সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আখাউড়ায় ১০ আগষ্ট কল্লাশহীদের ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য’র ছেলে রাসেল নিহত যথাযোগ্য মর্যাদায় কাউখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত  কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাই শিশু নিকেতন শিক্ষার্থীদের মাঝে  জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাউখালীতে গাঁজাচাষকারী যুবক গ্রেফতার

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন  কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন

  • আপডেট এর সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙ্গামাটি কাপ্তাইয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে  উপজেলা  প্রশাসনের উদ্যোগে  তিন দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।

জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায়  রয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার তুলে ধরা হয়েছে এই মেলায়।

মঙ্গলবার বিকালে মেলার উদ্বোধন করেন কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন।

মেলায় মোট ২৫টি স্টলে প্রদর্শিত হচ্ছে নান্দনিক চারু ও কারুশিল্প,রাঙ্গামাটি স্থানীয়ভাবে উৎপাদিত বৈচিত্র্যময় শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প।

উদ্ধোধন  সময়ে আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকদের প্রত্যাশা, বিজয় মেলা–২০২৫ মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ