Category: চট্টগ্রাম বিভাগ

  • ২৯৯আসনে  বিজয়ী হলে কাপ্তাইকে মৌজা বাস্তবায়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে -এ্যাড দীপেন দেওয়ান 

    ২৯৯আসনে  বিজয়ী হলে কাপ্তাইকে মৌজা বাস্তবায়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে -এ্যাড দীপেন দেওয়ান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    ১২ফেব্রুয়ারি২০২৬ শুভ দিন মিলেমিশে  ধানের শীর্ষে ভোট দিন। দেশনায়ক তারেক জিয়ার শুভ দিন ধানের শীর্ষে ভোট দিন।দেশ উন্নয়নে মার্কা ধানের শীর্ষ মার্কা।

    ২৯৯নং আসন পার্বত্য চট্টগ্রাম  রাঙামাটিতে আমাকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা হলে  কাপ্তাই উপজেলায় ইপিজেডস্থাপন, মৌজা বাস্তবায়ন,রাইখালী নদীর ওপর ব্রিজ, কর্ণফুলী কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর, পর্যটনখাতে উন্নয়ন,  কেপিএম বন্ধ রেওয়ন মিল চালুসহ সকল উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হয়।

    বৃহস্পতিবার (২২জানুয়ারী২৬)বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে  উপরোক্ত  বক্তব্যে  রাখেন রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের  ধানের শীর্ষ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির  ধর্ম বিষয়ক সহসম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান।

    তিনি আরও জানান, ১২ফেব্রুয়ারি বিপুল ভোটে  ধানের শীর্ষ মার্কা  বিজয়ী করার জন্য প্রস্তুত হউন। নির্বাচিত হলে  আমরা পার্বত্যঞ্চলে শান্তিসহ   আইনশৃঙ্খলা উন্নয়নে  কাজ করব। এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি ঐক্য বজয় থাকবে বলে জানান।কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির আয়োজনে এবং কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির সদস্য সচিব মো দিলদার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ।

    স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব এ্যাড.মামুনুর রশীদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্ণেল মনিষ দেওয়ান,সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা,   কেন্দ্রীয় নেতা সাথী ঊষা কুমার বড়ুয়া, জেলা ছাত্র দল নেতা আলী আকবর সুমন,যুবদল সম্পাদক আবু শাহাদাত সাইম,জেলা শ্রমিক দল সভাপতি মোঃ মমতাজ উদ্দিন,জেলা বিএনপির যুগ্নসম্পাদক আলী বাবর,কাপ্তাই নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ডাঃ রহমত উল্লাহ, এ্যাড.সাইফুল ইসলাম পনির, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন,  সাবেক জেলা ছাত্র নেতা সাইফুল ইসলাম ভুট্টো,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আরো বক্তব্য রাখেন। এসময়  কাপ্তাই উপজেলার বিএনপির পাঁচ ইউনিয়ন হতে নেতাকর্মী মিছিল করে জনসভায় আসে। এর আগে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপর পাহাড় অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে ৫০জন কর্মী এ্যাড. দীপেন দেওয়ানের হাতে  ধানের শীর্ষ হাতে নিয়ে যোগদান করে।

  • চিৎমরম শালবাগান ব্রিজটি দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি 

    চিৎমরম শালবাগান ব্রিজটি দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নম্বর চিৎমরম  ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর শালবাগান ব্রিজটি  দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি। অত্র ইউনিয়নের বাঙালি পরিবারসহ সকল সম্প্রদায়ের কয়েক হাজার লোকজন ছড়ার ওপর ব্রিজ দিয়ে যাতায়াত করে।এছাড়া বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কর্তব্য পালনে নিয়মিত এই ছড়াও ওপর ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে।

    উক্ত ব্রিজটি ১৯৯৬সালে নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটির পিলারের  পলেস্তার,খসে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নিম্ন মানের কাজ করায় ব্রিজের একপাশের রেলিং বহু আগে খসে পড়ে গেছে। অন্য পাশে রেলিং এর পলেস্তার খসে পড়ছে।

    সরজমিনে দেখা যায় শালবাগান ব্রিজটি একরকম ঝুঁকিপূ্ণ অবস্থায় এলাকার লোকজন চলাচল করছে।

    চিৎমরম ইউনিয়ন এর বাসিন্দা পল্লি পশু চিকিৎসক মো.আনোয়ার হোসেন, আব্দুল্লা আল মামুন ও ব্যবসয়াী  আক্তার হোসেন জানান,এই ব্রিজটি দীর্ঘ ৩০বছর আগে করা। বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।  এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গিয়ে  বহু লোকজন আহত হয়েছে। এবং ১৫টির মত গরুর মৃত্যু হয়েছে। এটি জরুরি সংস্কার ও পূর্ণ নির্মাণ করার দাবি জানান।

    চিৎমরম ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, বর্তমানে এলাকার লোকজন পাশ্ববর্তী কাপ্তাই ও চিৎমরম ইউনিয়ন যাতায়াতের একমাত্র মাধ্যম।এটির অবস্থা খুবি খারাপ অবস্থা তাই জরুরি ভিত্তিতে এটি সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

  • কাপ্তাইয়ে  ‘নির্বাচনী আচরণ বিধিমালা’ বিষয়ে অবহিতকরণ সভা 

    কাপ্তাইয়ে  ‘নির্বাচনী আচরণ বিধিমালা’ বিষয়ে অবহিতকরণ সভা 

    কাপ্তাই প্রতিনিধি।

    বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে  অবহিতকরণ সভা হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার  মো. রুহুল আমিন সভার শুরুতে  বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে এই প্রবন্ধ উপস্থাপন করেন।

    সহকারী রিটার্নিং অফিসার জানান,কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ও বরাদ্দ প্রদান করা যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনি এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান বা উপটৌকন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না।

    কোনো প্রার্থী  প্রতিষ্ঠান বা সমিতি বা সংগঠন হইতে কোনো প্রকার সংবর্ধনা গ্রহণ করিতে পারিবেন না। নির্বাচনে প্রচার কাজে সরকারি  সার্কিট হাউজ, ডাক-বাংলো,  রেস্ট হাউজ ব্যবহার করা যাবে না।

    অবহিতকরণ সভায়  কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,  উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল,

    রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপদেষ্টা ইকরাম হোসেন বেলাল,  আহবায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াছিন মামুন,  কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনরুর রশিদ, কাপ্তাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আবুল হাসেম সহ প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধি,আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিধি, মিডিয়া কর্মীগণ  উপস্থিত ছিলেন।

  • বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাই বিএনপির  মিলাদ ও দোয়া মাহফিল 

    বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাই বিএনপির  মিলাদ ও দোয়া মাহফিল 

    কাপ্তাই প্রতিনিধি:  

    রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রূপকার, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বাদ যোহর  উপজেলা সদর বড়ইছড়ি  মডেল জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত দোয়া  মাহফিলে  উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব  দিলদার হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন,বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুল হাশেম মেম্বার,জাকির হোসেন,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক মোঃ আবু হাসান চৌধুরী রক্সি, মোঃ মাসুদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ মনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান ডালিম, মোশাররফ হোসেন অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

    মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ  সোলায়মান।

  • কাপ্তাই দিনব্যাপী মহিলা উন্নয়ন সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাই দিনব্যাপী মহিলা উন্নয়ন সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি।

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মহিলা অনুবিভাগ কাপ্তাই শাখার  উন্নয়ন অনুবিভাগভুক্ত সমবায়ীদের  দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টায়  কাপ্তাই উপজেলা বিআরডিবি মিলনায়তনে ভাচ্যুয়ালী যুক্ত হয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান।

    এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

    প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাঙামাটি জেলা বিআরডিবির উপ পরিচালক মো. এনামুল হক ও  কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  এনামুল হক হাজারী।

    স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের। আগত মহিলাদের  সমবায়  বিভিন্ন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

    এসময়  ৩০জন মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

  • কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চিৎমরম ইউনিয়নে  উঠান বৈঠক অনুষ্ঠিত 

    কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চিৎমরম ইউনিয়নে  উঠান বৈঠক অনুষ্ঠিত 

    কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি:

    কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার  চিৎমরম উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রু মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল।

    বক্তব্য রাখেন  কাপ্তাই  উপজেলা সহকারী  তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন।

    বৈঠকে বক্তারা তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করেন। ভোট একটি মৌলিক অধিকার এই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়।

    উঠান বৈঠক শেষে উপজেলা প্রশাসন কর্তৃক অসহায় ও দুস্থ শীতার্ত ৩০০ জনের মাঝে প্রত্যেককে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

  • বাংলাদেশ বিনির্মানে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে-তৌফিক ইমাম 

    বাংলাদেশ বিনির্মানে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে-তৌফিক ইমাম 

    কাপ্তাই প্রতিনিধি: 

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬  এর ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে  অংশীজনদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার  বেলা ১২ টায় উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষ কিন্নরীতে  এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব মো. তৌফিক ইমাম।

    এসময় তিনি বলেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে। একইদিন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার দু’টি করে ভোট প্রয়োগ করবেন।  অন্যান্য বারের চেয়ে এই বছর ভোট হবে উৎসবমুখর পরিবেশে। আসুন সবাই মিলে মিশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করি।এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ি।

    কাপ্তাই উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জনপ্রশাসন মন্ত্রণালয় এর উপ সচিব মোসাদ্দেক মেহদী ইমাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী,নির্বাচন অফিসার মিতা পারিয়াল,সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, হেডম্যান অরুন তালুকদার, সাংবাদিক কাজী মোশারফ হোসেন।

    মতবিনিময় সভায় সরকারি, কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিও কর্মী সহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ১২/০১/২০২৬ ইং তারিখ আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। মিজানুর রহমান (৩৩) পিতা-নিয়ামত আলী
    মাতা-ফরিদা বেগম ২. মোঃ আরজু আলম (৩৪)
    পিতা-মৃত মনির উদ্দিন মাতা-নূর জাহান বেগম
    উভয় সাং-আলীপুর (পোষ্ট- সাচনা) থানা-জামালগঞ্জ
    জেলা-সুনামগঞ্জ। এদেরকে হাতে নাতে গ্রেফতার করেন পুলিশ। উদ্ধারকৃত মাদক মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে,আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

    কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তি শিশু গণশিক্ষা তালপট্টি কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে ।

    সোমবার সকাল ১০টায় শিল্প এলাকা তালপট্টি গণশিক্ষা কেন্দ্র শিক্ষক এর আয়োজনে মো. কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণ করা  হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি এলপিসি কাপ্তাই শাখার সহ-ব্যবস্থাপক বিলাস কুমার বিশ্বাস।

    প্রধান অতিথি বলেন,ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তি গণশিক্ষা কেন্দ্রটি প্রশংসার দাবিদার। এ কেন্দ্রে আদব,স্বাস্থ্য সুরক্ষা পরিষ্কার পরিচর্যা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করে থাকে তিনি অত্র কেন্দ্রের  শিক্ষকের মানউন্নয়নের  প্রশংসা করে।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ৫নং ইউপি সদস্য মো. ইমান আলী,ইফা কেয়ারটেকার হাফেজ জালাল উদ্দিন, শিল্প এলাকা ভিভি এস পরিচালক আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই নতুন বাজার টেলিকম এন্ড লাইব্রেরি পরিচালক আব্দুর রহিম মহরম,শহিদ তিতুমীর একাডেমি সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন ও ব্যবসায়ী মো. রাশের।

    এসময় ২০২৫-২৬ সনের পুরাতন ও নতুন  শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • নিদিষ্ট সময়ের পূর্বে  কেপিএম হতে  ১১ কোটি টাকার উপরে জাতীয় সংসদ নির্বাচনী ব্যালট সরবরাহ করা হয়

    নিদিষ্ট সময়ের পূর্বে  কেপিএম হতে  ১১ কোটি টাকার উপরে জাতীয় সংসদ নির্বাচনী ব্যালট সরবরাহ করা হয়

    কাপ্তাই প্রতিনিধি। 

    নিদিষ্ট সময়ের পূর্বে  কেপিএম হতে আগামী ১২ ফেব্রুয়ারী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষ।

    রোববার (১১ জানুয়ারী ২৬) সকাল ১১টায় কেপিএম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান  রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস লিমিটেড( কেপিএম)   হতে  চলতি অর্থ বছরে ৯১৪মেট্রিকটন কাগজের চাহিদাপত্র দিয়েছিলেন বাংলাদেশ স্টেশনারী অফিস ( বিএসও)। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১  টাকা। আবার বিএসও হতে  নির্বাচন কমিশন  এই  কাগজ সরবরাহ করে  নির্বাচনের জন্য   ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য কাজ সম্পাদন করে থাকবেন।  চাহিদা পত্রের বিপরীতে নিদিষ্ট সময়ের আগেই কেপিএম কর্তৃপক্ষ এই কাগজ সরবরাহ করেন।

    তিনি আরোও বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে সাড়ে ৩ হাজার মেট্রিকটন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তৎমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসও এর মাধ্যমে কেপিএম মিল হতে ব্রাউন, সবুজ  ও গোলাপি  কালার কাগজের চাহিদাপত্র দিয়েছেন। ১৫ জানুয়ারীর ২০২৬ এর মধ্যে এই কাগজ সরবরাহ এর জন্য বলা হয়েছিল। আমরা ১১ জানুয়ারীর মধ্যে  পর্যায়ক্রমে  এই কাগজ বিএসও এর কাছে সরবরাহ করেছি। তিনি আরোও বলেন, নির্বাচন কমিশন ছাড়াও বিএসও এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১১টি প্রতিষ্ঠানে আরোও ১২শত মেট্রিকটন কাগজ পর্যায়ক্রমে  সরবরাহ করা হবে বলে জানান।

    এসময় কেপিএম এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।