কাপ্তাই বিএফআইডিসি, এলপিসি ইউনিটে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী ও আলোচনা সভা 

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটি কাপ্তাই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (এলপিসি) ইউনিটে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সঃ) আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় এলপিসি ইউনিট প্রধান কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে পবিত্র মিলাদুন্নব(সঃ)আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নার এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল ইউনিট সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়।

এতে বক্তব্য রাখেন কাপ্তাই এলপিসি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। আরও বক্তব্য রাখেন এলপিসি ইউনিটের সহ-ব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস (হিসাব), কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ আল আমিন, সম্পাদক মোঃ শাহিন।

এসময় অফিস কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, সকলে মিলে মিশে কাজ করে কারখানার উৎপাদন বৃদ্ধি করুন,দেশের সেবায়  এগিয়ে আসুন এবং এলপিসির জন্য সৃষ্টি কর্তার জন্য সকলে দোয়া করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *