Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ” শীর্ষক কৃষক  প্রশিক্ষণ 

    কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ” শীর্ষক কৃষক  প্রশিক্ষণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে “বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১০টায় কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি)অংগ এর অর্থায়নে এবং পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী, কাপ্তাইয়ের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান (ভারপ্রাপ্ত)পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী, কাপ্তাই।

    প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ), বারি গাজীপুর।

    তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এরাবিয়ান এবং রোবাস্ট জাতের কফি চাষে যেমন সফলতা পাওয়া যায়, তেমনি এই জাতের কফি চাষে কৃষকদের সচেতন হতে হবে।

    কফি চাষে গাছে পোকার আক্রমণসহ বিবিধ বিষয়ে কৃষকদের  গবেষণা কেন্দ্রের পরামর্শ দেয়া হয়।

    এসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মো. মনিরুজ্জামান,উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মনিরুজ্জামান কৃষি গবেষণা কেন্দ্রে পাহাড়তলী, বান্দরবান ঊর্ধ্বতন  বৈজ্ঞানিক  কর্মকর্তা  ড. মো. সেলিম।

    এসময় মাঠ পর্যায়ে ৩০জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

    এর আগে অনুষ্ঠানে শুরুতে প্রয়াত তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হয়।

  • চন্দ্রঘোনায় সিসিএইচপি এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

    চন্দ্রঘোনায় সিসিএইচপি এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের(সিসিএইচপি)  আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার  হাসপাতালের সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সিসিএইচপি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ ফেসিলিটেটর উসংবাই এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

    তিনি বলেন, যেকোন দূর্যোগের সময় ৪টি বিষয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। অপরিকল্পিত ভাবে বনায়ন ও বৃক্ষ নিধনের ফলে আমরা প্রকৃতির অনেক ক্ষতি করছি।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কাপ্তাই উপজেলার সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যা।

    এসময়  কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন,  বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়ন এর  হেডম্যান, জনপ্রতিনিধি, ইউনিয়নের গ্রাম উন্নয়ন প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।

  • কাপ্তাইয়ে সু-উচ্চ পাহাড়ের ঢালুতে বল সুন্দরী ও মিস ইন্ডিয়া বড়ই  চাষে কৃষক বাচ্চু’র সফলতার হাঁসি 

    কাপ্তাইয়ে সু-উচ্চ পাহাড়ের ঢালুতে বল সুন্দরী ও মিস ইন্ডিয়া বড়ই  চাষে কৃষক বাচ্চু’র সফলতার হাঁসি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    সু-উচ্চ পাহাড়ের  ঢালুতে বল সুন্দরী ও মিস ইন্ডিয়া জাতের বড়ই চাষ করে  কৃষক বাচ্চুর সফলতার হাঁসি ফুটেছে । ইতিমধ্যে বাগানের উৎপাদিত  বড়ই বাজারে বিক্রয় করে সফলতা পেতে শুরু করেছে।

    রাঙামাটি কাপ্তাই উপজেলা ৫ নংওয়াগ্গা ইউনিয়ন ১০০নং মৌজার ৯নংওয়ার্ডে বসবাসরত কৃষক এনামুল হক বাচ্চু গত তিন বছর আগে কাপ্তাই -চট্টগ্রাম মহাসড়ক এর পাশে  দুই একর জায়গায়  প্রায় এক থেকে দেড় হাজারফুট  সুউচ্চ পাহাড়ের ঢালুতে শাড়ে পাঁচশ’ চার প্রকার বড়ই চাষ করে। যার মধ্যে বল সুন্দরী, মিস ইন্ডিয়া, নারকিলী কুল ও টককুল বড়ই নামে পরিচিত রয়েছে।

    স্ত্রী সন্তানদের নিয়ে বহু কষ্ট করে পাহাড়ের ভাঁজে ভাঁজে বড়ই গাছ রোপণ করে থাকে। যার খরচ হয় চার লাখ টাকারও অধিক। কৃষক এনামুল হক বাচ্চু জানান, এর আগে তাঁর একটা বাগান ছিল সেই বাগান বন্যপ্রাণী হানা দিয়ে ধবংস করে দেয়।এবং অনেক টাকা দেনা ও ঋণের কবলে পড়ে। এখনো সেই ঋণ  টানতে হচ্ছে। বর্তমানে তাঁর অন্য একটি  বাগানে  পাহাড়ে ঢালুতে  বল সুন্দরী, মিস ইন্ডিয়া, নারকিলী কুল ও টককুল চাষ করে।এবং বেশ ভালো ফল হয়েছে বলে তিনি জানান।

    ইতিমধ্যে তাঁর বাগান হতে ২/৩ বার বড়ই তুলে বাজারে বিক্রয় করছ। তাঁর মধ্যে বল সুন্দরী ১৫০টাকা কেজি এবং মিস ইন্ডিয়া ১২০টাকা করে বিক্রয় করছে। তিনি জানান সকল খরচ বাদে আশাকরা যায় বাগানের বড়ই বিক্রয় করে আরও এক লাখ টাকা উপার্জন করা সম্ভব হবে।

    কৃষক বাচ্চু জানান,জামাল নামে একজন কৃষক ২০১৭ সালে প্রথম কাপ্তাই উপজেলায় প্রথম বল সুন্দরী চাষ করে।তাঁর দেখা দেখি আমিও চাষ করি।এবং আমার দেখাদেখি আরও অনেকেই এই জাতের বড়ই চাষে উৎসাহী হয়ে উঠে।

    এনামুল হক বাচ্চু দুঃখ করে জানান, কৃষি বিভাগের নিকট গাছের ভাল মন্দ বিষয়ে  ফোন করা হলেও ফোন রিসিভ করে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং সাধারণ ক্রেতারা কমমূল্য ক্রয় করতে পারবে। পাহাড়ের উপর পানি তুলতে  কষ্ট হয়,তিনি কৃষি বিভাগের প্রতি এ বিষয়ে সহযোগিতা ও পরামর্শ চায়। কৃষি বিভাগের সহযোগিতা পেলে সামনে আরও সফলতা অর্জন করতে পারবেন বলে জানান।

    এ বিষয়ে কাপ্তাই উপজেলা কৃষিবিদ আহসান হাবীব জানান,বল সুন্দরী, আপেল কুল,কাস্মীরী আপেল কুল ১৬.৬৫ একর জায়গায় ২৬টি বাগানে এবার ভালো বড়ই এর চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ হতে চাষিদের বাগান পরিস্কার, পোকার আক্রমণে ও সার বিষয়ে বিভিন্ন রকমের সচেতনতামূলক পরামর্শ দিয়েছে বলে জানান।

  • কাপ্তাইয়ে বন্যহাতি আক্রমণে অজ্ঞাত এক মহিলা মৃত্যু 

    কাপ্তাইয়ে বন্যহাতি আক্রমণে অজ্ঞাত এক মহিলা মৃত্যু 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বন্যহাতির আক্রমণে কাপ্তাই -চট্টগ্রাম সড়কের উপর রামপাহাড়স্থ এক মহিলা পাগলকে পিষ্ট করে মেরে ফেলেছে।

    সোমবার রাত সাড়ে নয়টায় কাপ্তাই -চট্টগ্রাম সড়কের ওপর পঞ্চাশোর্ধ এক অজ্ঞতনামা ভবঘুরে মহিলা পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলেছে।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: ওমর ফারুক স্বাধীন জানান,রাম পাহাড়ের টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়।এবং সেখানে একটি বন্য হাতি সড়কের ওপর অজ্ঞাত এক মহিলাকে আক্রমণ করে মেরে ফেলে।

    বিষয়টি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

  • আখাউড়ায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার

    আখাউড়ায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান কালে এস.আই(নিরস্ত্র) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ২৫/১২/২০২৫ ইং তারিখ, দুপুর ২টা:০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন পৌরসভার অর্ন্তগত রেলওয়ে স্কুলের পূর্বপাশে বাইপাস সংলগ্ন অক্সফোর্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ কেজি গাঁজা সহ মোঃ আনোয়ার (৪২), পিতা- মৃত রহিম মিয়া, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং-মধুবাগ, থানা-হাতিরঝিল, জেলা-ঢাকা‘ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

  • টানা তিন বছর দেশসেরা সাংবাদিক নির্বাচিত লায়ন রাকেশ কুমার ঘোষ

    টানা তিন বছর দেশসেরা সাংবাদিক নির্বাচিত লায়ন রাকেশ কুমার ঘোষ

    স্টাফ রিপোর্টার।

    সত্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও নির্ভীক সাংবাদিকতার ধারাবাহিকতায় আবারও ইতিহাস গড়লেন সাংবাদিক লায়ন রাকেশ কুমার ঘোষ।

    রংপুর জেলা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত পত্রিকা আয়োজিত সারা বাংলাদেশের সাংবাদিকদের সম্মেলন ও দেশসেরা সাংবাদিক নির্বাচন অনুষ্ঠানে টানা তৃতীয়বারের মতো তিনি দেশসেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন।
    গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে কর্মরত শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। কঠোর মূল্যায়ন, পেশাগত দক্ষতা, সংবাদ উপস্থাপনার মান, অনুসন্ধানী প্রতিবেদন, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক সাংবাদিকতার মানদণ্ড বিবেচনায় নিয়ে বিচারকমণ্ডলী দেশের সেরা ১০ জন সাংবাদিক নির্বাচন করেন।
    এই প্রতিযোগিতায় সাংবাদিক লায়ন রাকেশ কুমার ঘোষ ২০২৩, ২০২৪ ও ২০২৫—এই তিন বছরই ধারাবাহিকভাবে দেশসেরা নির্বাচিত হয়ে “হ্যাটট্রিক” অর্জন করেন, যা দেশের সাংবাদিকতা অঙ্গনে এক বিরল ও গর্বিত সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
    সত্য ও ন্যায়ের পথে অবিচল এক সাংবাদিক
    দীর্ঘদিন ধরে সাংবাদিক লায়ন রাকেশ কুমার ঘোষ সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কলম ধরেছেন। তাঁর প্রতিবেদনে বারবার উঠে এসেছে সাধারণ মানুষের কণ্ঠ, অবহেলিত ও নিপীড়িতদের কথা। ক্ষমতার অপব্যবহার ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান তাঁকে একজন সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।
    সংশ্লিষ্ট মহলের মতে, এই অর্জন শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি স্থানীয় সাংবাদিকতা, জেলা পর্যায়ের সংবাদমাধ্যম এবং নবীন সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার বাতিঘর।
    সম্মাননা অনুষ্ঠানে উচ্ছ্বাস ও প্রশংসা
    অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক ও অতিথিবৃন্দ দেশসেরা সাংবাদিক হিসেবে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, “সাংবাদিক লায়ন রাকেশ কুমার ঘোষ সত্যনিষ্ঠ সাংবাদিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।”
    অভিনন্দন, দোয়া ও শুভকামনা
    টানা তিন বছর দেশসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় সাংবাদিক লায়ন রাকেশ কুমার ঘোষের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা।

    বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সহ সকল উপজেলার পক্ষ থেকে
    মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া—তিনি যেন সুস্থ থেকে আরও দীর্ঘদিন সাহসিকতার সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতার মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

  • কাপ্তাইয়ে শীতের প্রকোপ 

    কাপ্তাইয়ে শীতের প্রকোপ 

    নিজস্ব সংবাদদাতা-কাপ্তাই । 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় পৌষের শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। নিন্ম আয়ের মানুষ কাজের সন্ধানে বের পারতেছেনা। পাহাড়ি পল্লিতে গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবরণ করতে দেখা যায়।

    শীতের প্রচন্ডতায় শিশু ও বৃদ্ধের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরেছে।

    এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ঔষধ ফার্মেসিগুলোতে শীত জনিত কারনে সর্দি, কাশি,হাঁপানি ও নিউমোনিয়া রোগী ভর্তিসহ ঔষধ ক্রয় করতে দেখা যায়।

    কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, শীত হতে সকলকে সতর্ক  থাকতে হবে। তাঁর হাসপাতালে শিশুসহ বৃদ্ধরা শীত জনিত রোগীর সংখ্যা বেশি ভর্তি আছেন বলে জানান।

  • কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন করে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব 

    কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন করে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব 

    কাপ্তই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাশ রুম পরিদর্শন করেছে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব। জাতীয় পরিচালক ERRD-CHT প্রকল্প এর  ব্যবস্থাপনায়  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পার্বত্য  বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক এ সময় উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিদর্শন করেন।

    সচিব মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন ও উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি,সদস্য প্রশাসন মো. ইলিয়াস (উপসচিব), রাঙামাটি জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. খন্দকার রেজাউল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ  মাহামুদুল হাসান রুবেল, কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা সুপার মো. আবুল কাশেমসহ ইউএনডিপি ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাইয়ে অনুষ্ঠিত হল শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৫।

    বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলার ১৪টি স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১৮৫ জন রেজিষ্ট্রেশন করে।তাঁর মধ্যে ১৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা দেয়।১০জন অনুপস্থিত থাকে।

    দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ১৬৯টি কেন্দ্রে এক যোগে পরীক্ষা হয়।

    কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় কেন্দ্র সচিব ছিলেন আহমেদ সুজাত।

    এদিকে কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা সুপার মো: আবুল কাশেম জানান,প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে তাঁর মাদরাসায় শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ দায়িত্ব পালন করেন।

  • কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন 

    কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর উদ্যোগে বর্ণিল  আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার  (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় এসময় খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন চার্চে  সমবেত হয়ে প্রার্থনা এবং  খ্রীস্ট সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সানডে স্কুলের পক্ষ হতে শিক্ষকদের উপহার বিনিময় করা হয়।

    চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড  দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন।

    পরে সকাল ১০টায় কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং  এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।

    এসময় চট্টগ্রাম -৭  রাঙ্গুনিয়া সংসদীয় আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের  সাবেক বিভাগীয় পরিচালক ডা: অংসুইপ্রু চৌধুরী,  রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খিসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর আব্দুল আলীম বক্তব্য  রাখেন।

    চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায়  বড়দিনের  প্রার্থনায়  সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

    এদিকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া এলাকায় ৩ টি এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকায় ১ টি  চার্চে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।