কাপ্তাই ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাই ৬নং ওয়ার্ড বিএনপি  ও উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক এর আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া মাহফিল।

সোমবার (১ ডিসেম্বর)বাদ আছর ও মাগরিব জাকির হোসেন স্ মিল ও বিএফআইডিসি জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় কাপ্তাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক খান,কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো শামসুল হক,উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক সাইজ উদ্দিন ও বিএনপি নেতা ছিদ্দিকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দোয়া মাহফিলে মুনাজাত করেন মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাইফী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *