জাজিরায় বিএনপি নেতা মাহবুবুল আলম টিটুকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি।

শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম টিটুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ নভেম্বর বিকেলে জাজিরা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম টিটু অভিযোগ করেন, সাংবাদিক ইলিয়াস হোসেন নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি জানান, ২০২১ সালে “নবীন নিউজ” নামে খোলা একটি পেইজের নাম ২০২৫ সালের জানুয়ারিতে পরিবর্তন করে “ইলিয়াস হোসেন” রাখা হয়, যা প্রকৃত সাংবাদিক ইলিয়াস হোসেনের নয়।

বিএনপি নেতা টিটু বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব অপপ্রচার আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে করা হচ্ছে।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে ভুয়া আইডির পেছনে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, মাহবুবুল আলম টিটুর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *