Blog

  • জুয়া খেলায় বাধা দেওয়ায় লোহার রডের আঘাতে নৈশপ্রহরীর মৃত্যু

    জুয়া খেলায় বাধা দেওয়ায় লোহার রডের আঘাতে নৈশপ্রহরীর মৃত্যু

    গোলাম আজম ইরাদ ,মাদারীপুর প্রতিনিধি :

    মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (ভোররাতে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
    নিহত নৈশপ্রহরীর নাম জাহাঙ্গীর খাঁ। তিনি মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মন্নান খাঁর ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক জুয়া খেলছিল। এ সময় নৈশপ্রহরী জাহাঙ্গীর খাঁ জুয়া খেলায় বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ইউসুফ আকনের নাম জানা গেছে। তিনি একই এলাকার বাসিন্দা এবং মৃত মতলেব আকনের ছেলে।
    মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে জুয়া খেলা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে জুয়া খেলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
    গোলাম আজম ইরাদ মাদারীপুর

  • কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)প্রেস ব্রিফিং 

    কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)প্রেস ব্রিফিং 

    কাপ্তাই প্রতিনিধি। 

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

    রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ রোববার সকাল ১১টায় ওয়াগ্গাছড়া জোন  কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সংসদীয় আসন-২৯৯ রাঙামাটি জেলার (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলায়) প্রতিটি উপজেলায় ১টি করে বেইজ ক্যাম্প স্থাপন করে ৮০টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করা হচ্ছে।এছাড়া পাশ্ববর্তী জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায়  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাঙামাটি জেলার ২ টি উপজেলা দূর্গম অঞ্চলে অবস্থিত যার মধ্যে ২৬ টি ভোট কেন্দ্র রয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    প্রেস ব্রিফিং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক আরোও জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত করে  নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা ক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

    এসময় সকল সংবাদ কর্মীদের নিকট সুষ্ঠ নির্বাচনের দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সহযোগিতা কামনা করেন অধিনায়ক।

  • কাপ্তাইয়ে ১১ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ  ও পথসভা অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে ১১ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ  ও পথসভা অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ২৯৯ নং রাঙ্গামাটি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সমর্থনে কাপ্তাইয়ে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার কেপিএম  কয়লার ডিপো, রেশম বাগান, কলা বাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিক্সা প্রতীকের পক্ষে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

    ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী সকাল থেকেই আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার নিয়ে

    ​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আবু বকর সিদ্দিক বলেন,আমরা রাঙ্গামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,কে পি এম ও কে আর সি সম্পূর্ণরূপে চালুকরণ, পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের নামে চলা লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ,চন্দ্রঘোনা থানা জামায়াতে ইসলামী আমির মাও: লোকমান আহমেদ,কেপিএম এলাকার দায়িত্বশীল শাহাদাত হোসেন,সেগুন বাগান এলাকার দায়িত্বশীল মো: রাসেল সহ সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণসংযোগে অংশ নেন। এসময় বক্তারা নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমথির্ত বাংলাদেশ খেলাফত মজলিস  মনোনীত রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বৈষম্যহীন,কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এবং সাম্প্রতিক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট সত্য ন্যায়ের পক্ষে হোক এ আহ্বান জানান।

  • জাজিরা উপজেলা মহিলা দলের উদ্যোগে বিলাশপুর ইউনিয়ন মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

    জাজিরা উপজেলা মহিলা দলের উদ্যোগে বিলাশপুর ইউনিয়ন মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

    শাহাজাদী সুলতানা, স্টাফ রিপোর্টার:

    দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি, নারী অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিলাসপুর ইউনিয়নের পৌরসভা এলাকায় অবস্থিত কামাল মাদবরের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা মহিলা দলের আহবায়ক রুমা হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা ইউনিয়নের মহিলা দলের আহ্বায়ক শাহজাদী সুলতানাসহ জেলা/উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।
    বৈঠকে সভাপতিত্ব করেন রুজি ইসলাম, সঞ্চালনায় ছিলেন হাসি আক্তার । বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন, যা এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে।
    প্রধান অতিথির বক্তব্যে জাজিরা উপজেলা মহিলা দলের সভাপতি রুমা হামিদ বলেন,
    “আজ দেশের নারীরা সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং ভোটাধিকার হরণে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও নারীদের অধিকার রক্ষায় আপসহীন থাকবে।”
    তিনি আরও বলেন,
    “গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই আগামী দিনে আন্দোলন-সংগ্রামে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
    রুমা হামিদ বলেন,দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি’র চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং সকলের কাছে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন এবং পরিশেষে তিনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত ধানের শীর্ষ প্রার্থী শরীয়তপুর -১ আসনের জনাব সাঈদ আসলামের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ধানের শীর্ষে একটি ভোট দেয়া হলে সে ভোটটি দেওয়া হবে জনাব তারেক রহমানকে এবং সেই ভোটটি দেওয়া হবে মরহুম বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং সেই ভোটটি দেওয়া হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আপনারা সকলে ১২ তারিখ তারেক রহমানের মনোনীত প্রার্থী সাঈদ আসলামকে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ এবং জনগণের সেবা করার সুযোগ দেবেন। তিনি বলেন,বিএনপি যদি এবার ক্ষমতায় আসতে পারেন তাহলে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের ব্যবস্থা করে থাকবেন।
    ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে স্লোগানে স্লোগানে পুরো বাড়ি মুখরিত হয়ে ওঠে।

    বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে সাধারণ মানুষ দিশেহারা। নারীদের ঘরে বসে থাকার সুযোগ নেই, বরং তাদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে।
    নারীদের প্রত্যাশা ও মতামত
    উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারী ভোটাররা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, সন্তানের শিক্ষা ও চিকিৎসা ব্যয় বহন করা দুরূহ হয়ে উঠেছে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
    বৈঠকের লক্ষ্য ও কর্মসূচি
    বৈঠক শেষে নেত্রীবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করতেই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।
    উপস্থিত নেত্রীবৃন্দ
    উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের , রুমা হামিদ, আহবায়ক উপজেলা মহিলা দল। লিমা মাহমুদ সদস্য সচিব উপজেলা মহিলা দল।আহবায়ক শাহাজাদী সুলতানা জাজিরা ইউনিয়ন মহিলা দল

    উপস্থিত ছিলেন, বিলকিস বেগম, মাহমুদা আক্তার, শাহিনা আক্তার শানু, ফেরদৌসী ঢালী, মনজুরা বেগম, দিপা ফরাজি, মরিয়ম জমদ্দার,সাদিয়া আক্তার, লিপি আক্তার সহ অনেক নেত্রী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
    শেষে ধানের শীর্ষে শরীয়তপুর – ১ আসনের মনোনীত প্রার্থী সাঈদ আসলামের জন্য ভোট চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

    কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

    কাউখালী প্রতিনিধি। 
     পিরোজপুরের কাউখালীতে শুক্রবার কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের আয়োজনে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।
    কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
    প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ।
    প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং অফিসার, ১৪৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩০০ জন পোলিং অফিসার কর্মশালায় অংশগ্রহণ করেন।
  • মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ।

    মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শিক্ষা অফিসার জনাব ফরিদুল ইসলাম।

    তিনি বেলুন ও পতাকা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহাবুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে খেদমতে খালকের সভাপতি খলিলুর রহমান হাওলাদার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চরনাচনা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান খান এবং মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুর রহিম মোল্লা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মিজানুর রহমান।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে পিতা-মাতার প্রতি সম্মান বৃদ্ধি এবং উত্তম আদর্শ বাস্তব জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে শিক্ষার্থীদের নিজেদের প্রতি সচেতন হতে হবে।
    দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

  • বিজয়ী করা হলে রাঙ্গামাটিকে মডেল জেলায় রূপান্তর করা হবে 

    বিজয়ী করা হলে রাঙ্গামাটিকে মডেল জেলায় রূপান্তর করা হবে 

    কাপ্তাই প্রতিনিধি ।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনের ১১দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী কাপ্তাই উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেছে।

    বৃহস্পতিবার সকাল হতে বাংলাদেশ খেলাফত মজলিস সংসদ প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর  সিদ্দিক রিক্সা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালায়।

    কাপ্তাই উপজেলার নৌবাহিনী এলাকা,সুইডিশ এলাকা,শিল্প এলাকা,তালপট্টি, মুরগীর টিলা,নতুন বাজার,লগগেইট , জেটিঘাট, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করে। ১১দলীয় ঐক্যজোট প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর  সিদ্দিক জানান,আমাকে নির্বাচিত করা হলে বৈষম্যহীন,কল্যাণ মূলক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রিতির আধুনিক বাংলাদেশ ও রাঙামাটিকে মডেল রাঙামাটি জেলায় পরিনত করা হবে। তিনি আরও জানান তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক।এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন।এসময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার ১১দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, আগামি ১২ফেব্রয়ারী২৬ইং তারিখ ১১দলীয় প্রার্থীকে রিক্সা মার্কায় ভোট দিয়ে রাঙামাটি বাসিকে সেবা করার সুযোগ করে দিন।

    গণসংযোগ শেষে প্রার্থী কাপ্তাই নতুন বাজার নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

  • কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক  পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

    কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক  পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

    কাপ্তাই প্রতিনিধি।

    কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান দেয়া হয়েছে।

    বুধবার  স্কুল মাঠে  শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষার্থীদের নিজস্ব তৈরি হস্তশিল্প এবং খাবার প্রদর্শিত হয়।  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  কল্যাণী বড়য়ার সভাপতিত্বে স্কুলের শিক্ষক সুরেশ তনচংগ্যা এবং সৈয়দ মো: মিজান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন,  কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চন্দ্রঘোনা থানার এসআই বিষ্ণু পদ,  রাইখালী কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার হাসান মোহাম্মদ শাহরিয়ার  । স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া।

  • কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্বোধন

    কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্বোধন

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডারগার্টেনে ৪০ তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

    প্রতিষ্ঠানের সহ-সভাপতি আবু মাহমুদ ফরিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের সদস্য মোঃ আখতারুজ্জামান, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু,কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।

    অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, মানিক মিয়া কিন্টার গার্ডেনের অধ্যক্ষ আফরোজা বেগম।

    প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতি দল গঠন 

    কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতি দল গঠন 

    কাপ্তাই প্রতিনিধি।

    কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে জীববৈচিত্র্য ও পরিবেশ  সংরক্ষণ দল গঠন করা হয়েছে।

    বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে এবং গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে জীববৈচিত্র্য ও প্রকৃতি  পরিবেশ সংরক্ষণ দল গঠন করা হয়।

    উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সুজয় বিকাশ চাকমা।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই রেঞ্জের ডেপুটি রেঞ্জার রাম পাহাড় বিট অফিসার টিপু তালুকদার।

    বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, সাচিংমা মার্মা মহিলা কার্বারী ও ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যাসহ প্রমুখ। পরে আগত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে  ১৫সদস্য বিশিষ্ট প্রকৃতি  দল গঠন করা হয়।

    এতে সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি এলি মার্মা, সম্পাদক সাচিংপ্রুসহ এবং ১২জনকে সদস্যকে নিয়ে কার্যকরী  কমিটি গঠন করা হয়।