কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী 

কাপ্তাই প্রতিনিধি।

কেপিএম শ্রমিক কর্মচারীদের ন্যায্যদাবী মানা না হলে সকলকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে জানান সিবিএ নেতৃবৃন্দ।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা  কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম)  এ কর্মরত  শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (১৭নভেম্বর)সকাল সাড়ে ৭টায় কেপিএম প্রধান ফটকে  গেইট মিটিং করা  হয়েছে।

এসময় কেপিএম শ্রমিক – কর্মচারী পরিষদ ( সিবিএ) এর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি  আব্দুর রাজ্জাক সুচনা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক কর্মচারীদের   এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে। সরকার  ২০২৩ সালের জুলাই হতে কর্মচারীদের  ৫% বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই হতে মুল বেতনের ১৫% হারে  যেই সুবিধা দিয়েছে, সেই সুবিধা কর্মচারীদের ন্যায় শ্রমিকদেরকেও দিতে হবে।

বক্তব্যে তিনি আরোও বলেন, কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায়  উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে তাদের পদোন্নতি করতে হবে। কারখানায় কর্মরত অস্থায়ী/  আউট সোসিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে নায্য মজুরি প্রদান করতে হবে। যখন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তখন সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান গুলোতে কর্মরত কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ্য ভাতা প্রদান করতো এবং সেই মহার্ঘ্য ভাতা পরবর্তী শ্রমিকদেরও প্রদান করতো। কিন্তু বিগত ২৩ সাল এই মহার্ঘ্য ভাতা শ্রমিকরা পাচ্ছে না। এই মহার্ঘ্য ভাতা দিতে হবে।

এসময় সিবিএ এর   সহ সভাপতি জসিম উদ্দিন,   যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির ও আবুল কাশেমসহ সিবিএ নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী  ও ক্যাপশন- কেপিএম শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ দাবি আদায়ে গেইট মিটিং করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *