Category: স্বাস্থ্য

  • কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট

    কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসাসেবা। পর্যাপ্ত কক্ষ না থাকায় বহির্বিভাগে একই কক্ষে বসে গাদাগাদি করে রোগী দেখছেন দুইজন চিকিৎসক।এতে গোপনীয়তা রক্ষার পাশাপাশি মানসম্মত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

    শনিবার (৭ মার্চ) বেলা এগারোটায় সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের ছোট একটি কক্ষে দুইজন চিকিৎসক পাশাপাশি বসে রোগী দেখছেন। কক্ষে তিল ধারণের জায়গা নেই। একই সময়ে দুইজন রোগীর সমস্যা শোনার কারণে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। বিশেষ করে নারী রোগীরা তাদের ব্যক্তিগত সমস্যার কথা চিকিৎসকের কাছে খোলামেলা বলতে দ্বিধাবোধ করছেন ।
    চিকিৎসা নিতে আসা রোগী পারুল বেগম জানান, “একই রুমে দুইজন ডাক্তার আর অনেক মানুষ থাকায় নিজের সমস্যার কথা ঠিকমতো বলা যায় না। চারপাশ থেকে সবাই কথা শুনছে মনে হয়।
    এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কর্মকার জানান, চিকিৎসক আগের তুলনায় বাড়লেও অবকাঠামো না থাকায় চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি হয়। অস্থায়ী পুরনো ভবনে কোনমতে ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা চলছে। অনেক কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এই সমস্যা প্রকট হয়েছে।
    আমাদের চিকিৎসকের সদিচ্ছা থাকলেও জায়গার অভাবে আমরা রোগীদের পর্যাপ্ত প্রাইভেসি দিতে পারছি না।একটি কক্ষে দুইজন চিকিৎসক বসাটা আদর্শ পরিস্থিতি নয়,কিন্তু রোগীদের সেবা চালু রাখতে আমাদের কোনো বিকল্প নেই। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৮ জন মেডিকেল অফিসার রয়েছে। ভবন সংকটের কারণে বিভিন্ন প্রকার জরুরী পরীক্ষা হচ্ছে না। অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। উল্লেখ্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের কাজ ১৮ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। ২০০৮ সালে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও নানা অনিয়মের কারণে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
    কাউখালীবাসীর দীর্ঘদিনের দাবি, অবিলম্বে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন করে কক্ষ সংখ্যা বাড়ানো হোক। সাধারণ মানুষের একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটির সেবার মান বজায় রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

  • কাপ্তাইয়ে শীতের প্রকোপ 

    কাপ্তাইয়ে শীতের প্রকোপ 

    নিজস্ব সংবাদদাতা-কাপ্তাই । 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় পৌষের শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। নিন্ম আয়ের মানুষ কাজের সন্ধানে বের পারতেছেনা। পাহাড়ি পল্লিতে গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবরণ করতে দেখা যায়।

    শীতের প্রচন্ডতায় শিশু ও বৃদ্ধের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরেছে।

    এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ঔষধ ফার্মেসিগুলোতে শীত জনিত কারনে সর্দি, কাশি,হাঁপানি ও নিউমোনিয়া রোগী ভর্তিসহ ঔষধ ক্রয় করতে দেখা যায়।

    কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, শীত হতে সকলকে সতর্ক  থাকতে হবে। তাঁর হাসপাতালে শিশুসহ বৃদ্ধরা শীত জনিত রোগীর সংখ্যা বেশি ভর্তি আছেন বলে জানান।

  • কাপ্তাইয়ে ডায়ালগ ও মতবিনিময় সভা   প্রতিবন্ধী, স্বাস্থ্যসেবায় ও নারী সুরক্ষায়   কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ কাজ করবে 

    কাপ্তাইয়ে ডায়ালগ ও মতবিনিময় সভা  প্রতিবন্ধী, স্বাস্থ্যসেবায় ও নারী সুরক্ষায়  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ কাজ করবে 

    কাপ্তাই প্রতিনিধি: 

    প্রতিবন্ধী, স্বাস্থ্য সেবা, নারী সুরক্ষা, পুষ্টি ও বাল্যবিবাহ রোধকল্পে  তৃর্ণমূলে  কাজ করা হবে।

    সোমবার দুপুর ১১টায় টংইকো রিসোর্টে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের  আয়োজনে ডায়ালগ ও আলোচনা  অনুষ্ঠিত হয়।

    কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে  সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ  চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। সভায়  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য  ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক, জলবায়ু পরিবর্তন ও সরকারী টিকাদান কার্যক্রমে সহায়তাসহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন কথা তুলে ধরা হয়।

    এসময় স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক ও অর্থ প্রশাসন সনজিৎ তনচংগ্যা।

    এসময় কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি,  রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়াকর্মীগণ  উপস্থিত থেকে মতামত বক্তব্য করে।

  • চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শ’১৮ বছর পূর্তিতে বর্ণাঢ়্য র‍্যালি 

    চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শ’১৮ বছর পূর্তিতে বর্ণাঢ়্য র‍্যালি 

    কাপ্তাই প্রতিনিধি:

    পার্বত্যঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শ’ ১৮ বছর পূর্তি এবং হাসপাতাল দিবস উপলক্ষে বর্ণিল বর্ণাঢ়্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

    শনিবার ( সকাল সাড়ে ৮ টায় হাসপাতাল চত্বর হতে বাদ্যযন্ত্র, বাঁশি,  বর্ণিল সাজসজ্জা এবং ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে  র‍্যালিটি শুরু হয়ে দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল এলাকা এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

    র‍্যালিতে  চিকিৎসক, নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা  অংশগ্রহণ করেন।

    হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যালির  উদ্বোধন করেন। উল্লেখ্য   চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ব্রিটিশ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির (BMS) পক্ষ থেকে ডা. জি. ও. টেইলর (Dr. G. O. Taylor) একটি ছোট ডিসপেনসারি বা অস্থায়ী হাসপাতাল হিসেবে এটি শুরু করেন এবং পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেয়।

  • কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন 

    কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন 

    কাপ্তাই প্রতিনিধি।

    ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন করা হয়েছে।  বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট( বারটান) এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাকরণ প্রকল্প এর আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০ টায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব।

    তিনি বলেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে।ফলিত পুষ্টি বিষয়ক তথ্য নিজে জানার পাশাপাশি পরিবার এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের বিকল্প নেই।

    এসময়  বারটান-এর প্রশিক্ষক সামিয়া মাহবুবা,  সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কাওসার আহমেদ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্কুলের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা  বক্তব্য রাখেন।

    পরে শতাধিক  কিশোরীদের মাঝে পুষ্টি প্লেট এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

  • কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন অসহায় পরিবারের মাঝে চিকিৎসা জন্য সহায়তা প্রদান 

    কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন অসহায় পরিবারের মাঝে চিকিৎসা জন্য সহায়তা প্রদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় দরিদ্রদের চিকিৎসা সহায়তায় প্রদান করছে।

    রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ১০আর ই ব্যাটালিয়ন সেনাপ্রধানের নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

    অর্থ সহায়তা প্রদান করে ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি।

    তিনি জানান ভবিষ্যৎ উক্ত ইউনিটের পক্ষ হতে শান্তি ও সম্প্রতি উন্নয়নে এ ধরনের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

  • বিশ্ব ডায়াবেটিস দিবসে মাদারীপুরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা র‌্যালি

    বিশ্ব ডায়াবেটিস দিবসে মাদারীপুরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা র‌্যালি

    হাকীম গোলাম আজম ইরাদ।

    বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মাদারীপুর বন্ধন পরিবার ও শতায়ু ব্যায়াম সংঘের যৌথ উদ্যোগে আজ শকুনি লেকের মুক্তমঞ্চে আয়োজন করা হয় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা। সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক মানুষ ফ্রি ডায়াবেটিস পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    ডা. মশিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। পরে একটি র‌্যালি শকুনি লেকসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি ব্রিজ হয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

    র‌্যালিতে অংশ নেন মাদারীপুরের বিশিষ্ট চিকিৎসক ডা. একরাম হোসাইন, ডা. মশিউর রহমান, শতায়ু ব্যায়াম সংঘের প্রতিষ্ঠাতা ওস্তাদ হিসেবে পরিচিত কামাল হোসেন, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জামান মিয়া, স্লোগান মাস্টার লিটন হোসাইন, আনিসুর রহমান, আসাদুজ্জামান খন্দকার, খোকন শরীফ, আইবিডব্লিউএফ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম আজম ইরাদসহ জেলার বিভিন্ন বয়স ও পেশার মানুষ।

    কর্মসূচি শেষে এক প্রাণবন্ত পরিবেশে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    আয়োজনকারীরা বলেন, কর্মস্থল ও পরিবারে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই এই নীরব ঘাতককে মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

  • আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

    আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (কুকুরের কামড়ের) জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

    শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল খানের হাতে জলাতঙ্কের টিকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা।

    আখাউড়া পৌরসভার সহকারী পৌর প্রকৌশলী মোঃ তানভীর হাসান জানান, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় পৌরসভার অর্থায়নে ৫০টি (কুকুর ও বিড়াল) কামড়ের ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রদান করা হয়েছে।এবং তা অব্যাহত থাকবে।

    আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, হিমেল খান জানান, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৫০টি জলাতঙ্কের টিকা আমাদের কাছে পৌঁছে দেয়। এর মাধ্যমে বেশ কয়েকজন রোগীর চিকিৎসা করা যাবে।

  • মাদারীপুরে বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    মাদারীপুরে বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর।

    শনিবার সকাল ১১টায় মাদারীপুর শহরের পুরানবাজারের উত্তরণ ক্লাবে বি.ডব্লিউ.বি মাদারীপুর অঞ্চলের উদ্যোগে এক বর্ণাঢ্য “বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি.ডব্লিউ.বি-র ডেপুটি ডিরেক্টর আল মাহফুজ সিদ্দিকী।

    অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর অঞ্চলের এজেন্ট গোলাম আজম ইরাদ।

    এছাড়া উপস্থিত ছিলেন জেলা টিম লিডার মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা কাউসার হোসেন ও মোঃ সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথি প্রফেসর মোঃ জামান মিয়া এবং বিশেষ অতিথি আল মাহফুজ সিদ্দিকী ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ফুরুরট এন্ড প্যাড” একটি স্বাস্থ্যসম্মত খাদ্য উপাদান, এটি কোনো ওষুধ নয়।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বি.ডব্লিউ.বি-র কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

  • কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    কাপ্তাই প্রতিনিধি:

    রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়া পাড়ার বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  এই কার্যক্রম পরিচালনা করা হয়।

    এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন।

    সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসানুজ্জামান এ্যানী।

    ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানা যায়।