Blog

  • কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি 

    কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি বর্ণাঢ্য  আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২৩ নভেম্বর)সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিপাহী আফজাল হলে অভিভাবক, শিক্ষার্থীদের  উপস্থিতর মাধ্যমে ৫৫পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির উদ্বোধন করা হয়।

    প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষিকা সাদিয়া চৌধুরী লিপিকার সঞ্চালনায়  স্কুল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন মিসেস নাজমুল কাদির শুভ।

    এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু নিকেতন স্কুলের শিক্ষকদের পুরস্কার বিতরণ করেন কাপ্তাই সেনাজোন কমান্ডার লেঃ কর্ণেল মো. নাজমুল কাদির শুভ পিএসসি।

    এসময় উপস্থিত ছিলেন মেজর জিয়া,শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহেনা আক্তার, শিক্ষক,  অভিভাবক ও শিক্ষার্থীরা।পরে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • হৃদরোগে আক্রান্ত হয়ে প্রযোজক মওদুদ পারভেজ কামালের মৃত্যু

    হৃদরোগে আক্রান্ত হয়ে প্রযোজক মওদুদ পারভেজ কামালের মৃত্যু

    ফারজানা শারমিন , ঢাকা:

    হৃদরোগে আক্রান্ত হয়ে খ্যাতনামা প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা মওদুদ পারভেজ কামালের মৃত্যু হয়েছে। (ইন্নাল্ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

    সুপারষ্টার নায়ক সোহেল রানা এবং রুবেলের আপন সেজ ভাই প্রযোজক মওদুদ পারভেজ কামাল ।

    আজ (২২ নভেম্বর ২০২৫)শনিবার ভোর ৪টায় মারা যান তিনি । মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন ।

    আশি নব্বই দশকে তাঁর প্রযোজিত বেশির ভাগ সিনেমাই ছিল ব্যবসা সফল ছবি । তাঁর প্রযোজিত দর্শক নন্দিত , জনপ্রিয় সিনেমার মধ্যে বীর পুরুষ, টপ রংবাজ, বিশ্ব প্রেমিক ,শত্রু ভয়ংকর সিনেমা উল্লেখ যোগ্য ।

  • কাউখালীতে উপজেলা তাঁতি দলের আহবায়ক কমিটি গঠন 

    কাউখালীতে উপজেলা তাঁতি দলের আহবায়ক কমিটি গঠন 

    কাউখালী প্রতিনিধি। 
    পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল  উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    এতে ইউপি সদস্য কাজী মোঃ সালাউদ্দিনকে আহ্বায়ক ও মীর জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হলেন, দীপক হাওলাদার। যুগ্ন আহ্বায়ক হলেন,আহসান হাবিব সিদ্দিক, মাহফুজুর রহমান মুনান, লতিফুর রহমান লাভলু, হেদায়েতুল ইসলাম মন্টু, মিরাজুল হক লিপু, গিয়াস উদ্দিন সরদার, আখতারুজ্জামান বাবু, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান শিপলু ও সেলিম খান। সিনিয়র সদস্য হলেন রফিকুল ইসলাম সাইদুল।
    পিরোজপুর জেলা তাঁতি দলের সভাপতি মোঃ আলী শেখ, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন সরদার ২০ নভেম্বর কাউখালী উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
  • কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

    কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

    মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)।

    পিরোজপুরের কাউখালী উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)এর প্রধান কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত ০৯ সদস্য বিশিষ্ট ০৩ বছর মেয়াদী কমিটি অনুমোদন।

    বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে,কাউখালী উপজেলার নয় সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করে অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে:-
    (১) মোঃ শফিকুল ইসলাম স্বপন (সভাপতি) ২/মোঃ আখতারুজ্জামান (সহ-সভাপতি) ৩/ মোসা:শামীমা আক্তার (সহ-সভাপতি) ৪/ সুলতালা নীলা (সাধারণ সম্পাদক) ৫/ মোঃ রবিউল হাসান রবিন (সদস্য) ৬/ হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম (সদস্য) ৭/মোঃ নুরুজ্জামান খোকন (সদস্য) ৮/ মোঃ নুরুজ্জামান খান পলাশ (সদস্য) ৯/ আসমা আক্তার (সদস্য)। উক্ত কমিটির কার্যক্রম প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থেকে কার্য পরিচালনা করবে, সেই সাথে পূর্ববর্তী কমিটি থেকে দায়িত্বভার গ্রহণপূর্বক কার্যক্রম শুরু করবে আগামী ০৩ বছর পর্যন্ত।
    কমিটির কর্ম পরিধি ও কার্যক্রম করণীয়,(ক) দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা,কর্মসূচির মাধ্যমে বক্তৃতা,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা,সেমিনার, সিম্পোজিয়াম,কর্মশালা, মতবিনিময় ও আলোচনা সভা,পথসভা,মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।(খ) জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা,(গ) সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে আলোচনার মাধ্যমে মনোভাব গড়ে তোলা,(ঘ) তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” গড়ে তোলা, (ঙ)কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনের নির্ধারিত ছকে আইনের তফসিলভুক্ত অপরাধের সুনির্দিষ্ট তথ্য সম্বলিত অভিযোগের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রেরণ,(চ)গৃহিত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, (ছ) অহিংস পদ্ধতিতে ও প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পরিচালনা, (জ) কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কমিশনের দিক ও নির্দেশনা অনুসরণ।
    সেই সাথে উক্ত কমিটির বর্জনীয় বিষয় সমূহ:- (ক) কমিশনের অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত করা হতে বিরত থাকা,(খ) সরকারি -আধা সরকারি, সায়ত্বশাসিত বা বেসরকারি কোন দপ্তরের কার্যক্রমে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার হতে বিরত থাকা।(গ) ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর তথ্য কমিশনে প্রেরণ করা হতে বিরত থাকা।

  • চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের লিফলেট বিতরণ ও নির্বাচনি প্রচারণা 

    চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের লিফলেট বিতরণ ও নির্বাচনি প্রচারণা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তারেক জিয়ার ৩১দফা লিফলেট বিতরণ ও ২৯৯আসনের প্রার্থীর প্রচারণা করা হয়েছে।

    শুক্রবার (২১ নভেম্বর)সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আব্দুলাহ আল মামুনের আয়োজনে চিৎমরম মুসলিম পাড়াসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ২৯৯নং আসনের ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে ভোট চেয়ে প্রচার -প্রচারণা করা হয়।

    ইউনিয়ন ছাত্রদল সভাপতি জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেয়া ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামত এবং রাঙামাটি আসনের ধানের শীষ  মনোনীত প্রার্থীর জন্য মাঠে,ঘাটে এবং বাড়ি,বাড়ি গিয়ে ভোট চাওয়া হয়।

    এসময়   মহিলা দলের সভাপতি সুলতানা বেগম,ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিবুল  ইসলাম সাগর,সদস্য জাহিদ, নাহিদ, সজিব, নয়ন ও জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে প্রচার প্রচারণা কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

  • বাঞ্ছারামপুর পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ ইয়াবা কারবারী গ্রেফতার

    বাঞ্ছারামপুর পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ ইয়াবা কারবারী গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫/১১/২০২৫ ইং তারিখে রাত ৯টা:৫০ ঘটিকার সময় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালিম,

    ১/মোঃ রবিউল আলম সিদ্দিকী(২৬)পিতা- মোহাম্মদ সিদ্দিক মাতা- মৃত আম্বিয়া খাতুন সাং- পশ্চিম সাত ঘরিয়া পাড়া। ২। মোঃ জুনাইদ(২৫) পিতা- শাহ আলম মাতা- মনোয়ারা বেগম সাং- পূর্বপানখালী হোয়াকিয়া পাড়া
    উভয় থানা- টেকনাফ জেলা- কক্সবাজার।

    এদেরকে আখাউড়া পৌরসভাস্থ দূর্গারামপুর এলাকা হতে, হাতে নাতে মাদক সহ গ্রেফতার করেন পুলিশ । এ সময় তাদের হেফাজত হতে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামিদেরকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ২নং আসামী জুনাইদ এর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা অজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার

    বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার

    স্টাফ রিপোর্টার ‌।

    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০/১১/২০২৫ ইং তারিখ. রাত ০২.৪০ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা হতে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ জন আসামী কৌশলে পালিয়ে যায়।

    উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • তারেক রহমানের ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীর্ষে প্রচার প্রচারণা 

    তারেক রহমানের ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীর্ষে প্রচার প্রচারণা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক  রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীর্ষে প্রচারণা করা হয়েছে।বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক  সুমন মারমা’র নেত্রীত্বে ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৩নং ওয়ার্ড,কুকিমারা পাড়ায়  গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

    উপজেলা যুবদল যুগ্মআহাবায়ক  সুমন মারমা জানান, রাঙামাটি ২৯৯ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর  পক্ষে ভোট চায় সকলের নিকট এবং তারেক জিয়ার ৩১দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আহবান করেন।

    এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তনচংগ্যা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য  বাবুল তনচংগ্যা,সদস্য মোহাম্মদ হোসেন,ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয়  তনচংগ্যা,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু,ইউনিয়ন কৃষক দলের সভাপতি চাইয়ো মারমা ,কর্ণফুলী কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তনচংগ্যা,সিনি: সহ সভাপতি টিপু তনচংগ্যা,দপ্তর সম্পাদক মংসাইনু মারমা, ছাত্রদল নেতা হ্লামং মারমা সহ যুবদল নেতা সাগর মারমা, আব্দুল আমিন, মোঃ রহিম,ম্রামং মারমা ছাড়াও যুবদল, ছাত্রদল ও বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।

  • কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে অলিতে গলিতে ছুটে চলছে 

    কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে অলিতে গলিতে ছুটে চলছে 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ২৯৯নং আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমদ পক্ষে ভোট চেয়ে  অলিতে গলিতে ছুটে চলছে কাপ্তাই জামায়াতে ইসলামী। বিগত দুই মাস যাবত কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে এবং দূর্গম এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছে। উক্ত দলের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী পরিচয় এবং ছবি ও দাঁড়ি পাল্লা দেখিয়ে ভোট চাইছেন।

    কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায় বিচার নিশ্চিতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে দাঁড়ি পাল্লায় ভোট চায়।তিনি আরও জানান পাহাড়ি -বাঙালি জনগোষ্ঠী মধ্যে সম্প্রতি রক্ষা, সামাজিক নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়াসহ এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার,যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়ার কথা জানান।

    কাপ্তাই লকগেট এলাকায় প্রচারণা শেষে তিনি দলের প্রার্থীর পক্ষে মতামত ব্যক্ত করেন।এসময় কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবি এম সিরাজুল ইসলাম, মাওলানা আমির হোসাইন, জামাত নেতা শফিকুল ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমির আদ্যোপান্ত ছড়িয়ে দিলেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ

    কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমির আদ্যোপান্ত ছড়িয়ে দিলেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে “আমার ভূমি আমার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে জমি-জমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ১৯শে নভেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় কাঠালিয়া পি.জি.এস বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ব্যতিক্রমি ও যুগোপযোগী এ কর্মশালার আয়োজন করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।

    উপজেলার সকল জনসাধারণের কাছে ভূমি বিষয়ক সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে, উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এ ধরনের কর্মশালার আয়োজন করে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহল থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন বলে জানা যায়।

    বিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রায় ৬০(ষাট) জন শিক্ষার্থীদের মাঝে ২ ঘন্টা ব্যাপী এ প্রশিক্ষনে ভূমির নামজারির সরকারি খরচ,রেকর্ড সংশোধন, পর্চা সংগ্রহ ও সংশোধন সহ ভূমি সংক্রান্ত নানা জটিল সমস্যা সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় তিনি বলেন, ভূমির মালিকদের উন্নত নাগরিক সেবা প্রদানে আমি ও আমার কাউখালী উপজেলা ভূমি অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

    প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ পরীক্ষাও অনুষ্ঠিত হয় এবং মেধা যাচাইয়ে ৫(পাঁচ) জন সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করেন, সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ,সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, সহকারী অধ্যাপক মোঃ আতিকুজ্জামান, সন্তোষ কুমার এদবর,মোঃ মাইনুল,সহকারী শিক্ষক আব্দুর রহমান ,মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।