Blog

  • কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের  অবহিতকরণ সভা 

    কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের  অবহিতকরণ সভা 

    কাপ্তাই প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ  নতুন প্রকল্পের সূচনা অবহিতকরণ সভা হয়েছে।

    রোববার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। উ সং বাই মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

    স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগা।

    এতে  প্রধান অতিথি হিসাবে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)মোহাম্মদ রুহুল আমিন।  তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম সুনামের সাথে এতদঞ্চলে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। তৃনমুল পর্যায়ে তাঁরা সরকারি হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছেন। প্রকল্পের মাধ্যমে জনগণ আরোও সেবা পাবে বলে আমি আশা করছি। তিনি এধরণের অবহিতকরণ সভা ইউনিয়ন পর্যায়ে করার জন্য কমিউনিটি হেলথ প্রোগ্রামকে আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন,  কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক,  কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন।

    অবহিতকরণ সভায় ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন সেবা সমুহ তুলে ধরেন  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা। এসময় সরকারি, বেসরকারি, তিন উপজেলার সংবাদ কর্মী, এনজিও, হেডম্যান, কারবারি ও প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

  • চিতলমারী বাজার কমিটির সভাপতি হলেন সোয়েব হোসেন

    চিতলমারী বাজার কমিটির সভাপতি হলেন সোয়েব হোসেন

    নিজস্ব প্রতিবেদক :

    দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. সোয়েব হোসেন গাজী।

    শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

    ৭০৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯০ জন। এতে চেয়ার প্রতীকের প্রার্থী সোয়েব হোসেন ৩৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. শহর আলী গাজী পান ২০০ ভোট।

    দীর্ঘদিন পর বাজারের ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পান। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসে অনেকে সোয়েবের প্রতি আস্থা ব্যক্ত করেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

    নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য তিনি ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

    সভাপতি নির্বাচিত হয়ে সোয়েব হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্বচ্ছ ও সক্রিয় কমিটি গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি। সবার জন্য কাজ করাই হবে আমার প্রথম দায়িত্ব।

  • সমাজ পরিবর্তনে ইমামদের ভূমিকা অপরিহার্য -আলহাজ্ব শামীম বিন সাঈদী

    সমাজ পরিবর্তনে ইমামদের ভূমিকা অপরিহার্য -আলহাজ্ব শামীম বিন সাঈদী

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে ২৯শে নভেম্বর (শনিবার) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার আয়োজনে বার্ষিক ইমাম সমাবেশে প্রধান অতিথি,আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শামীম সাঈদী তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফেরাতে ইসলামি আইন বাস্তবায়ন এখন সময়ের দাবী। আর এইজন্য আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামি সংগঠনকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার সর্বাত্মক সহযোগিতা করতে হবে, কেননা সমাজ পরিবর্তনে ইমামগন অগ্রনী ভূমিকা পালন করে থাকেন।

    তিনি আরও বলেন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পার্লমেন্টে ইসলামের কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। সময় এসেছে ইসলামের পক্ষে কাজ করার। সংসদে যেতে পারলে ইমাম ও মুয়াজ্জিন ভাইদের জন্য সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করবো,ইনশাআল্লাহ্।

    কাউখালী সরকারী মহাবিদ্যালয়ের হলরুমে সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলার সভাপতি আ ন ম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন, প্রধান আলোচক মাওঃ মুফতি আব্দুল হালিম(সভাপতি) জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা,বিশেষ অতিথি মাওলানা ছিদ্দিকুল ইসলাম,(সহ-সভাপতি) জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা,মাওলানা জাকির হোসেন(সাধারণ সম্পাদক) জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা,মাওলানা নজরুল ইসলাম(উপদেষ্টা) জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা।
    উপস্থিত বক্তারা বলেন, পিরোজপুর জেলার প্রতিটি উপজেলায় ইমামদের এ বার্ষিক সমাবেশ অব্যাহত থাকবে এবং আগামী ২৫শে ডিসেম্বর পিরোজপুর শিল্প কলা একাডেমিতে মহা সমাবেশের মাধ্যমে এর কার্যক্রম শেষ হবে।

    তাই মহা সমাবেশকে সফল করতে সকলের উপস্থিতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশ পিরোজপুর-২ এর প্রার্থী আল্লামা শামীম সাঈদী এর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ইমাম সমিতির সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
    উপজেলার প্রায় ২ শতাধিক ইমাম ও শতাধিক আলেম ওলামা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,কাউখালী উপজেলার জাতীয় ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক।

  • রাঙামাটি ২৯৯ নং আসনে জামায়াতের মনোনীত প্রার্থী’র পক্ষে রাইখালী  নির্বাচনী গণসংযোগ

    রাঙামাটি ২৯৯ নং আসনে জামায়াতের মনোনীত প্রার্থী’র পক্ষে রাইখালী  নির্বাচনী গণসংযোগ

    কাপ্তাই ( রাঙ্গামাটি) প্রতিনিধি: 

    আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, “দাঁড়িপাল্লায় ভোট চাই।”এই প্রতিপাদ্যকে  সামনে রেখে রাঙামাটি ২৯৯ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী  এডভোকেট মোখতার আহমদের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।

    শনিবার (২৯ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলাধীন রাইখালী,নারানগিরি,ফেরীঘাট কারিগর পাড়া,সন্দীপ পাড়া,ঢংছড়ি, মতিপাড়া সহ বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ করা হয়। বিগত দুই মাস যাবত কাপ্তাই উপজেলায়  ইসলামী তাদের মনোনীত প্রার্থীর পক্ষে বিভিন্ন অলিতে গলিতে এবং দূর্গম এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। উক্ত দলের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী পরিচয় এবং ছবি ও দাঁড়ি পাল্লা দেখিয়ে ভোট চাইছেন।

    এ সময় প্রধান অতিথি  ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি মনসুরুল হক। এ সময় তিনি বলেন,চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট,কেপিএম ও কে আর সি আধুনিকায়ন করা,পাহাড়ি -বাঙালি জনগোষ্ঠী মধ্যে সম্প্রতি রক্ষা, সামাজিক নিরাপত্তাসহ উন্নয়ন, রাস্তাঘাট সংস্কারে অগ্রাধিকারের  ভিত্তিতে সেবা দেয়ার কথা জানান।

    এসময় চন্দঘোনা থানা আমির মাওলানা লোকমান হোসাইন জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায় বিচার নিশ্চিতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে দাঁড়ি পাল্লায় ভোট চাই।

    কাপ্তাই  উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ জানান,আসন্ন নির্বাচনে এড. মোখতার আহমেদ ভোটে জয়লাভ করলে কাপ্তাইয়ের  অবকাঠামো বিনির্মাণ,স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, দরিদ্র দূরীকরণ,কৃষকদের সহায়তা সহ দুর্নীতি,দখলবাজি,চাঁদাবাজি এবং মাদকমুক্ত উপজেলা তৈরি করা হবে।

    উক্ত গণসংযোগে রাইখালী ইউনিয়নের দায়িত্বশীল মোঃ রাশেদ, মোহাম্মদ সেলিম সহ চন্দ্রঘোনা,কেপিএম এলাকার দায়িত্বশীল সহ কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী নেতা কর্মী’রা উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

    কাউখালীতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা এগারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবনির্বাচিত কাউখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, সদস্য সচিব হাফেজ মাওলানা বনি আমিন, মাওলানা আবু বক্কর সহ নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা ইবাদত হোসেন।

  • কাউখালী উপজেলা ওলামাদলের কর্মীসভা ও দোয়া অনুষ্ঠিত

    কাউখালী উপজেলা ওলামাদলের কর্মীসভা ও দোয়া অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।

    পিরোজপুরের কাউখালীতে ২৮শে নভেম্বর (শুক্রবার) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

    সকাল ১১ ঘটিকার সময় উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে, মাওলানা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, গিয়াস উদ্দিন ওলি সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা প্রায় তিন শতাধিক নেতাকর্মীবৃন্দ।

    আলোচনার এক পর্যায়ে কাউখালী উপজেলা ওলামাদলের নব গঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। উক্ত কমিটিতে হাফেজ মাওলানা যুবায়ের হোসেনকে আহ্বায়ক, মাওলানা মুফতি মোঃ নুরুল হুদাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাফেজ মাওলানা মোঃ বনি আমিনকে সদস্য সচিব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাউখালী ইমাম মুয়াজ্জিন সমবায় সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইবাদত হোসেন।
    দোয়া অনুষ্ঠানে তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।

  • কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার নির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন শপথ অনুষ্ঠিত

    কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার নির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন শপথ অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি

    রাঙামাটির কাপ্তাই বনশিল্প নাম্বার প্রসেসিং কমপ্লেক্স স মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ  (রেজিনং চট্র-৫৯৭)এর  নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত।

    শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় এলপিসি শাখা কনফারেন্স সভা  কক্ষে শপথ অনুষ্ঠিত হয়।

    নির্বাচিতদের পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে শপথ বাক্য পাঠ করান বিলাস কুমার বিশ্বাস  নির্বাচন কমিশনার ও সহ-ব্যবস্থাপক( হিসাব) বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই।

    এসময় শপথ বাক্য পাঠ করেন নির্বাচিত সভাপতি আল-আমিন,সহ-সভাপতি মো. আফছার আলম,সাধারণ সম্পাদক মো. শাহীন উদ্দিন, সহসাধারণ সম্পাদক নিতায়ন চাকমা,সাংগঠনিক মো. আব্দুল্লাহ আল ফাহাদ,অর্থ সম্পাদক নাছিমা আক্তার ও কার্যকরী সদস্য মো.ইয়াছিন আরাফাত। শপথ শেষে  বক্তব্য রাখেন সাবেক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা আহম্মদ উল্লাহ,মফিজুল ইসলামসহ অফিস কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।

    উল্লেখ্য গত ২৮আগস্ট২৫.নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

  • বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অধীন আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার লক্ষ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুর থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল সাংবাদিকদের মিলনমেলায় পরিণত।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সরেজমিন বার্তা’র ব্যুরো চিফ, সাংবাদিক এনামুল হক আরিফ।

    সঞ্চালনা করেন,বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক “বর্তমান” পত্রিকার জেলা প্রতিনিধি, সাংবাদিক আবু তাহের।

    উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান শুরু হলে একে একে বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা অংশ নিতে থাকেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টাল এবং স্যাটেলাইট টিভির অসংখ্য প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক আল-আমিন খন্দকার, অর্থ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব—ব্রাহ্মণবাড়িয়া,সাংবাদিক আশিকুর রহমান, সহ-সভাপতি (জেলা) ও সাধারণ সম্পাদক (সদর উপজেলা), প্রতিনিধি—এশিয়ান টিভি,সাংবাদিক কাজী আরিফ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব—ব্রাহ্মণবাড়িয়া; বিশেষ প্রতিনিধি, দৈনিক বর্তমান কথা,আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বিজয়নগর উপজেলার সভাপতি সাংবাদিক সেলিম মিয়া আরও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সাংবাদিক নেতা-কর্মী, সম্পাদক, প্রতিবেদকসহ বহু গণমাধ্যম প্রতিনিধিরা।

    দুপুর থেকে অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের উপস্থিতি বাড়তে থাকে, যার ফলে পুরো পরিবেশটিতে এক আত্মীয়তা ও ঐক্যের আবহ তৈরি হয়।

    সাধারণ সম্পাদক আবু তাহেরের বক্তব্য
    তিনি বলেন,বাংলাদেশ প্রেসক্লাব দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন। এখানে পেশিশক্তির কোনো স্থান নেই। সাংবাদিকরা তাদের কলম ও কাগজের শক্তি দিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধ উন্মোচন করে থাকেন। সত্য প্রকাশই আমাদের প্রধান দায়িত্ব।”
    অর্থ সম্পাদক আল-আমিন খন্দকারের বক্তব্যে
    বলেন ,কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং জেলা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফের নেতৃত্বে সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেখানে দুর্নীতি—সেখানে বাংলাদেশ প্রেসক্লাব সর্বদা শক্ত অবস্থানে থাকে।”
    সভাপতি এনামুল হক আরিফের বিস্তৃত দিকনির্দেশনামূলক বক্তব্য,সভাপতি তাঁর বক্তব্যের শুরুতেই বলেন—
    “সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ। আর আজ সেই চতুর্থ স্তম্ভ নানা প্রকার হুমকি, নির্যাতন ও আক্রমণের শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি, নির্যাতন ও এমনকি হত্যার ঘটনা ঘটছে—এটি গণতন্ত্রের জন্য ভয়াবহ।”তিনি আরও বলেন—“সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিক রয়েছে বলেই সমাজে অন্যায়ের তথ্য বেরিয়ে আসে, প্রশাসন সচেতন হয়, জনগণ সত্য জানতে পারে। আমরা যদি কলম থামিয়ে দিই—দেশের কোনো স্তরই ভালো থাকবে না।”তিনি প্রশাসনের প্রতি শক্ত অবস্থানে আহ্বান জানিয়ে বলেন—
    সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক নিরাপদ না হলে সমাজ নিরাপদ নয়, রাষ্ট্রও নিরাপদ নয়।”সাংবাদিক ঐক্যের ওপর সভাপতির জোরালো বক্তব্য
    তিনি আরও বলেন—“সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। যদি সাংবাদিকেরা বিভক্ত হয়ে যায়—তাহলে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অপশক্তির বিরুদ্ধে লড়াই দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমরা যদি এক হয়ে যাই—তাহলে অন্যায় কোনদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
    তিনি আরও যোগ করেন—
    “ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ কখনো ভয় পায় না।”“সত্য, ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যই সাংবাদিকদের ধর্ম ।”“গণমাধ্যম শক্তিশালী হতে হলে সাংবাদিকদের হাত ধরে—একে অপরের শক্তি হয়ে দাঁড়াতে হবে।” সাংবাদিকদের দায়িত্ব ও নৈতিকতা,তিনি বলেন—“আপনাদের কলম,জনগণের কণ্ঠস্বর। যেখানেই অন্যায়, অবিচার, নির্যাতন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন—সেখানে আপনাদের কলম চলবে। অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করা যাবে না।”তিনি নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে বলেন—“আপনারা যারা নতুনভাবে বাংলাদেশ প্রেসক্লাব পরিবারের সদস্য হলেন—মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে কলমই আমাদের শক্তি। সত্য, ন্যায় ও মানবতার পক্ষে সাংবাদিকরা কখনো মাথা নত করে না।”তিনি আরও বলেন—
    “বাংলাদেশ প্রেসক্লাব সরকারি নিবন্ধিত দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন। এর প্রতিটি সদস্য জানে কিভাবে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের মোকাবেলা করতে হয়। আমাদের লক্ষ্য—দেশ, সমাজ ও মানুষের কল্যাণ।

    আখাউড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা:

    সভাপতি এনামুল হক আরিফ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন —১. মোঃ হুমায়ুন কবির – সভাপতি
    ২. লায়ন রাকেশ কুমার ঘোষ – সিনিয়র সহ-সভাপতি
    ৩. মোঃ মামুন মিয়া – সহ-সভাপতি
    ৪. মোঃ হেলাল মিয়া – সহ-সভাপতি
    ৫. নজরুল ইসলাম – সাধারণ সম্পাদক,৬. মোঃ রাশেদ আল শাহারিয়া – যুগ্ম সাধারণ সম্পাদক,৭. মোঃ হাবিবুর রহমান – সাংগঠনিক সম্পাদক,৮. মোঃ রোমান মিয়া – সহ-সাংগঠনিক সম্পাদক,৯. মোঃ হাসান রহমান – অর্থ সম্পাদক,১০. মোঃ মেহেদি হাসান – দপ্তর সম্পাদক,১১. এডভোকেট জসিম – আইন বিষয়ক সম্পাদক,১২. মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী – প্রচার সম্পাদক,১৩. মোহাম্মদ মাসুদ মোল্লা – ধর্ম বিষয়ক সম্পাদক,১৪. মোছাঃ ফাবলিহা জাহান – মহিলা বিষয়ক সম্পাদক,১৫. মোছাঃ বকুল আক্তার – সহ-মহিলা বিষয়ক সম্পাদক
    ১৬. মোঃ সোহরাব হোসেন – কার্যনির্বাহী সদস্য,১৭. মোঃ সোহাগ মিয়া – সাধারণ সদস্য,১৮. মোঃ ইয়াসমিন উদ্দিন রিপন – সাধারণ সদস্য,১৯. মোঃ কামরুল হাসান – সাধারণ সদস্য,সহ আরও অনেকে।

    কমিটি ঘোষণা শেষে সভাপতি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন—“সাংবাদিকদের ঐক্য, সত্য ও সাহসিকতাই বাংলাদেশ প্রেসক্লাবের মূল শক্তি। আমরা একসঙ্গে থাকলে দেশের কোনো অপশক্তিই সাংবাদিকদের দমাতে পারবে না।”এরপর তিনি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

  • কাপ্তাইয়ে  নারী সমাবেশ অনুষ্ঠিত

    কাপ্তাইয়ে  নারী সমাবেশ অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি।  

    রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে  নারী সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল  ১১ টায়  রেশমবাগান তনচংগ্যা পাড়া বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয় ।

    গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসাবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে এই নারী সমাবেশ।উপজেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে  প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: রুহুল আমিন।

    নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,  কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নীহার রন্জন তনচংগ্যা এবং স্কুলের  প্রধান শিক্ষক সুচন্দা প্রভা তনচংগ্যা।

    এর আগে তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় ৫০জন নারী সমাবেশে অংশগ্রহণ করেন ।

  • কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি ৫ম শ্রেণি শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা 

    কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি ৫ম শ্রেণি শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা 

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙ্গামাটি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় তিতুমীর একাডেমি স্কুলের আয়োজনে এবং শিক্ষক শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিদায় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিতুমীর একাডেমির অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান।

    বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হানিফ, কাপ্তাই বিউবো সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই উচচ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এবিএম সিরাজুল ইসলাম,  কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ প্রমুখ।

    এসময় শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী ও অতিথিবৃন্দ কেকে কেটে বিদায় সংবর্ধনা পালন করা হয়।