বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে ওপেন হাউস ডে পালন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন  কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি ন্যায়, সাহস ও মানবতার পক্ষে এক অবিরাম কলম যুদ্ধ মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাবেক সভাপতি ফায়জুল হক রকিবের স্মরণে দোয়া ও আলোচনা সভা

কাউখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত হয়েছে
Oplus_131072

কাউখালী প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১ঘটিকার সময়, উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উত্তর বাজার উপজেলা বিএনপি’ কার্যালয়ে গিয়ে সমাপ্তি করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান মামুন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল আজম সোহেল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,মোঃরফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোইয়াব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,আগামী জাতীয় নির্বাচনে প্রতীক ধানের শীষ কে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৬ বছর হাজারো নেতৃবৃন্দ হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। ছাত্র-জনতার আন্দোলন ও তাজা রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আবারো দেশকে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে তারা গোপনে মাঠে নেমেছে। আমরা তারেক জিয়ার নেতৃত্বে,সকল নাগরিকের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচন ও ভোট অধিকারের মধ্য দিয়ে ক্ষমতায় আনবো। র‍্যালিতে উপজেলার ৫টি ইউনিয়নের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ