Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল 

    কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও কাপ্তাই ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিম ও পথ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকাল ৫টায় কাপ্তাই ১০শয্যা হাসপাতাল চত্তরে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন কাপ্তাই ১০শয্যা হাসপাতাল মানবিক ডাক্তার কামরুল ইসলাম এবং কাপ্তাই ইয়ুথ ক্লাবের পরিচালক ইঞ্জিনিয়ার জিতু।

    এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, সাবেক কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন , কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই স্কুল প্রধান শিক্ষক মাহাবুব হাসান , সুইডিশ  মাদ্রাসা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, তাঁতীদল সম্পাদক তরিক উল্লাহ, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেনসহ এলাকার বিভিন্ন পেশা শ্রেণির নেতৃবৃন্দ।

    এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদে ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন সাইফী।

  • হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত 

    হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার   (১৭ মার্চ)  হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে।

    এদিকে মহা বারুনী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গনে  এদিন বেলা ১২ টায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

    মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব  ও উপজেলা শিল্পকলা একাডেমির  সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময়  গেস্ট অব অনার  হিসেবে উপস্থিত ছিলেন  রাঙামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাশ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, যুব এর প্রাক্তন সভাপতি পুস্পেন বড়ুয়া  কাজল, বাংলাদেশ মহাতীর্থ উন্নয়ন কমিটি চন্দ্রনাথধাম, সীতাকুণ্ড এর সাধারণ সম্পাদক রত্নেন্দু ভট্টাচার্য্য।

    আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হিন্দু কল্যান ট্রাস্টের  ট্রাষ্টি কর্তৃক মনোনিত রাঙামাটি

    জেলা প্রতিনিধি ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি রাঙামাটির সভাপতি   আশীষ কুমার চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, কল্যান ঐক্য ফ্রন্ট্র কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু দে,  কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট্র রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহবায়ক রুপক মল্লিক রাতুল,  কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন,  ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন,  রাঙামাটি জেলা বিএনপির সাবেক সদস্য অজিত কারবারি, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক নাট্য ব্যক্তিত্ব আনিছুর রহমান,

    কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আল নাহিয়ান ডালিম, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রফিক, সাবেক ছাত্র দল নেতা মোশাররফ হোসেন অপু,   কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে,  রাঙামাটি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রচার সম্পাদক পুলক শীল, কাপ্তাই উপজেলা সনাতন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভি সাহা প্রমুখ।

    স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন   সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী।

    অনুষ্ঠানে গীতাপাঠ করেন সীতা ঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ।

  • কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ 

    কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের  পক্ষ হতে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল ১০টায় কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদে ১৫শ’পরিবারের মাঝে বিনামূল্যে জনপ্রতি দশ কেজি করে ১৫টন ভিজিএফ চাল বিতরণ করা হয়।

    আনুষ্ঠানিক ভাবে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন সকল কার্ডধারীর  মাঝে বিনামূল্যে চাল হতে তুলে দেন।

    এসময় কাপ্তাই খাদ্য কর্মকর্তা পালাশ ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বখতিয়ার মিয়া,কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ট্যাগ অফিসার সুখেন তনচংগাসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫হাজার ৫শত’৬৩জন কার্ডধারীর মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

  • কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন 

    কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন। প্রতি বছরের ন্যায় এবারও  কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বিউবো অভ্যর্থনা প্রধান ফটক হতে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন কাজ করা হবে। পরিচ্ছন্ন উদ্বোধন করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মো.মাহমুদ হাসান।

    তিনি জানান,আমাদের বিউবো এলাকাটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে প্রতিনিয়ত মন্ত্রী, এমপি,ডিসিসহ উচ্চ পদস্থ ভিআইপি লোকজন আগমন করে থাকে।তাই এলাকাটি আমাদের পরিস্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। সেই লক্ষ্যে পরিচ্ছন্নতা করা হয়।

    স্বাস্থ্য পরিদর্শক কবিরুল ইসলাম জানান,আমাদের এলাকাটা পর্যটন এলাকা এখানে অনেক পর্যটকের আগমন ঘটে। সেই লক্ষ্য এটা আমাদের পরিস্কার পরিচ্ছন্ন করা।

    মো. বেলাল হোসেন  জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি বলেন,দীর্ঘ বছর এই গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ওবিউবো এলাকাটি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়নি।ব্যবস্থাপক এবার একটি সুন্দর ব্যবস্থা নিয়েছে বলে ধন্যবাদ।

    পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মো. কয়সুল বারী নির্বাহী প্রকৌশল, অভিজিৎ পাল উপ-বিভাগীয় প্রকৌশলী, আহসান হাবীব চৌধুরী, সহকারী প্রকৌশলী, তারেক আহমেদ সহকারী প্রকৌশলী,  সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,  শ্রমিক নেতা ফারুক মিয়া ও শহিদুল ইসলাম প্রমুখ।

  • কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ 

    কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ 

    কাপ্তাই  প্রতিনিধি। 

    চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ে নারী সমাবেশ হয়েছে।

    শুক্রবার সকাল ১১টায়  কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে   গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন,বর্তমান  সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেছেন। সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করার জন্য মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি এ সমস্ত উন্নয়নমূলক কাজে নারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান।

    এসময়  বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ ঘোষ, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক   আনিছুর রহমান।

  • কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি : 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ২টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”তে  মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়েছে।

    এসময় সাবেক উপজেলা পরিষদ  চেয়ারম্যান দিলদার হোসেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল , উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফজলে রাব্বীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ,ফায়ার সার্ভিস,ইউপি চেয়ারম্যান ও প্রতিনিধি বৃন্দ,হেডম্যান প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় কাপ্তাই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেই সাথে সামনে অনুষ্ঠিত  সীতারঘাট মা সীতা  মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের মেলা ও পবিত্র ঈদুল ফিতরের সময় উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং কেউ যাতে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়। পরে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

  • ইফতার সামগ্রী ও  সেমাই- চিনি বিতরণ করছে মানবিক সম্পা আহমেদ 

    ইফতার সামগ্রী ও  সেমাই- চিনি বিতরণ করছে মানবিক সম্পা আহমেদ 

    কাপ্তাই  প্রতিনিধি।

    চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদ এর আয়োজনে  অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

    মঙ্গলবার  অসহায় ও দরিদ্র ১৫ টি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদের সেমাই চিনি উপহার দেয়া হয়। মসজিদের ইমাম ও মোয়াজ্জেম যাদের বেতন সর্ব সাকুল্যে ৪ হাজার টাকা তাঁদের মধ্যে এই উপহার বিতরণ করা হয়।

    মানবিক সম্পা আহমেদ বলেন, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এরা  খুব কষ্টের  জীবন যাপন করে। সমাজের বিত্তবানরা  মসজিদের ইমাম ও  মোয়াজ্জেমের পাশে দাঁড়ানোর জন্য  আহ্বান জানান।

    উল্লেখ্য,  সম্পা আহমেদ ২০০৯ সাল থেকে চন্দ্রঘোনা কেপিএম  নিজ এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। এযাবৎ  প্রতিবন্ধী,বয়স্ক,এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় থেকে  সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

  • কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি : 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাপ্তাই শিল্প এলাকা ইউনিট কর্তৃক রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বাদ আছর বিএফআইডিসি জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক ও বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন।

    এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও কাপ্তাই ইসলামিক সেন্টার চেয়ারম্যান শিক্ষাবিদ মুহাম্মদ হারুনুর রশীদ।

    প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও কুরআনের তাৎপর্য শিক্ষা দেয়। আমরা সকলে কুরআন অর্থসহ বুঝে তেলওয়াত করার চেষ্টা করব।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক প্রধান শিক্ষক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  মাধ্যমিক বিদ্যালয় মুহাম্মদ নুরুল কবির করিমী প্রমুখ।

    এসময় মসজিদ কমিটি,জামায়াতের উপজেলা ও বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ সহ  এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাত করেন বিএফআইডিসি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন সাইফি।

  • কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

    জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা-এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার  (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, ইউপি  চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

    সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

  • প্রভাষক নুরুল আবছার এর ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন

    প্রভাষক নুরুল আবছার এর ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার কর্তৃক রচিত  বই  “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ইংরেজিতে অর্নগল কথা বলার জন্য এই বইটি রচনা করা হয়েছে।

    এছাড়া কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করবে বইটি।

    সোমবার ( ৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এর কার্যালয়ে প্রধান অতিথি  উপস্থিত থেকে বইটির  মোড়ক উন্মোচন করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মো:  আলিফ উল্লাহ,( শিক্ষা)বিএন।

    এসময় তিনি বলেন, বইটি লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস সহ এই জাতীয় কাজের জন্য  সহায়ক হবে বলে আমি বিশ্বাস  করি। চাপ্টার অনুযায়ী একজন শিক্ষার্থী যদি বইটি অনুশীলন করে, তাহলে ভবিষ্যতে ইংরেজিতে কথা বলা সহ দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    মোড়ক উন্মোচনকালে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কলেজ শাখার  কো- অর্ডিনেটর মো: কামরুল আলম, মাধ্যমিক শাখার কো- অর্ডিনেটর  মো: মাহফুজুল হকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    প্রভাষক নুরুল আবছার বলেন, ইংলিশ বুস্টার একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ইংরেজি শেখার বই, যা কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করে। এটি কেবল একটি পাঠ্যবই নয়; বরং শোনা, বলা ও নিয়মিত অনুশীলনের সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ ইংলিশ লার্নিং সিস্টেম। প্রতিটি লেসনের সঙ্গে সংযুক্ত QR কোড স্ক্যান করে শিক্ষার্থীরা হেডফোনের মাধ্যমে সঠিক উচ্চারণ, স্বাভাবিক টোন এবং বাস্তবসম্মত বাক্যপ্রয়োগ শিখতে পারে। নিয়মিত পড়া ও অনুশীলনের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং স্পোকেন ও প্রেজেন্টেশন ইংলিশে দক্ষতা অর্জন সহজ হয়।বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস স্পিকিং, ফ্রিল্যান্সিং, ইংলিশ ফর টিচার্স, ক্রিকেট ও ফুটবল কমেন্টারি, অনার্স, মাস্টার্স এবং বিসিএস ভাইভার মডেলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টপিক সংযোজন করা হয়েছে। প্রতিটি লেসনে নেটিভ ভয়েসে প্রস্তুতকৃত QR কোড সংযুক্ত থাকায় শুনে শুনে ইংরেজি শেখার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা আরও উচ্চতায় পৌঁছাবে। পরিবারে ছোট-বড় সকলের জন্যই বইটি সমানভাবে উপযোগী। যারা ইংরেজিকে বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত উন্নীত করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ বই।