বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে চারা সার ও  বীজ বিতরণ কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দূর্যোগ কবলিত এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত  কাপ্তাইয়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের  ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী  কাপ্তাই শিলছড়ি খেলতে গিয়ে সেফটি ট্যাংকিতে পরে শিশু নিহত আশ্রয় কেন্দ্র এবং দূর্যোগকবলিত  মানুষের পাশে   কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ত্রান বিতরণ  কাপ্তাই জোন কমান্ডার কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কাপ্তাই আশ্রয় কেন্দ্রে বন্যা দূর্গতের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করছে সেনাবাহিনী দূর্যোগ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপ্তাই উপজেলা তাঁতীদলের খাদ্য বিতরণ কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে  কাপ্তাই হতে পাচারকালে মাছ  ও সিএনজি জব্দ

উৎসবমুখর পরিবেশে শাহজাদপুরে পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেট এর সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত হয়েছে

সবুজ হোসেন রাজা ,স্টাফ রিপোর্টার।

বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিন ১লা বৈশাখ।

এ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন। এসময় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা সকল ভেদাভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যার মধ্যে শাহজাদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শাহজাদপুরের ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়িতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা নতুন বছরের আগমনে এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ