শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাজধানীতে বর্ণাঢ্য “ফিফা বিশ্বকাপ ফ্যান রাইড সাইকেল শোভাযাত্রা” অনুষ্ঠিত রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন এলএলপি পাম্পে বদলে যাচ্ছে শাহজাদপুরের চরাঞ্চলের কৃষকের জীবন কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত  কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোকান হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  আশুগঞ্জ পুলিশ কর্তৃক ১৮ কেজি গাঁজা, মোবাইল ও সিএনজি সহ মাদক চোরাকারবারী গ্রেফতার কাউখালী পরিসংখ্যান অফিসে জনবল সংকট পার্বত্য মন্ত্রীকে পূঃর্ণবহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

রাজধানীতে বর্ণাঢ্য “ফিফা বিশ্বকাপ ফ্যান রাইড সাইকেল শোভাযাত্রা” অনুষ্ঠিত

  • আপডেট এর সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে
Oplus_131072

প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য “ফিফা বিশ্বকাপ ফ্যান রাইড সাইকেল র‌্যালি” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নেয় Round Table Bangladesh এবং সহযোগিতায় ছিল Duranta Bicycle।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউন্ড টেবিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি। কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তি সাবেক জাতীয় ফুটবলার Kaiser Hamid।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং (এজিএম ব্র্যান্ড) মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ তাইজুদ্দিন, আমিনুল ইসলাম টুববুস, আরএফএল বাইকের ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেনসহ দেশের বিভিন্ন জাতীয়ভিত্তিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিবৃন্দ সাইকেল যাত্রার সূচনা করেন। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আনন্দ ও উন্মাদনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০০-এর অধিক সাইক্লিস্ট এই র‌্যালিতে অংশ নিয়ে বিশ্বকাপের উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
রঙিন জার্সি, জাতীয় পতাকা, ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এবং সাইক্লিস্টদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক আনন্দময় মিলনমেলায়। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী ও সাইক্লিং সম্প্রদায়ের এই মিলন উৎসব অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
আয়োজকরা জানান, এই র‌্যালির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম হিসেবে সাইকেলের গুরুত্বও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া চর্চা, সুস্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তা দেশব্যাপী পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বিশ্বকাপের আনন্দকে ঘিরে ফুটবলপ্রেমী ও সাইক্লিস্টদের এই মহামিলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ