরে ফুলগাজীর গজারিয়ায় চোরাচালান পন্যবাহী গাড়ির চাপায় এক সিএনজি চালক নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ফেনীর ফুলগাজী উপজেলার গজারিয়া বাজার এলাকায় একটি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি-কাপড় জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন ভোরে একই এলাকায় একটি ভারতীয় কাপড়বোঝাই পিকআপ এবং যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক রকি মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

    ‎আবদুল হালিম বলেন, গত ২৬ অক্টোবর ফুলগাজী থানায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা মামলা দায়ের করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয় পরশুরাম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কারা নির্যাতিত মোঃ তারেক হোসেনকে। যা আমাদেরকে বিস্মিত করেছে। ষড়যন্ত্রকারী মহল তার সাংগঠনিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে পুলিশকে প্রভাবিত করে মিথ্যা মামলায় জড়িত করেছে।
    ‎তারেক হোসেনকে আসামি করার বিষয়ে অসংঙ্গতি প্রকাশ করে তিনি বলেন, মামলায় জব্দ করার সময় ১২.৩০ মিনিট। ঘটনার প্রায় ৬ ঘন্টা পর মামলা দায়ের করা হয়। অথচ এজাহারের ভাষ্যমতে,পুলিশ সকাল ৫.১৫ মিনিটে গোপন সংবাদ পায়। সকাল ৬.৩০ মিনিটে দুর্ঘটনা ঘটে ও দুর্ঘটনা ঘটার পর পরই পুলিশ সেখানে পিকআপ থেকে পড়ে যাওয়ায় বস্তাগুলো দেখে মর্মে এজাহারে উল্লেখ করে। সেই ক্ষেত্রে জব্দ তালিকা প্রস্তুতের জন্য ৬ ঘন্টা বিলম্ব কেন? ঘটনাস্থল ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন আর তারেকের বাড়ি পরশুরাম উপজেলায়। জব্দ তালিকায় ১নম্বর স্বাক্ষী হিসেবে যাকে দেখানো হয়েছে তার বাড়ি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে। ২ নম্বর স্বাক্ষী মোশারফ হোসেনের বাড়ি একই ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে। ঘটনাস্থল আমজাদ হাট ইউনিয়নের গজারিয়ার কোন স্বাক্ষী বা প্রত্যক্ষদর্শী নাই।

    ‎দলীয় কোন কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,দলের স্বার্থে ও জনকল্যাণে আমরা সবাই এক। দলের কেউ এ মিথ্যা মামলার সাথে জড়িত নয়।এ সময় বিএনপি নেতৃবৃন্দ তারেক হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনাটি যথাযথ তদন্ত করার দাবি জানান।

    ‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলসহ বিএনপি, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।