বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কেরানীগঞ্জের আলোচিত তারানগর-শাক্তা গরুর হাট পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আখাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রবাসী অটো রিক্সা চালক মাসুম নিহত আখাউড়ায় ৪ কেজি গাঁজা সহ মাদক চোরাকাবারী আলমাস গ্রেফতার লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি দক্ষিণবঙ্গের কৃতি সন্তান রবিউল খান হিল্লোল ঢাকা মহানগর উত্তর জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক নির্বাচিত প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশু ইয়ামিন দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন খুকনী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন হতে দশজন অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা যাকাত প্রদান  কাপ্তাই  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ ও কিশোর গ্যাং নির্মূলে অঙ্গীকার করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা

  • আপডেট এর সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি।

১লা বৈশাখে ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা -কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ৩নম্বর ইউনিয়ন বৌদ্ধ বিহার মাঠে ১লা বৈশাখ আগামী (১৫ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক উথোয়াই মং মারমা।

তিনি জানান, বৌদ্ধ সম্প্রদায়সহ নানা বর্ণের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান চিৎমরম। এইখানে রয়েছে শত বছরের চিংম্রং বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষ বিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব। এদিন মারমা যুবক যুবতিরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করে নেন।

এছাড়া এদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা এবং সাংগ্রাই শোভাযাত্রা । এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট চঞ্চু চাকমা।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মংসুই উ মারমা জানান, ১৫ এপ্রিল মূল সাংগ্রাই জল উৎসব হলেও আগামী ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিনদিন বিহার প্রাঙ্গনে বসবে বৈশাখী মেলা। ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসবে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে। এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক দায়িকারা বৌদ্ধ পুজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানো সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। সাংগ্রাই জল উৎসব সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ