সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আখাউড়ায় ট্রাক চাপায় নিহত, ট্রাক সহ ঘাতক ড্রাইভার আটক কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শাহজাদপুরে সোহেল হত্যা: দোষীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন, এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ ডাক বাংলা সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ কাপ্তাই নতুন বাজারে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ  জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ  শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

মোস্তফাপুরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত, পরিবারে নেমে এসেছে শোক

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পঠিত হয়েছে

(মাদারীপুর থেকে গোলাম ,আজম ইরাদ)।

মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক সাগর বেপারী (৩০) নিহত হয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর মিল গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সার্বিক পরিবহণের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মোট ৭ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হন।
নিহত সাগর বেপারী মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে। তিনি ঘটকচর এলাকার গুচ্ছগ্রামে স্ত্রী মাহফুজা বেগম (২২) ও দুই ছেলে আব্দুল্লাহ (৭) ও ইউসুফ (৩)কে নিয়ে বসবাস করতেন। জীবিকার তাগিদে আগে ভ্যান চালালেও পরে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছিলেন। তবে কিস্তির টাকা পরিশোধের আগেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় ইজিবাইকটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
নিহতের পরিবার জানায়, সংসারের একমাত্র উপার্জনকারী হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বামী হারিয়ে দুই শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মাহফুজা বেগম।
এদিকে জেলা পুলিশের নির্দেশে সোমবার দিনব্যাপী মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ঢাকা–বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ যানবাহন ও লাইসেন্স নবায়ন না থাকা চালকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও যানবাহন জব্দ করে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ