কাপ্তাই হতে রাঙামাটি পৌরসভা পর্যন্ত ২৪কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 

কাপ্তাই প্রতিনিধি।  

কাপ্তাই হতে রাঙামাটি পৌরসভা পযন্ত ২৪কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির পর্যটন, সৌন্দর্য পাহাড় লেক এবং খেলাধুলা,  সবুজায়ন,আলোকায়ন ও পরিচ্ছন্ন  পৌরসভা গড়াই লক্ষ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টায়  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়-রাঙামাটি পৌরসভা পযন্ত ২৪কিলোমিটার।

রাঙামাটি জেলা পৌরসভার আয়োজনে ৩শ’জন পুরুষ ও মহিলা  প্রতিযোগি এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।

পৌরসভা সুত্রে জানাযায় পুরুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ১ম বিজয়ী পাবে দশ হাজার টাকা,২য় বিজয়ী আট হাজার টাকা এবং ৩য় বিজয়ী ছয় হাজার টাকা এবং মহিলা ১ম বিজয়ী দশ হাজার টাকা ২য় বিজয়ী আট হাজার টাকা এবং ৩য় বিজয়ী ৬হাজার টাকা এছাড়াও চল্লিশোধর্ব দৌড় প্রতিযোগি ১ম বিজয়ী পাবে ৫হাজার,২য় বিজয়ী ৪হাজার ও ৩য় বিজয়ী পুরস্কার পাবে ৩হাজার টাকা।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন মোবারক হোসেন,উপ-পরিচালক স্থানীয় সরকার রাঙামাটি ও পৌর প্রশাসক রাঙামাটি পৌরসভা।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ রাঙামাটি জেলা পৌরসভার নেতৃবৃন্দ।

পৌরসভার উপপরিচালক বলেন,বিশ্বের নিকট রাঙামাটি সৌন্দর্য পর্যটক কাপ্তাই লেক সবুজ পাহাড়, বনায়নকে  আরো পরিচিত এবং সবুজায়ন,আলোকায়ন ও পরিচ্ছন্ন লক্ষ্য আমাদের মূল উদ্দেশ্য এই ম্যারাথন।আশাকরি খেলাধুলার মাধ্যমে মনোনিবেশ করে সকলে সুস্থ থাকবে এটাই প্রত্যাশা।

এসময় কাপ্তাই সুইডেন পলিটেকনিক রোভার স্কাউটস, কাপ্তাই বন বিভাগ, আইনশৃঙ্খলা ও রেডক্রিসেন্ট ম্যারাথন দৌড়ে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতায় ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *