Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে পোস্টাল  ভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা 

    কাপ্তাইয়ে পোস্টাল  ভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা 

    কাপ্তাই প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে নিজ এলাকার বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের postal vote bd app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে  ভোট প্রদান অবহিতকরণ ও কর্মশালা অনুষ্ঠিত।

    মঙ্গলবার   সকাল সাড়ে ১১ টায়  কাপ্তাই  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে এই সভা অনুষ্ঠিত হয়।

    অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

    কাপ্তাই  উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল  প্রজেক্টরের মাধ্যমে দেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান এর জন্য রেজিস্ট্রেশন  বিষয়ে একটি ভিডিও চিত্র তুলে ধরেন।

    এসময় উপস্থিত সকল দপ্তর প্রধানদের এই app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং তাঁর দপ্তরের অন্যান্য কর্মচারীদেরও  একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট, ২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন বলেন, postal vote bd app এর মাধ্যমে রেজিস্ট্রেশন এর শেষ সময় ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে তিনি সবাইকে নিজে উদ্যোগ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।

    তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন এর সময় ব্যালট পাঠানোর ঠিকানা যেন সঠিক ভাবে উল্লেখ করা হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা:  এনামুল হক হাজারী,  কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,  আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

  • বন বিভাগের অভিযানে  পাচারকালে ২ টি ময়না পাখি উদ্ধার 

    বন বিভাগের অভিযানে  পাচারকালে ২ টি ময়না পাখি উদ্ধার 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই হতে পাচারের চেষ্টাকালে বন বিভাগ কর্তৃক বিলুপ্তপ্রজাতি দুটি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।

    সোমবার  দুপুর ১২ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই বন বিভাগ কর্তৃক উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৫নং ওয়ার্ড  এর  ঢাকাইয়া কলোনিতে অভিযান  করে ২টি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।

    কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, কাপ্তাই জাতীয় উদ্যান হতে একটি চক্র ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত করে নিয়মিত বন্য পাখি পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এই পাখিগুলো বনের মায়াবি পরিবেশের মায়ের কোঠর থেকে ধরে এনে পাচারকারী চড়া দামে বিক্রয় করে থাকে যা বন্যপ্রাণী আইন ২০১২ এর পরিপন্থি। বন্যপ্রাণী সূরক্ষায় বন বিভাগ কাজ করে চলেছে।  যাতে কোন অপরাধ বা পাচারকারী  বাস, ট্রাক বা যেকোনো যানবাহনে পাখি বা বন্যপ্রাণী পরিবহন না করতে সেইজন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানাই।

    অবশেষে বন্যপ্রাণী দুটি রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে বলে জানান।

  • কাপ্তাইয়ে ডায়ালগ ও মতবিনিময় সভা   প্রতিবন্ধী, স্বাস্থ্যসেবায় ও নারী সুরক্ষায়   কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ কাজ করবে 

    কাপ্তাইয়ে ডায়ালগ ও মতবিনিময় সভা  প্রতিবন্ধী, স্বাস্থ্যসেবায় ও নারী সুরক্ষায়  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ কাজ করবে 

    কাপ্তাই প্রতিনিধি: 

    প্রতিবন্ধী, স্বাস্থ্য সেবা, নারী সুরক্ষা, পুষ্টি ও বাল্যবিবাহ রোধকল্পে  তৃর্ণমূলে  কাজ করা হবে।

    সোমবার দুপুর ১১টায় টংইকো রিসোর্টে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের  আয়োজনে ডায়ালগ ও আলোচনা  অনুষ্ঠিত হয়।

    কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে  সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ  চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। সভায়  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য  ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক, জলবায়ু পরিবর্তন ও সরকারী টিকাদান কার্যক্রমে সহায়তাসহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন কথা তুলে ধরা হয়।

    এসময় স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক ও অর্থ প্রশাসন সনজিৎ তনচংগ্যা।

    এসময় কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি,  রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়াকর্মীগণ  উপস্থিত থেকে মতামত বক্তব্য করে।

  • কাপ্তাইয়ে দিনব্যাপী জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং  বিষয়ে প্রশিক্ষণ 

    কাপ্তাইয়ে দিনব্যাপী জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং  বিষয়ে প্রশিক্ষণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই দিনব্যাপী “জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত অংশিজনদের নিয়ে মনিটরিং  প্রশিক্ষণ” হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সামাজিক স্থিতিস্থাপকতার জন্য  বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ( BERCR-CHT) বিষয়ে  রবিবার সকাল ১০টায় উপজেলা কিন্নরী হল রুমে  গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে এবং ইআরআরডি সিএইচটি -ইউএনডি’র সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চিৎমরম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল হক।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

    প্রধান অতিথি বলেন,জীববৈচিত্র্য পরিবেশ ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আমাদের কারনে যেন পরিবেশ যেন কোন ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে বলে জানান।

    প্রশিক্ষণে  মূল উপস্থাপক ছিলেন কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ডেসিলিটার বকুল তঞ্চঙ্গ্যা।

    এতে প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট মংলাম্যান্ট।

    বিশেষ অতিথি’র  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান,  উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা।

    এসময় সরকারি দপ্তর কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ  প্রতিনিধি, হেডম্যান ও কারবারি প্রায় ৪০জন এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

  • হাতি আক্রমণ হতে  সূরক্ষায় কাপ্তাই  বন বিভাগের সতর্কতামূলক রোডমাকিং

    হাতি আক্রমণ হতে  সূরক্ষায় কাপ্তাই  বন বিভাগের সতর্কতামূলক রোডমাকিং

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটি দক্ষিণ বন বিভাগ এর উদ্যোগে কাপ্তাই রেঞ্জ হাতি হতে সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

    সম্প্রতি গত মাসে  রাঙামাটির কাপ্তাই – আসামবস্তী সড়কে  বন্য হাতির আক্রমনে ঝর্ণা চাকমা এবং সবিতা চাকমা নামে দুই জন মহিলা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।  ঐ সড়কের হাতির চলাচল বৃদ্ধি পাওয়ায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে সতর্কতামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে।

    কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, বন বিভাগের পক্ষ হতে কাপ্তাই জাতীয় উদ্যানের সোলার ফেন্সিং কার্যকর করা হয়েছে ।

    এছাড়াও সোলার ফেন্সিং আওতার বাহিরে কাপ্তাই- আসামবস্তি রোডে জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও রাস্তা লিখন করেছে বন বিভাগ। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে হাতি চলাচলে জায়গাগুলোতে সাইনবোর্ড স্থাপন ও সতর্কতামূলক রোডমার্কিং করা হয়। পাশাপাশি কাপ্তাই রেঞ্জ কর্তৃক টহল কার্যক্রম ও জনসাধারণ, পর্যটকদের সতর্ক করে প্রচারণা চালান রেঞ্জ কর্মকর্তা ও সকল কর্মকর্তা, কর্মচারীগণ।

  • কাপ্তাইয়ে শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

    কাপ্তাইয়ে শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

    কাপ্তাই প্রতিনিধি। 

    ইনকিলাবের মুখপাত্র শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

    শুক্রবার বাদ জুমা কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকা বটতল হতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর  সাধারণ শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার ও কার্গো মসজিদ পযন্ত একটি বিক্ষোভ মিছিল করে।

    মিছিলটি নতুন বাজার সিএনজি স্টেশনে এসে শেষ হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন  পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোসেন, মো. অনিক ও মো. নাদিমসহ প্রমুখ।

    বিক্ষোভ সভায় ভারতীয় আদিপত্যবাদের মোকাবেলার কন্ঠস্বর শহীদ ওসমান হাদীকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির  দাবি জানানো হয়।

  • কাপ্তাইয়ে গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম রেখে পলায়ন

    কাপ্তাইয়ে গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম রেখে পলায়ন

    কাপ্তাই প্রতিনিধি।

    কাপ্তাই বনে গাছ চুরি  করতে এসে বন বিভাগের গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম ও নৌকা রেখে চোর পলায়ন।

    শনিবার বেলা ১২টায় একদল গাছ চোর দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটের পুলিশ ক্যাম্প এলাকায় গাছ চুরি করতে আসে।

    এসময় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গাছ চোরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। দূর হতে বন বিভাগ এক রাউন্ড গুলি করলে সঙ্ঘবদ্ধ চোর গাছ,নৌকা,গাছ কাটার করাতসহ সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমরা কাপ্তাই পুলিশ ক্যাম্প এর  মাধ্যমে গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, যেয়ে দেখি চারজন গাছচোর দূরে রির্জাভ বনের গাছ কর্তন করছে। এসময় আমি এক রাউন্ড ফায়ার করি।

    ফায়ার করার পর চোরদ্বয় গাছকাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়। আমরা কর্তনকৃত গাছ,নৌকাসহ উদ্বার করে অফিসে নিয়ে আসি।

    এ বিষয়ে বন মামলা করা হবে বলে জানান।

  • কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে বিজয় দিবস উদযাপন ও জোন কমান্ডার্স স্কলারশিপ বিতরণ

    কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে বিজয় দিবস উদযাপন ও জোন কমান্ডার্স স্কলারশিপ বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস উদযাপন শেষে ‘জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের শিশুরা নানা রঙে সজ্জিত হয়ে বিজয় দিবস পালন করে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন অধিনায়ক রণজয়ী ৩৮ বীর-এর জোন কমান্ডার লেঃকর্ণেল  মো. নাজমুল কাদির শুভ, পিএসসি।

    অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে প্রধান অতিথি জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

    জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫ পরীক্ষায় মোট ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে ৫৩ জন শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে চতুর্থ স্থান অর্জন করেছে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী স্কলারশিপ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    অনুষ্ঠানে  অধিনায়কের সহধর্মিনী মিসেস মৌসুমী ইয়াসমিন, শিশু নিকেতন স্কুলের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ও জোন উপ- অধিনায়ক  মেজর মোহাম্মদ জিয়াউর রহমান,অধ্যক্ষ রেহানা আক্তার,ডা: সাদিয়া ফারজানা দৃষ্টি,মিসেস তামান্না মুজাহিদ,৩৮ বীরের পদস্থ কর্মকর্তা  সহ কাপ্তাই উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ সময় জোন কমান্ডার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

  • অর্থ সংকটের ফলে ৩৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাই বাদশা মিয়ার টিলা জামে মসজিদ 

    অর্থ সংকটের ফলে ৩৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাই বাদশা মিয়ার টিলা জামে মসজিদ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    অর্থসংকটের ফলে  দীর্ঘ ৩৮বছরেও সংস্কার করা হয়নি জরাজীর্ণ বাদশা মিয়ার টিলা জামে মসজিদটি।

    রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৪নং ওয়ার্ডে কাপ্তাই হ্দের পাশে ১৯৮৭সনে বাদশা মিয়ার টিলা নামে জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়।

    উক্ত টিলায়  প্রায় ২৫/৩০ মুসলিম পরিবার ৩৮ বছর যাবত বসবাস করে আসছে। এলাকার বসবাসরত লোকজন অতি দরিদ্র দিনে আনে দিনে খায়।কেউ সাম্পান,নৌকা চালিয়ে চলে,আবার কেউ হ্রদে মাছ শিকার করে  দিনাতিপাত করে থাকে।তাঁদের স্বল্প  আয় দিয়ে কোন রকম মসজিদটি চলে।

    অর্থ সংকটের ফলে  দীর্ঘ বছর যাবত মসজিদটি ,সংস্কার না করার ফলে মসদিজেদর টিন,গাছের খুঁটি এবং হ্রদের পাশে থাকায় মসজিদটির মাটি ধবসে যাচ্ছে।পুরাতন টিন গুলো ছিদ্র হয়ে গেছে।

    মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জানান,অর্থঅভাবে মসজিটি সংস্কার হচ্ছে না। এটি সংস্কার করা না হলে  এখানকার লোকজন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে  পারছেনা। তাই মসজিদ সংস্কারে জন্য সকলের সহযোগিতা কামনা করি।

    মসজিদের মুসল্লী সত্তর উর্ধ্বে মো. শহীদ উল্লাহ জানান,প্রশাসনের নিকট জোর দাবি জানান তাদের মসজিটি সংস্কার করার জন্য।

    উক্ত মসজিদের ইমাম আমির হোসেন জানান,মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ বছর যাবত অবহেলিত অবস্থায় পড়ে আছে। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি,  হ্রদে পানি বৃদ্ধি এবং ইঞ্জিন চালিত বোটের ডেউয়ে মসজিদের ভিতর ফাঁটল,মাটি ধস  নেমেছে। অর্থ সংকটের ফলে এটি সংস্কার করা হচ্ছে না। তিনি প্রশাসনস, সমাজের বৃত্তবান ও  এলাকার সর্বস্তরের নিকট মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি জানান ।

  • আখাউড়ায় ১৫০ পিস ইয়াবা সহ একরামুল ও শাওন গ্রেফতার

    আখাউড়ায় ১৫০ পিস ইয়াবা সহ একরামুল ও শাওন গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ
    অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স সহ ধরখার পুলিশ ফাঁড়ি এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ইং-১৭/১২/২০২৫ তারিখ, রাত ৯টা:৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ বনগজ পূর্বপাড়া কেন্দ্রিয় জামে মসজিদ এর প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হইতে ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ একরামুল ইসলাম(৩৫), পিতা-মৃত আঃ জলিল, মাতা-মৃত ফুলবানু, স্থায়ী সাং-মনিয়ন্দ(চেয়ারম্যান বাড়ীর পাশে), বর্তমানে মসজিদপাড়া (করিম মিয়ার বাড়ী) থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। শাওন মিয়া(২২), পিতা-বাচ্চু মিয়া, মাতা-খোসনা বেগম, সাং-বনগজ (পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

    গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।