বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের দিনব্যাপী বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ  কাউখালীতে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত  কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন শুরু

শরীয়তপুরে বিএনপির ৩ আসনে প্রার্থী ঘোষণা, দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা

  • আপডেট এর সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত হয়েছে

শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সঞ্চার হয়েছে।

জানা গেছে, শরীয়তপুর-১ (পালং, জাজিরা ও সদর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর-২ (নড়িয়া-ভেদরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন, জেলা সভাপতি শফিকুল ইসলাম কিরণ।

শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা) আসনে মনোনয়ন পেয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়াঁ নুরুদ্দিন আপু।

প্রার্থী ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়গুলোতে আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর নতুন নেতৃত্বকে ঘিরে দলের তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

শরীয়তপুর জেলার সভাপতি শফিকুল ইসলাম কিরণ বলেন,“আমরা জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই। শরীয়তপুরের মানুষ বিএনপির পাশে আছে, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”

অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা জানান, তারা ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। ঘরে ঘরে গিয়ে জনগণের সাথে যোগাযোগ এবং সরকারের ব্যর্থতা তুলে ধরার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রার্থী ঘোষণায় উচ্ছ্বসিত এক তরুণ নেতা বলেন,

“আমরা অনেকদিন পর আবার নতুন আশায় বুক বেঁধেছি। শরীয়তপুরে বিএনপির জয় নিশ্চিত করতে সবাই মাঠে কাজ করব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শরীয়তপুরের তিনটি আসনেই এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। বিএনপির সক্রিয় অংশগ্রহণে জেলায় নির্বাচনের মাঠ আরও সরব হয়ে উঠেছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ