Blog

  • সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা

    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা

    স্টাফ রিপোর্টার,বরিশালঃ

    দেশের পেশাদার সাংবাদিকদের একমাত্র আত্মনির্ভরশীল সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বিগত ১৪ বছর পূর্বে এই সংগঠনকে সুসংগঠিত করতে সারাদেশ ব্যাপী নিঃস্বার্থ নিরলস কাজ করে যাচ্ছেন বরিশালের কৃতি সন্তান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    তার নিরলস নিঃস্বার্থ শ্রম,মেধা,সততা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) আজ বাংলাদেশ একমাত্র সরকারি তালিকাভুক্ত সংগঠন। সারাদেশব্যপী প্রায় ১৬ হাজার সংবাদকর্মী রয়েছে এই সংগঠনের সদস্য হিসেবে।

    বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ।

    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর প্রতিটি সদস্যই সারাদেশের নিপীড়িত, নির্যাতিত, মিথ্যা হয়রানি মূলক মামলা,হামলার স্বীকার সাংবাদিকদের পাশে থেকে নিঃস্বার্থ সহযোগিতা প্রদান করে থাকেন।

    তাই সারা দেশব্যাপী জেলা ও উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর নতুন কমিটি সুসংগঠিত করা হচ্ছে।

    তারই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য এশিয়ান টেলিভিশন গৌরনদী উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ আলী কে সভাপতি ও গৌরনদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আজকালের খবরের গৌরনদী প্রতিনিধি কাজী বায়েজীদ রনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা উত্তর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি প্রণয়ন করা হয়।

    তাই সহকর্মীদের প্রতি ভালোবাসা প্রদানে ২৭ শে জানুয়ারি সন্ধ্যায় গৌরনদী সাংবাদিক ফোরামের নিজ কার্যালয়ে সকল সদস্যদের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনিকে ফুলের শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করা হয়।

    গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার সহ সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ।

  • কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

    কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলার সত্যেন্দ্রনাথ বন্দ্যেপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের, ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    ২৭শে জানুয়ারী(মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
    বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে,বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মাহামুদুর রহমান মামুন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান,সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান,৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার,জাফরিন এবং আশা।

    সার্বিক তত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন হাওলাদার।

    অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • আসন্ন  ত্রয়োদশ নির্বাচনে  কঠোর নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী

    আসন্ন  ত্রয়োদশ নির্বাচনে  কঠোর নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি। 

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট২৬ উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন(৪১বিজিবি) ও কাপ্তাই জোনের উদ্যোগে  কনফারেন্স রুমে সমন্বয় সভা হয়েছে।

    মঙ্গলবার  সকাল সাড়ে ১১ টায় বিজিবি ওয়াগ্গাছড়া জোনের আয়োজনে এ সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়।

    সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ব্যাটালিয়নের(৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্।

    অধিনায়ক বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে।

    এসময় বক্তব্য রাখেন অধিনায়ক রনজয়ী ৩৮বীর এর কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি। তিনি জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ উপলক্ষে কাপ্তাই সেনাজোন এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে।

    আগামি ১৪ ফেব্রুয়ারি ২৬ইং তারিখ পযন্ত দায়িত্ব পালন করা হবে। বডি  ক্যামেরা ব্যবহারসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সকল ধরনের নির্বাচনী কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করা হবে বলে জানান। এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী ভূমি কমিশনা নেলি রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, ২৩,৩৫আনসার ব্যাটালিয়ন পরিচালক, ১০আর ই ব্যাটালিয়ন প্রতিনিধি,কাপ্তাই, চন্দ্রঘোনা থানা অফিসার ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত থেকে মত প্রকাশ করা হয়।

  • বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে দিনব্যাপী “জব ফেয়ার মেলা” অনুষ্ঠিত 

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে দিনব্যাপী “জব ফেয়ার মেলা” অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে দিনব্যাপী উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে ‘জব ফেয়ার মেলা’।

    উক্ত জব ফেয়ার মেলায় দেশের স্বনামধন্য বিশটি  প্রতিষ্ঠানের অংশগ্রহণে একদিনে ১৫০জন  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের চাকুরীর সুবিধা পেয়েছে।

    মঙ্গলবার সকল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ‘জব ফেয়ার মেলা’ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের এর সার্বিক তত্বাবধানে বাস্তবায়নাধীন  ASSET প্রজেক্ট এর আওতায় শিক্ষার্থীদের দক্ষতা, উন্নয়ন ও শিক্ষাখাতে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হয়।  ” জব ফেয়ার মেলায়” দেশের স্বনামধন্য ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।এবং উক্ত মেলায় চাকুরী নেয়ার জন্য কারিগরি হতে পাশ করা বেকার যুবকরা অংশগ্রহণ করে সিভি জমা দেয়। উক্ত “জব ফেয়ার মেলায়” সভাপতিত্ব করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব)। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অটোমোবাইল চিপ ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, কম্পিউটার বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ তারেকুল উসলাম।এবং প্রবন্ধ উপস্থাপন করে প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম বাপ্পী(কুয়েট)।

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ জানান “জব ফেয়ার  মেলায়’একদিনে ১৫০জন কারিগরি প্রাক্তন শিক্ষার্থীরা চাকুরির সুবিধা পেয়েছে। উক্ত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সমুদ্রের বিশ কিলোমিটার গভীরে লেখা হল (বিএমএসএফ), র নাম

    সমুদ্রের বিশ কিলোমিটার গভীরে লেখা হল (বিএমএসএফ), র নাম

    স্টাফ রিপোর্টার।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতের তীর থেকে বিশ কিলোমিটার সমুদ্রের গভীরে জেগে ওঠা চর (চর বিজয়) এ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), র নাম লিখে এলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর নেতৃবৃন্দরা।

    গত ২৪ জানুয়ারি বিএমএসএফ, র বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান শেষে। রাতে সাংগঠনিক বিশেষ কাজে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে। সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান – আহমেদ আবু জাফর। সেখানে ২৫ জানুয়ারি সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে সাংগঠনিক নানাবিধ কর্মকান্ড পরিচালনা করেন।
    যার মধ্যে ছিল সাংবাদিকদের দাবি ও মর্যাদা রক্ষার্থে (বিএমএসএফ), র ১৪ দফা দাবি লিফলেট বিতরণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সমুদ্র তীরে বৃক্ষরোপণ।
    কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।
    এরপর রাতে বিশ্রাম শেষে পরদিন সকালে তিনি সমুদ্র তীর থেকে বিশ কিলোমিটার গভীরে জেগে ওঠা চর (চর বিজয়) পরিদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে। সেখানে গিয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। তারপর জেগে ওঠা সেই চরে বালুর উপরে নিজের হাতে, সাংবাদিকদের ন্যায্য দাবি ও মর্যাদা রক্ষার সরকার নিবন্ধিত একমাত্র সংগঠন (বিএমএসএফ), র নাম লিখে রাখেন।

    এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা,যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর বরিশাল জেলা উত্তরের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর বরিশাল জেলা উত্তরের সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বাইজীদ রনী।

    এ সময় তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে তাদের সাথে ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ ইনচার্জ জয়ন্ত।এ সময় সাংবাদিক ও পুলিশের মধ্যে এক মধুর সম্পর্কের তৈরি হয়।

  • ব্যবসা বানিজ্যের প্রসারে কাউখালীতে শিল্পাঞ্চল গড়ে তুলবোঃ আহম্মদ সোহেল মনজুর সুমন

    ব্যবসা বানিজ্যের প্রসারে কাউখালীতে শিল্পাঞ্চল গড়ে তুলবোঃ আহম্মদ সোহেল মনজুর সুমন

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমন তার নির্বাচনী সভায় উপজেলার সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে একথা বলেন।
    তিনি আরও বলেন, আমরা মুক্তিযাদ্ধা পরিবার,আমি ও আমার পরিবার কখনও কোন দুর্নীতি করিনি। এ সময় তিনি কাউখালীর হাট বাজারের রাস্তাঘাটের উন্নয়ন,ড্রেনেজ ও পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বৈষম্যহীন কাউখালীকে একটি উন্নয়নের মডেল হিসেবে রুপান্তরিত করার প্রত্যয়ও ব্যক্ত করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
    কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে, গত ২৫শে জানুয়ারী(রবিবার) সন্ধ্যা সাত ঘটিকার সময় উপজেলার পুরাতন হাসপাতাল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
    উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রতনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ।
    তারা বলেন কাউখালীতে ব্যবসায়ীদের যে কোন সমস্যা নিরসনে, বিগত দিন গুলোতে কাউখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন নিরলসভাবে কাজ করেছে। অন্য কোন দল বা রাজনৈতিক সংগঠনকে কখনও দেখিনি, তাদের প্রয়োজনে এগিয়ে আসতে। তাই ভবিষ্যতেও ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকার জন্য, একজন ব্যবসায়ী ভাই হিসেবে, আগামী ১২ই ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনকে বিজয়ী করতে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
    এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন,বিপ্লব কর্মকার,মোঃ রফিকুল ইসলাম রফিক,মোঃ জাকির হোসেন,সাইদুল হক পিন্টু,আসাদুজ্জামান মামুন,সোয়াইব সিদ্দিক,গিয়াসউদ্দিন অলি,পলাশ সাহা,অরুণ কুমার হালদার এবং রফিকুল ইসলাম সাইদুল প্রমুখ।
    প্রায় সহস্রাধীক ব্যবসায়ীদের পক্ষ থেকে উল্লেখিত দাবির বিষয়ে এমপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন তার সাধ্যের মধ্যে থেকে, তাদের দাবী পুরনের আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে।
    পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ রেজাউল করিম রতন তার সমাপনী বক্তব্যে, উপস্থিত সকল ব্যবসায়ীকে ধানের শীষের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী মোঃ রাকিব তালুকদার।

  • কাউখালীতে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১

    কাউখালীতে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১

    স্টাফ রিপোর্টার,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনীর এক চৌকস দল।
    ২৫শে জানুয়ারি(রবিবার) রাত ১১ঃ০০ ঘটিকার সময় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
    ঘটনার বিবরণে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের, সাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের ছেলে আসামী আরিফুল ইসলাম বাবুর(৪২) বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীর বাসা থেকে কিছু ধারালো চাকু ও দেশীয় অস্ত্রসহ নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও পাওয়া যায়।এছাড়াও আসামী আরিফুল ইসলাম বাবুর নামে বিভিন্ন থানায় ৫ টি মামলাও চলমান আছে বলে জানা যায়।
    অভিযান শেষে মেজর খালেদ বলেন,যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।প্রতিনিয়ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
    ২৬শে জানুয়ারী(সোমবার) সকালে আসামীকে
    বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

  • তারেক রহমানের আদর্শকে লালন করে আমি মানুষের ভালোবাসার ভোটে এমপি হতে চাই- খোকন তালুকদার

    তারেক রহমানের আদর্শকে লালন করে আমি মানুষের ভালোবাসার ভোটে এমপি হতে চাই- খোকন তালুকদার

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি ।

    মাদারীপুর- ৩ আসনের ধানেরশীষের এমপি মনোনীত প্রার্থী ও বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন তারেক রহমান এর আদর্শকে লালন করে আমি মানুষের ভালোবাসার ভোটে এমপি হতে চাই। তিনি আরো বলেন আপনারা তারেক রহমান এর এর বক্তব্য শুনেছেন তিনি কোন প্রতিহিংসায় বিশ্বাস করেনা তাই আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই। আমরা সকলকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই।
    মাদারীপুরের কালকিনিতে সাহেবরামপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় সাবেবরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার এর সভাপতিত্বে সাহেবরামপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, সবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দীয় সদস্য হুমায়ুন কবির শিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এমি এম মাহমুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জান নাহিন প্রমুখ।

    বক্তারা বলেন আপনারা যদি আনিসুর রহমান তালুকদার খোকনকে ধানেরশীষে একটি ভোট দেন সেই ভোটটি দেওয়া হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাই বৈষম্যহীন রাষ্ট্র গঠনে স্বাধীনতার পক্ষের শক্তি ধানেরশীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ ও জনগনের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ভোটারদেরকে আহ্বান জানান।

  • কাপ্তাইয়ে প্রিজাইডিং সহকারী প্রিজাইডি ও পোলিং অফিসারদের  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়

    কাপ্তাইয়ে প্রিজাইডিং সহকারী প্রিজাইডি ও পোলিং অফিসারদের  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন  রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী ।

    তিনি  বলেন সকল ভয় ভীতি  উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটা নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দিবেন। আমরা সকল ধরনের আইনশৃঙ্খলা আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রাখেছি।

    রবিবার দুপুর ১টায় নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে এবং রাঙামাটি সিনিয়র নির্বাচন অফিস ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসের  বাস্তবায়নে কাপ্তাই কর্ণফুলী  সরকারি কলেজ এ প্রশিক্ষণ কর্মশালা উপরোক্ত বক্তব্যে রাখেন ।

    কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো.আব্দুর রাকিব পিপিএম, তিনি বলেন,আগামি ১২ ফেব্রুয়ারি ২৬ইং তারিখ আপনেরা নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।

    আমরা নিরাপত্তার দায়িত্ব আপনাদের দিব।এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, কাপ্তাই এএসপি সার্কেল জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো.শফিকুর রহমান বক্তব্য রাখেন। এসময় কাপ্তাই সহকারী কমিশনার ভূমি নেলী রুদ্র, কাপ্তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল,  চন্দ্রঘোনা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকর আহমেদসহ বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মোট ৩৩৫জন প্রশিক্ষণ নেন।

  • কাপ্তাই জয়কালী মন্দিরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী শুরু

    কাপ্তাই জয়কালী মন্দিরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী শুরু

    কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি।

    রাঙামাটির   কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের দুই দিনব্যাপী ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হয়েছে।

    রবিবার (২৫ জানুয়ারি) হতে  মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা।

    মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন,মাঙ্গলিক পূজার্চ্চনা,ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা,ভক্তিমূলক নৃত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ,মহতী ধর্মসভা এবং শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও শিল্পি বাঁধন চক্রবর্তী পূজা অপূর্ব সঞ্চলনায় মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাঃ কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করে কাপ্তাই জয়কালী মন্দিরের পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ।

    প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক,  বিশিষ্ট পদাবলী কীর্তনীয়া শিল্পী উর্মি বণিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস ও টেলিভিশন শিল্পী লিপি দাশ। নৃত্যে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এ্যানি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্রিয়ন্তি ধর, বিন্তি ধর ও সারা সরকার।   ধর্মসম্মেলনে শুরুতে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন করেন জয়কালী মন্দিরের সাবেক সভাপতি সমীর প্রসাদ ধর। এ সময়  মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ধর, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, অর্থ সম্পাদক সাধন দাশ, মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক প্রদীপ দাশ,উপদেষ্টা রতন সেন সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    একইদিন বিকেল ৫ টায় ধর্মীয় আলোচনা সভায়  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কালী-কৃষ্ণতত্ত্বালোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ্ গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ।

    ধর্মসভা ও পুরস্কার বিতরণ শেষে রাঙ্গুনিয়া শিলক গৌরাঙ্গ বাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল স্বরূপ দাস বাবাজীর পৌরহিত্যে  অধিবাস কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট অধিবাস কীর্তনীয়া ছোটন সরকার। পরদিন ২৬ জানুয়ারি সোমবার ব্রহ্মমুহুর্ত্ব হতে শুরু হবে  ভূবণমঙ্গল শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞ।