বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন  কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি ন্যায়, সাহস ও মানবতার পক্ষে এক অবিরাম কলম যুদ্ধ মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাবেক সভাপতি ফায়জুল হক রকিবের স্মরণে দোয়া ও আলোচনা সভা পহেলা মে জুমার বয়ানে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে ইসলামী নীতির আহ্বান জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  • আপডেট এর সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে

কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম মোঃ মনিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মার্চ(সোমবার) সকাল ১১ ঘটিকার সময় কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ,জামায়াতে ইসলামি বাংলাদেশ কাউখালী উপজেলা আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,কাউখালী মহিলা কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান,কাউখালী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ এবাদ আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির,প্রধান শিক্ষক মোঃ আল মামুন খান,মোঃ মোখলেছুর রহমান, মোসাঃ শামসুন্নাহার,পদ্ম রানী দত্ত এবং সহকারী শিক্ষকদের মধ্যে মোঃ শাহজালাল ফকির, মোসাঃ মঞ্জুয়ারা খানম,দপ্তরী কাম প্রহরী মোঃ সোহাগ হোসেন সহ কাউখালি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা মরহুম মোঃ মনিবুর রহমানের কর্মযজ্ঞ নিয়ে স্মৃতিচারন করতে গিয়ে কাউখালী উপজেলার প্রায় সকল প্রাথমিক শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের মাঝে এক হৃদয় বিদারক,মর্মস্পর্সী ও আবেকঘন পরিবেশের সৃষ্টি হয়। মনিবুর রহমান মৃত্যু বরন করে আবারও প্রমান করে গিয়েছেন যে, কীর্তিমানের মৃত্যু নেই। কাউখালী উপজেলার শিক্ষক সমাজ তাকে আজীবন মনে রাখবে।
উল্লেখ্য এই গুণী অফিসার গত ৯ই মার্চ(সোমবার) রাত ৩ ঘটিকার সময়, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার আইসিটি অফিসার মোঃ মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
পরিশেষে মরহুম মোঃ মনিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর এবং মোঃ ওবায়দুল্লাহ আল মারুফ।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ