Blog
-

শিক্ষিকা মেহেরুন্নেসা চির নিদ্রায় শায়িত
কাউখালী প্রতিনিধি।পিরোজপুরের কাউখালী উপজেলার দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা মনি (৪৭)আর আমাদের মাঝে নেই।মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার সকাল দশটায় উপজেলার দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে দাসেরকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। -

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৯ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রভাষক তামান্না ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই নৌবিহার স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বক্তব্য বলেন, তারুণ্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব স্বৈরশাসক তরুণদেরকে ভয় করে। তবে দেশ পরিবর্তন করতে হলে আগে নিজেকে বদলাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
বিষয় ভিত্তিক উপর বক্তব্য রাখেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী সাফিকা তাবাসসুম ও সাইফুল ইসলাম সাইফ।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান এর উপর একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
-

কাপ্তাইয়ে সপ্তাহ ব্যাপী যুব উন্নয়নের মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু
কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় শিল্প এলাকা মসজিদ ভিত্তিক শিশুগণ কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
স্থানীয় চাহিদা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক /ভ্রাম্যমাণ মাশরুম চাষ প্রশিক্ষণে এলাকার শিক্ষিত বেকার যুবক/যুবতীরা অংশ গ্রহণ করেন।
উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো.খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন। প্রধান অতিথি বলেন,সারা দেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর এলাকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের বিভিন্ন বিষয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে। তাই বেকার বসে না থেকে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজে উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার জন্য আহবান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোজাম্মেল হোসেন,প্রশিক্ষণার্থে মনি আক্তার আক্তার,ফারিন, হৃদয়, সৌরভ ও আকাশ প্রমুখ। এসময় ৩০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।
-

হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
কাপ্তাই প্রতিনিধি।
গণহত্যায় শেখ হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে।
সোমবার সন্ধ্যায় কাপ্তাই ৪নং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আনন্দ মিছিলটি নতুন বাজার,আপষ্ট্রিম জেটিঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নতুন বাজারে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ।
এতে প্রধান ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
এসময় রাঙামাটি জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মোঃ হারুন, আব্দুল আলিম কালাম, তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, সেচ্ছেসেবক দলের আহবায়ক জাকির হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাসুদ, যুবদল আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সম্পাদক ফয়েজ আহমদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ও ইউনিয়ন যুবদল নেতা রুবেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
-

কাপ্তাই টু আসামবস্তি সড়কে বুনো হাতির আক্রমণে নিহত দুই পরিবারের পাশে বন বিভাগ
কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাই -আসামবস্তি সড়কে সন্ধ্যায় বুনো হাতির আক্রমণে উপজাতিয় দুই বৃদ্ধ নারীর মৃত্যু এলাকায় শোকের মাতাম।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় নিহত দুই বৃদ্ধ নারীর বাড়িতে সৎকারে ব্যবস্থাসহ পাড়ায় চলছে স্বজনের শোকের মাতাম।
রবিবার রাঙামাটি হতে একটি সিএনজি যোগে নিহত ঝর্ণা চাকমা (৬০)স্বামী মিলন কান্তি কারবারি,চেয়ারম্যান পাড়া জীবতলী রাঙামাটি সদর ও নিহত সুবিতা চাকমা (৭০)স্বামী শংগ্নাত চাকমা,মগবান ইউনিয়ন নিজ গ্রামে একটি অনুষ্ঠানে আসার পথে বুনো হাতির আক্রমণে নিহত হয়। পাশাপাশি হাতির আক্রমণে সিএনজি চালকসহ আরও ৪জন আহত হয়। পর পর পৃথক দুটি ঘটনায় বুনো হাতির আক্রমণ বন বিভাগ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়িসহ হতাহতের উদ্বার করে চিকিৎসার জন্য সদর রাঙামাটি প্রেরণ করে। হাতির আক্রমণে নিহত দুই পরিবারকে শান্তনা ও ঘটনাস্থল পরিদর্শন করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা এস, এম সাজ্জাদ হোসেন, সহকারী বন সংরক্ষক মুহাম্মদ জামাল হোসেন তালুকদার ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন।
বিভাগীয় কর্মকর্তা এস,এম সাজ্জাদ হোসেন নিহত দুই পরিবারের বাসায় গিয়ে স্বজনদের শান্তনা দেন। এবং দুঃখ প্রকাশ করে তিনি জানান,বন্যপ্রাণী ধারা হতাহতের এতে কার কোন হাত নেই। তবে বন জঙ্গলে চলাচলে সকলকে সাবধান হতে হবে।তিনি নিহত দুই পরিবারকে সৎকার করার জন্য আর্থিক সহযোগিতা করে।এবং বন্যপ্রাণী ধারা নিহত পরিবারকে সরকারি আইন অনুযায়ী ৩লক্ষ টাকা এবং আহতদের নিয়ম অনুযায়ী টাকা সকল প্রক্রিয়া শেষে প্রদান করার কথা জানান।
-

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর গ্রেফতার
কাপ্তাই প্রতিনিধি।
সন্ত্রাস বিরোধী আইনে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী গ্রেপ্তার।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম আবাসিক জাপানি বাংলা তাঁর বাসা হতে কাপ্তাই থানা পুলিশ গ্রেপ্তার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ ছিদ্দিকীকে সোমবার দিবাগত রাত দেড় টায় তাঁর বাসা হতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয় বলে ওসি জানান।
-

শরীয়তপুরের জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করণ
শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ
সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণে এগিয়ে আসছে শিক্ষার্থীরা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা নুসা (NUSA) এর উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) – সকাল ১১ ঘটিকায় জাজিরা উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে নুসা কতৃর্ক আয়োজিত অনুষ্ঠানে এই ব্রিগেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জাজিরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহালম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা এবং
( নুসা) কর্মকর্তা বারেক আলী, এফ এফ এ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সাহালম,প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা, মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসী, জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আলামিন হোসেন জয়, ফাইনান্স অফিসার শৈলেন জয়ধর।
উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন।আরো উপস্থিত ছিলেন,
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, অভিভাবক ও নুসার কর্মকর্তারা।
নুসার প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা জানান, “জেন্ডার–বান্ধব স্যানিটেশন শুধু একটি স্বাস্থ্যবিষয় নয়, এটি নারী ও কিশোরীদের মর্যাদা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি সামাজিক পদক্ষেপ।”শিক্ষার্থী ব্রিগেডের সদস্যরা বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য প্রচার, এবং ছেলে–মেয়েদের জন্য নিরাপদ ও সমান স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া সবচেয়ে কার্যকর উপায়। নুসার এই উদ্যোগ জাজিরাসহ সমগ্র শরীয়তপুর জেলায় জেন্ডার–সমতা ও স্বাস্থ্য–নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।
-

কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন অসহায় পরিবারের মাঝে চিকিৎসা জন্য সহায়তা প্রদান
কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় দরিদ্রদের চিকিৎসা সহায়তায় প্রদান করছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ১০আর ই ব্যাটালিয়ন সেনাপ্রধানের নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অর্থ সহায়তা প্রদান করে ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি।
তিনি জানান ভবিষ্যৎ উক্ত ইউনিটের পক্ষ হতে শান্তি ও সম্প্রতি উন্নয়নে এ ধরনের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
-

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী
কাপ্তাই প্রতিনিধি।
কেপিএম শ্রমিক কর্মচারীদের ন্যায্যদাবী মানা না হলে সকলকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে জানান সিবিএ নেতৃবৃন্দ।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) এ কর্মরত শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (১৭নভেম্বর)সকাল সাড়ে ৭টায় কেপিএম প্রধান ফটকে গেইট মিটিং করা হয়েছে।
এসময় কেপিএম শ্রমিক – কর্মচারী পরিষদ ( সিবিএ) এর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক সুচনা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক কর্মচারীদের এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে। সরকার ২০২৩ সালের জুলাই হতে কর্মচারীদের ৫% বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই হতে মুল বেতনের ১৫% হারে যেই সুবিধা দিয়েছে, সেই সুবিধা কর্মচারীদের ন্যায় শ্রমিকদেরকেও দিতে হবে।
বক্তব্যে তিনি আরোও বলেন, কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে তাদের পদোন্নতি করতে হবে। কারখানায় কর্মরত অস্থায়ী/ আউট সোসিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে নায্য মজুরি প্রদান করতে হবে। যখন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তখন সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান গুলোতে কর্মরত কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ্য ভাতা প্রদান করতো এবং সেই মহার্ঘ্য ভাতা পরবর্তী শ্রমিকদেরও প্রদান করতো। কিন্তু বিগত ২৩ সাল এই মহার্ঘ্য ভাতা শ্রমিকরা পাচ্ছে না। এই মহার্ঘ্য ভাতা দিতে হবে।
এসময় সিবিএ এর সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির ও আবুল কাশেমসহ সিবিএ নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ও ক্যাপশন- কেপিএম শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ দাবি আদায়ে গেইট মিটিং করছে।
-

কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মুদি মনোহরি ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকান থেকে অত্র এলাকার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাদেক শিকদারের ছেলে সাগর শিকদার (৩২) প্রায় সময় শহিদুলের দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। ঘটনার দিন রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে সাগর সিকদার ব্যবসায়ী শহিদুলের কাছে আবারো মালামাল বাকি চাইতে গেলে দোকানদার সাগরকে বলে আগের পাওনা ১৭ হাজার টাকা পরিশোধ করো তারপর বাকিতে মালামাল নাও।
এ নিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি হলে সাগর শিকদার তার দলবল ৮/১০ জন মিলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যায় এবং দোকানের মালামাল লাঠির আঘাতে তছনত করে দেয়।
গুরুতর আহত রঘুনাথপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সাগর শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। সাগরের কাছে ওই ব্যবসায়ী কোন টাকা পাবে না।
এ ব্যাপারে শহিদুল ইসলাম কাউখালী থানায় একটি অভিযোগ দাখিল করেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।