শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সংগ্রামের কাউখালী প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে ভর্তি কাপ্তাই সীতার পাহাড়ে বেড়াতে এসে চার পর্যটক আটকা পরে,ফায়ার সার্ভিস কর্তৃক উদ্বার  কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন কাউখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যদের সর্তক থাকতে হবে  কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন:  ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহ কাপ্তাইয়ে  গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে শিশুদের মাঝে  শিশু-খাদ্য বিতরণ কাউখালীতে ফ্রি অক্সিজেন সেবা চালু করলো ইউনিটি ফর হিউম্যানিটি  কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে গিরে চলছে প্রচার প্রচারণা 

সংগ্রামের কাউখালী প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে ভর্তি

  • আপডেট এর সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নিউজ ৫২ বাংলা।
জাতীয় দৈনিক সংগ্রামের পিরোজপুরের কাউখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও শিক্ষাবিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পিরোজপুর পৌরসভা পেশাজীবী বিভাগের সেক্রেটারি , পিরোজপুর গাজীপুর মৈশানী হারুনার রশিদ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ সাইদুল কবির কর্মস্থল থেকে পিরোজপুরের বাসায় ফেরার পথে গত ২৯ জুলাই সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি প্রথমে পিরোজপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ও পরে মেডিকেল অফিসার ও সার্জন ডাঃ সনজিৎ কুমার মন্ডলের তত্ত্বাবধানে পিরোজপুরে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৪ আগস্ট ঢাকা বারডেম জেনারেল হাসপাতালের বিশিষ্ট কনসালটেন্ট ডাঃ ফারজানা বিলকিস ইব্রাহিম এর তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। এরপর গত ১০ আগস্ট বিশিষ্ট প্লাস্টিক সার্জন ও সহকারী অধ্যাপক ডাঃ আনোয়ারুল ইসলাম তার হাঁটুতে সফল অস্ত্রপচার করেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন বলে জানিয়েছেন।

তার দ্রুত সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ