Blog

  • এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত

    এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত

    ঢাকা থেকে গোলাম আজম ইরাদ।

    রাজধানীর আইডিবি ভবনের হল রুমে শনিবার (১১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হয়েছে অ্যাকচুয়াল গ্রীন কর্পোরেশন (AGC)-এর নবম সেলিব্রেশন অনুষ্ঠান।

    প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাওহিদুল ইসলাম সিয়াম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
    অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপদ, হালাল ও অর্গানিক পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে আইএসও হালাল ও জিএমপি (GMP)সহ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুণগত মান ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতি লাভ করেছে।
    অনুষ্ঠানে কোম্পানির সিইও ফয়েজ আলম ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাওহিদুল ইসলাম সিয়াম, ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

    মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

    মাদারীপুর প্রতিনিধি:

    “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার মস্তফাপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
    ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার (আরআরএম) জনাব শেখ মো. মারুফ হাসান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. ইকবাল হোসেন, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জনাব মুহাম্মদ হুমায়ুন কবির এবং জনাব সাগর পোদ্দার (এডিসি)।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার জনাব মো. আখতারুজ্জামান।
    দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনে মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

    এ সময় উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকরা ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

  • বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ

    বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে দীর্ঘদিন ধরে একমাত্র প্রধান ড্রেনটি অবৈধ দখল এবং নির্মাণ ত্রুটির কারণে বন্ধ হয়ে থাকায় টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া–বান্দরবান সড়কে নির্মিত একটি কালভার্টের পশ্চিম পাশে পূর্বের দেয়াল (ওয়াল) অপসারণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। পাশাপাশি বাজারের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে দখলে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বসতবাড়িতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

    বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

    সেনাবাহিনীর কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মো: এস আরেফিন এর তত্ত্বাবধানে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী, বাজার সভাপতি প্রমুখের সার্বিক পরিচালনায় পানি নিষ্কাশন নালা টি পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পথ সৃষ্টি হয় এবং স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।

    এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন দখলমুক্ত রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নির্মাণ কাজের ত্রুটি দ্রুত সংশোধনের দাবি জানান।

  • কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) কর্তৃক দুটি আশ্রয় কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা  করেছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই সদর বরইছড়ি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণফুলী স্টেডিয়ামে বর্ষায় আশ্রয় নেয়া ৭০ জনকে ৪১ বিজিবির পক্ষ হতে শুকনা খাবারসহ ত্রাণ সহয়তা বিতরণ করা হয়েছে।

    ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪১বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জহিরুল ইসলামসহ অফিসারবৃন্দ।

    অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল এসময় আশ্রয় কেন্দ্রে আসা সকলের খোঁজ খবর নেন এবং তাঁদের সাথে কথা।

  • কাপ্তাই আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ্যাড.দীপেন দেওয়ান এমপি 

    কাপ্তাই আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ্যাড.দীপেন দেওয়ান এমপি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার সকল দূর্যোগে এবং উন্নয়নে সব সময় পাশে আছে এবং থাকবে।পার্বত্যঞ্চলের সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর  বর্তমান সরকার। রাঙামাটি জেলার ২৯৯নং আসনের সাবেক পার্বত মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি তিনি বৃহস্পতিবার (৯ জুলাই২৬) দুপুর আড়াই টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র পরিদর্শন কালে সকলের উদ্দেশ্য উপরোক্ত বক্তব্য রাখেন।

    সপ্তাহ যাবত কাপ্তাই উপজেলায় ভারী বর্ষের ফলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালু হতে বসবাসকারীরা নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসে। দীপেন দেওয়ান এমপি  এসময় আশ্রয় কেন্দ্রে আসা এবং  লোকজনের কথা  শুনেন।এবং তিনি সকলের উদ্দেশ্য বলেন বর্তমান, সরকার তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে চলছে। আমরা সকল উন্নয়নে,সমস্যা ও দূর্যোগে আপনাদের পাশে আছি এবং থাকব। এসময় দীপেন দেওয়ান আশ্রয় কেন্দ্রে গুলো পরিদর্শন করে এবং সকলের মাঝে দূপুরের খাবার বিতরণ করে। এবং ১০শয্যা হাসপাতালের পক্ষ হতে আশ্রয় কেন্দ্রে আসা লোকজনের ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং ডাঃ এর সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

    এসময়  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ওসি মাহামুদ হাসান রুবেল,  রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, রাঙামাটি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন,কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথাই মং মারমা,কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ, সম্পাদক কামাল হাকিমসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর  রাইখালী ইউনিয়ন এর  মতিপাড়া ৪ নম্বর  ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যানচলাচল বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার সকাল ৬ টা হতে অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে সড়কের ওপর পড়ার কারনে চন্দ্রঘোনা -বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে জনদুর্ভোগ পড়েছে  যাত্রী সাধারণ ও এলাকাবাসী।

    ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান,তবে কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প ভাংগা সড়ক দিয়ে যাতায়াত করছে।

    বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।

    এছাড়া কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ানের পুরাতন থানার পিছনে  পাহাড় ধসে গাছ পারে জশি মারমা(৭৫)ও উসি মং মারমা (২৫)আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং বসতভিটা বিধস্ত হয়ে গেছে।

    শাজাইন প্রু মারমা জানান, বুধবার  বসতভিটার ওপর বড় গাছ পড়ার কারনে একটি গৃহপালিত পশু আহত হয়েছে বলে জানান।এলাকার লোকজন আতংকের মধ্যে আছে বলে উল্লেখ করেন।

    চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তার আশ্বাস দেয়া হয়েছে বলে জানান।

  • পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি কাপ্তাইয়ের দূর্যোগ ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

    বুধবার (৮ জুলাই ২৬) রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন এর  বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

    বাংলাদেশ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সহায়তা তুলে দেন।

    এসময়  চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন ,রাঙামাটি  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাছেল,  চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাছান ফরহাদ সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জানান,

    ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ৩ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি মন্ত্রনালয় এবং তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তিনি অসহায়ের খাদ্য সামগ্রী প্রদান করে  আসছেন।

  • কাপ্তাই শিল্প এলাকায় দোকানের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় 

    কাপ্তাই শিল্প এলাকায় দোকানের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড বিএফআইডিসি শিল্প এলাকায় দোকান চুরির ঘটনা ঘটেছে।

    বুধবার(৮ জুলাই ২৬) ভোর রাতে মসজিদ কমিটির ভাড়া কৃত জয়নাল সওদাগরের দোকানে চুরি হয়। দোকান মালিক মোঃ জয়নাল সওদাগর প্রতিদিনের মত দোকানে বেচা -বিক্রি শেষে রাতে বাসায় চলে যায়। ভোর বেলা এলাকার লোকজন দোকানে এসে দেখে দোকানের দরজা খোলা, সিটকারি ভাঙা।

    পরে দোকান মালিককে সংবাদ দেয়া হয়।দোকান মালিক জয়নাল সওদাগর দোকানে এসে দেখে সিটকারি ভেঙে চোরেরা দোকানের ঢুকে মূল্যবান জিনিসপত্র তৈল,দুধ পাউডার, সাবানসহ বিভিন্ন দামি জিনিসপত্র এবং ক্যাশে থাকা প্রায় তিন হাজার ভাংতি টাকা নিয়ে যায়।

    দোকান মালিক জানান,আমি কিছুদিন আগে একটি দূর্ঘটনায় পা ভেঙে চলাফেরা করতে পারছিনা। তাই চুরির বিষয়ে আইনী কোন ব্যবস্থায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।তিনি আরও জানান আল্লাহর নিকট বিচার দিলাম।

    এদিকে একের পর এক দোকান,ঘর ও বাসা বাড়ি চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।

    কাপ্তাই ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মজিবুর রহমানকে এ বিষয়ে একাধিক বার মোবাইল করে বক্তব্য নিতে গেলে ফোন বন্ধ পাওয়া যায়।

    কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আকতার জানান, কেউ কোন অভিযোগ করেনি। আপনার নিকট সংবাদ পেলাম।এর আগেও তিনজন চোরকে আটক করে রাঙামাটি আদালতে সোপর্দ করেছি।জয়নাল সওদাগরের দোকানের বিষয়টা পুলিশ সদস্য পাঠিয়ে আমি খোঁজ খবর নিবো বলে জানান।

  • কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে  গাছ পড়ে ও পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ 

    কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে  গাছ পড়ে ও পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৫ নম্বর  ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চট্টগ্রাম – কাপ্তাই সড়ক এলাকায় টানা অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে একটি বড় গাছ উপড়ে সড়কের উপর পড়ে। এবং একই সঙ্গে পাহাড়ের মাটি ধ্বসে  সড়কের উপর জমা হওয়ায় মঙ্গলবার ( ৭ জুলাই)  সকাল সাড়ে ১০ টা হতে  সড়কে সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল,  ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এবং প্রত্যক্ষদর্শী কাপ্তাই বিউবো স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী জানান সোমবার রাত হতে টানা বৃষ্টির ফলে সড়কে গাছ এবং পাহাড় ধ্বসে পড়ে। ফলে উভয়ই দিক হতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে  একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কার্যক্রম শুরু করে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি,  এবং স্থানীয়রা মিলে সড়ক হতে গাছ এবং মাটি অপসারণ করে যান চলাচলের জন্য আপ্রাণ চেষ্টা করছেন।  এই ঘটনায়  কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

    কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনি প্রায় ৫শ’পরিবার পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়   কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে এবং  পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ্যভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হয়েছে।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, ইতিমধ্যে জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলার ৫ টি ইউনিয়নে ১৮ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আসবেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাওয়াসহ সকল ধরনের নিরাপদে রাখার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান। এ দিকে টানা বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও বসতভিটার ক্ষতি সাধনের খবর পাওয়া যায়।

  • কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

    কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে “উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
    উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কাউখালী শাখার যৌথ আয়োজনে, ৬ই জুলাই(সোমবার) সকাল ১১ ঘটিকার সময়, দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
    র‍্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মোঃ এবাদ আলী মোল্লা, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম পান্নু
    সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
    বক্তারা এ সময় পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পল্লী উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতাও প্রদান করবে।
    দিবসটি উপলক্ষে ২৭ জন সদস্যের মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ ছাড়াও কিশোরী সংঘের সদস্যদের প্রণোদনার চেক,এবং শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ সহ গাছের চারা প্রদান করা হয়।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক উপকারভোগী সদস্যবৃন্দ।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।