Category: সারাদেশ

  • ভাঙ্গা-ফরিদপুর সড়কের বেহাল অবস্থা: জনদুর্ভোগ চরমে

    ভাঙ্গা-ফরিদপুর সড়কের বেহাল অবস্থা: জনদুর্ভোগ চরমে

    গোলাম আজম ইরাদ মাদারীপুর।

    ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানা-খন্দক। এর ফলে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ সকল ধরনের যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

    এই সড়কটি ভাঙ্গা, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী ও ফরিদপুর শহরমুখী যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ। প্রতিদিন শত শত যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু সাম্প্রতিক সময়ে সড়কের করুণ অবস্থা ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও চিকিৎসা সেবায় মারাত্মক প্রভাব ফেলছে।

    বিশেষ করে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সগুলোর চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের খানাখন্দের কারণে অনেক সময় রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এছাড়া স্কুলগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বৃদ্ধ যাত্রীদের কষ্টও সীমাহীন।

    স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ভাঙ্গা-ফরিদপুর সড়কের এ অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে, সময় নষ্ট হচ্ছে, আর যানবাহনের যন্ত্রাংশের ক্ষয়ক্ষতিও প্রতিনিয়ত বাড়ছে। এতে করে এলাকার ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    সাধারণ মানুষ ও যাত্রীদের দাবি—অবিলম্বে সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এ গুরুত্বপূর্ণ সড়কে দ্রুত সংস্কার কাজ শুরু হয় এবং জনদুর্ভোগ লাঘব হয়।

  • হারিয়ে যাওয়া বউ- ছি এবং হা- ডু ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ

    হারিয়ে যাওয়া বউ- ছি এবং হা- ডু ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ

    কাপ্তাই প্রতিনিধি। 

    আকাশ সংস্কৃতির আগ্রাসানে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। একসময় গ্রামগঞ্জ এবং স্কুলে বউছি খেলা, হা- ডু ডু খেলা, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলা দেখা মিললেও আধুনিক সভ্যতার যাঁতাকলে পিষ্ট হয়ে আমরা ইতিমধ্যে হারিয়েছি  আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা, আচার, আচরণ, কৃষ্টি  এবং সংস্কৃতিকে। আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না বউছি খেলা, দাড়িয়াবান্ধা খেলা কিংবা কানামাছি খেলা কি৷ তাই হারিয়ে যাওয়া এইসব গ্রামীণ খেলাধূলাকে পুনরায় ফিরে আনার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে বউছি খেলা এবং হা- ডু- ডু খেলার আয়োজন করা হয়েছে।

    সোমবার (২৭ অক্টোবর)  সকাল ১১ টায় কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে  এই দুটি খেলা অনুষ্ঠিত হয়।

    শুরুতেই  ছেলেদের হা- ডু- ডু খেলা অনুষ্ঠিত হয়  এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারা লোটাস শিশু  সদন আবাসিক  উচ্চ বিদ্যালয়  । এতে ৩০-২০ পয়েন্ট এ কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন।

    পরে মেয়েদের বউছি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়   । এতে উভয় দল  ৩৯-৩৯ পয়েন্ট অর্জন করেন। ফলে  এ খেলা ড্র হয়।

    এর  আগে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)  এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় তিনি বলেন, আমাদের গ্রামবাংলার অনেক খেলা আজ বিলুপ্তির পথে, এইসব হারিয়ে যাওয়া খেলাকে পুনরায় আমাদের মাঝে ফিরে আনতে হবে। আজকে রুপসী কাপ্তাই যেই উদ্যোগ গ্রহন করেছেন তা সত্যি প্রশংসনীয়।

    রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী , লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা, সহকারী প্রধান  শিক্ষক মুন্নী বড়ুয়া সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা এবং আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের।

    পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

  • মিষ্টিতে রং মেশানোর অভিযোগে মাদারীপুরে দুই দোকানকে জরিমানা

    মিষ্টিতে রং মেশানোর অভিযোগে মাদারীপুরে দুই দোকানকে জরিমানা

    গোলাম আজম ইরাদ ,মাদারীপুর।

    মাদারীপুরের পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি মিষ্টির দোকানে কৃত্রিম রং মেশানোর অভিযোগে তিন হাজার টাকা করে সর্বমোট ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।

    Oplus_131072

    অভিযান পরিচালনা করেন, মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা প্রধান কর্মকর্তা সুচন্দন মণ্ডল।

    তিনি দোকানদারদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার করা যাবে না। এ বিষয়ে তিনি বারবার ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

    অভিযান চলাকালে মাদারীপুর বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এবং আইবিডব্লিউএফ (IBWF)-এর সেক্রেটারি গোলাম আজম ইরাদ উপস্থিত থেকে দোকানদারদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • দাগনভূঞা নারায়নপুর এবং কৈখালীতে ভোট কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    দাগনভূঞা নারায়নপুর এবং কৈখালীতে ভোট কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলা ১নং সিন্দুরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের উদ্যোগে ভোট কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন, “অতীতে হুমকি ধমকির মাধ্যমে ভোটারদের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। কেন্দ্র দখল, জাল ভোট এবং কারচুপির মাধ্যমে জনমতকে উপেক্ষা করা হয়েছে। পেশি শক্তি ,কালো টাকা এবং অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে।

    আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে। আমরা ভোটারদের নিরাপত্তায় প্রশাসন এবং জনগণের সহযোগিতায় সার্বক্ষণিক পাহারার ব্যাবস্থা করবো। সুতারাং ভয় ,ভীতি, শংকা ছাড়াই সবার পছন্দ মত সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবেন।তিনি সবাইকে আগামী নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানান।

    সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও আব্দুর রহীম , উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী , ২ নং রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও আব্দুজ্জাহের, ইউনিয়ন আমীর মাও জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সেক্রেটারী এবং সাবেক মেম্বার মাওলানা মোশাররফ হোসেন ,সাবেক মেম্বার আব্দুল হামিদ সহ নেতৃবৃন্দ।

  • মাদারীপুরে বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    মাদারীপুরে বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর।

    শনিবার সকাল ১১টায় মাদারীপুর শহরের পুরানবাজারের উত্তরণ ক্লাবে বি.ডব্লিউ.বি মাদারীপুর অঞ্চলের উদ্যোগে এক বর্ণাঢ্য “বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি.ডব্লিউ.বি-র ডেপুটি ডিরেক্টর আল মাহফুজ সিদ্দিকী।

    অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর অঞ্চলের এজেন্ট গোলাম আজম ইরাদ।

    এছাড়া উপস্থিত ছিলেন জেলা টিম লিডার মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা কাউসার হোসেন ও মোঃ সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথি প্রফেসর মোঃ জামান মিয়া এবং বিশেষ অতিথি আল মাহফুজ সিদ্দিকী ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ফুরুরট এন্ড প্যাড” একটি স্বাস্থ্যসম্মত খাদ্য উপাদান, এটি কোনো ওষুধ নয়।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বি.ডব্লিউ.বি-র কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

  • কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

    কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

    পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৪ জেলে প্রত্যেককে ৩দিন করে এবং ১ জেলেকে ৭দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    কাউখালী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে ৫জন জেলেকে আটক করে ।

    পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ রায় দেন।

    তিন দিনের সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কেশরতা গ্রামের রাজু খান,মো: জাফর, বেকুটিয়া গ্রামের হাসান হাওলাদার, মাইনুল। ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পিরোজপুরের রানীপুর গ্রামের রশিদ শেখ ।

    উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে জেলে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের ৪ জনকে ৩ দিন করে এবং একজন জেলের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
    তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় এ অভিযান আজ ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত চলবে।

  • কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন

    কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙামাটির কাপ্তাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।

    শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার চন্দ্রঘোনা  ইউনিয়নের কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। হাটহাজারী ভিক্ষু সমিতি সাধারণ সম্পাদক ও বিহার  অধ্যক্ষ ড.ভদন্ত বুদ্ধ পাল মহাথেরোর সভাপতিত্বে এতে প্রধান অতিথি  ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ট্রাস্টি মেজর (অব:) ডা. অজয় প্রকাশ চাকমা।

    এতে প্রধান ধর্ম দেশক হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া শঙ্খরাজ ভিক্ষু সমিতির কোষাধ্যক্ষ ভদন্ত  উওমানন্দ স্থবির। বিশেষ ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন চিতরম মইদং পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত অক্ষয়ানন্দ স্থবির,জুমপাড়া সর্বজনীন রত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ জ্যোতিলংকার ভিক্ষু।  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সমর বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়সীম বড়ুয়া ও অর্থ সম্পাদক রাজু কান্তি বড়ুয়া। বিহারের  সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া ও অদ্রি বড়ুয়া সঞ্চালনায় এসময় গেস্ট ওনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া  সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি  সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বৌদ্ধাষ্কুর বৌদ্ধবিহার আসামবস্তি  এর উপদেষ্টা  জুঁই চাকমা। পঞ্চশীল প্রার্থনা করেন বিহারের সাংগঠনিক সম্পাদক ওভেল বড়ুয়া। এ উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ বিহারে উপস্থিত হন কাপ্তাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নর-নারী। এসময় শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকাল থেকে ফুলপূজা, বুদ্ধপূজা, দেশ-জাতি তথা সকল প্রাণীর হিত, সুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার,কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন করা হয়। বৌদ্ধ বিহার কমিটির সভাপতি সমর বড়য়া জানান, আমরা যে কাপড়টি পরিধান করি, সেটিকে চীবর বলা হয়। প্রবারণা পূর্ণিমার পরবর্তী ৩০ দিনের মধ্যে একটি বিহারে একদিন এ চীবর দান অনুষ্ঠানটি করা যায়। বিহারের সহসভাপতি জয়সীম বড়ুয়া জানান, ২৪ ঘণ্টার মধ্যে সুতা থেকে কাপড় বুনে অনুষ্ঠানটি সম্পন্ন করতে হয়। এজন্যই এটিকে কঠিন চীবর দান বলা হয়। মানব জীবনের সব অন্তরায় দূর হোক—এই কামনা করে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

  • শিক্ষক নুরুল আমিন মাস্টার আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন )

    শিক্ষক নুরুল আমিন মাস্টার আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন )

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী উপজেলার কেন্দ্রীয় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক উপজেলা হাসপাতাল রোডের নিবাসী মোঃ নুরুল আমিন (৬০) শুক্রবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)।

    মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বেলা এগারোটায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাযা শেষে গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এইচএম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

  • রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন 

    রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে রাঙামাটি   রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে ।

    শনিবার  (২৫ শে অক্টোবর) শনিবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এতে  সভাপতি নির্বাচিত হন মো. আজগর আলী খান,  সাধারণ সম্পাদক পদে  নির্বাচিত হন মো. সুমন খান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে চাথোয়াইমং মারমা,সহ-সাধারণ সম্পাদক পদে উচাপ্রু মারমা,কোষাধ্যক্ষ পদে নুশরাত জাহান নিশু,

    সাংগঠনিক সম্পাদক পদে  মিন্টু কান্তি নাথ।

    রাজস্থলী উপজেলা প্রেসক্লাব, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করে  হারাধন কর্মকার ও সদস্য সচিব কাইয়ুম হোসেন মিরাজ এবং পরিদর্শক পদে  দায়িত্ব পালন করে উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার বিশ্বাস।

    এসময় বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে (৪বিজিবি ফেনী)।

    শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

    তিনি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

    বিজিবি সূত্রে আরো জানা যায়, এর আগে, বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করে। চলতি জানুয়ারি ২০২৫ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করে। এর মধ্যে ৪, ২০২টি গরু ১, ২৮৬টি মহিষ, ২, ৫৬৯টি মোবাইল, ২,০৬,১৩৯ ঘনফুট পাথর, ২১,২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১,৪৬,৩১৮ কেজি চিনি, ১,৫৩,১২৯ কেজি জিরা, ৮২,৭১০ পিস শাড়ি, ৭.৪১৯টি যানবাহন।

    এদিকে চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীন ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭৮,২৫৪ বোতল মদ, ২৪.৭৬৩ বোতল ফেন্সিডিল, ২,৮০,১৪৪ পিস ইয়াবা, ৯,০৮৬ বিয়ার ক্যান, ১৪,৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানীও গ্রেফতার করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।