কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি রাইখালী ইউনিয়ন নারানগিরি বাসার সিলিং হতে উদ্বার হওয়া জালি অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে পাঁচ টায় পাল্পউড বাগান বিভাগের লোকজন উদ্বার হওয়া অজগর সাপটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।
পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই সদর রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম দেওয়ান জানান,রাইখালী রেঞ্জ এলাকার নারানগিরি একজন প্রধান শিক্ষককের বাসার রান্নাঘরে সিলিংয়ে রাত ১০টায় সাপটি দেখতে পায় ঘরের লোকজন।পরে আমাদের খবর দেয়া হলে রাত ১১টায় বন বিভাগের লোকজন অজগর সাপটি বাসা হতে উদ্ধার করে।এবং পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের দিক নির্দেশনায় বিকালে ন্যাশনাল পার্কে উদ্ধার হওয়া অজগর সাপটি অবমুক্ত করা হয়।এসময় বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। বন কর্মকর্তা আরও জানান, জাতীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।