কাপ্তাইয়ে  প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: অংশ নিচ্ছে ৩৩৫ জন পরীক্ষার্থী

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে। চলবে ২০এপ্রিল থেকে ২৬ পর্যন্ত।

শুক্রবার  সকাল  ১০ টায় উৎসবমুখর পরিবেশে  শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এবার  কাপ্তাই উপজেলার ৬১ টি প্রাথমিক  বিদ্যালয়ের  ৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান ,কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। তিনি আরোও বলেন, প্রথমদিন গনিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বাংলাদেশের সব জায়গায় গত ১৫ এপ্রিল হতে পরীক্ষা শুরু হলেও পার্বত্য চট্টগ্রামের বর্ষবরণ অনুষ্ঠানের কারনে ২ দিন পিছিয়ে  আজ শুক্রবার  হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের বাহিরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত লক্ষ্য করা গেছে।

এদিকে প্রথমদিন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, হল সুপার রতন চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *