বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাই শিশু নিকেতন শিক্ষার্থীদের মাঝে  জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাউখালীতে গাঁজাচাষকারী যুবক গ্রেফতার চন্দ্রঘোনায় ভারী বর্ষণে ৬১ ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে জেলা পরিষদের চাল বিতরণ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে; পটিয়ায় বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি রাইখালীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত Pferderennen Wettarten – Der schnelle Überblick

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত হয়েছে

মো: সবুজ হোসেন রাজা,(শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় টানা ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন দুটি পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে গত ১৭ এপ্রিল প্রত্যাশা নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘ দিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকের পরিবারের সদস্যরা যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন। এতে দুটি পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।

বিষয়টি জানতে পেরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাশফিকা হোসেন প্রথমে একজন প্রতিনিধি ঘটনাস্থলে পাঠান। তবে তাতে সমস্যার সমাধান না হওয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, ইউনিয়ন সচিব আব্দুল হালিম, কম্পিউটার অপারেটর শ্যামলসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে ইউএনও মাশফিকা হোসেন ভুক্তভোগী রিমা খাতুন, মনিরা খাতুন ও নয়ন খাতুনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরে অভিযুক্ত মিনা খাতুনের সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইউএনওর নির্দেশে রাস্তার বাঁশের বেড়া অপসারণ করা হয় এবং ভুক্তভোগী পরিবারগুলোর চলাচলের জন্য ১০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পরিবারের অবরুদ্ধ থাকার বিষয়টি জানতে পেরে প্রথমে প্রতিনিধি পাঠানো হয়েছিল। পরে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমি নিজেই ঘটনাস্থলে আসি। চলাচলের পথ মানুষের মৌলিক অধিকার। কেউ এ অধিকার হরণ করতে পারে না। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীদের জন্য রাস্তা উন্মুক্ত করা হয়েছে।

স্থানীয়রা ইউএনওর এমন মানবিক ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে অবরুদ্ধ দুটি পরিবার। এছাড়া এমন মানবিক ইউএনও এর শীঘ্রই বদলি হওয়ার খবরে স্থানীয়রা দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ