সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুর শকুনি লেকপাড়ের ফুড কার্ট ব্যবসায়ীদের বাঁচার আকুতি মাদারীপুরে ৭১ টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা  কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার

সংস্কারের অভাবে কাউখালীর বেইলি ব্রীজগুলো মৃত্যুফাঁদে পরিনত

  • আপডেট এর সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান,কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে উপজেলার ৩নং সদর ইউনিয়নের কচুয়াকাঠী- দাসেরকাঠী খালের উপরে নির্মিত(মতুয়া আশ্রম সংলগ্ন), শহরের একমাত্র ব্যস্ততম সড়কের বেইলি ব্রীজটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে যানচলাচলসহ পথচারীদের যাতায়াতের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
অনেক পুরানো এই ব্রীজটিতে ব্যবহৃত নিচের লোহার প্লেটগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে বড় বড় গর্তে পরিনত হয়েছে। প্রতিনিয়ত এসব গর্তে পথচারীরা পড়ে গিয়ে দূর্ঘটনার স্বীকার হচ্ছেন।
ব্রীজ সংলগ্ন দোকানের মালিকগন জানান, প্রতিদিনই আমাদের এখানের ব্রীজটি থেকে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এক বা একাধিক পথচারীদের নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে যেতে হচ্ছে। সেই সাথে যানবাহনগুলোও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
আবার ব্রীজের ওপারে(কচুয়াকাঠী) গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে আরও একটি বাড়ী থাকায় বর্তমানে ব্রীজটি একটি মরণফাঁদে পরিনত হয়েছে।
একই চিত্র দেখা দেখা গেছে কাউখালী সদরের গারতা মাদ্রাসা সংলগ্ন বেইলী ব্রীজটিতেও। সেখানে ব্রীজের সোলিং এর পাতগুলো কোথাও কোথাও ভাঁজ হয়ে দেবে গিয়েছে। নৈকাঠী থেকে কাউখালী পর্যন্ত প্রায় সকল বেইলি ব্রীজগুলোর একই চিত্রের কারণে, যানচলাচলসহ সকল ধরনের যাতায়াতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।
ধ্রুত সময়ে এ সকল ব্রীজগুলো সংস্কার না হলে,যে কোন মুহুর্তে মৃত্যুসহ মারাত্মক দূর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দূর্ঘটনারোধে পথচারী, যানবাহন চালক ও এলাকাবাসীগণ যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্রীজটি ধ্রুত সংস্কারকল্পে পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ