কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খোলা ও বন্ধ নিয়ে শুরু হয়েছে ধুম্রজাল।
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর)দুপুর ৩টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করা হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানাযায় বর্তমানে পানির উচ্চতা রয়েছে ১০৫.৭৬ফুট(এমএসএল)। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২২২মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০মেগাওয়াট।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বিউবো,ব্যবস্থাপক মাহামুদ হাসান ও সদস্য সচিব কাপ্তাই হ্রদ পরিচালনা সংক্রান্ত কারিগরি সা-কমিটি লিখিত এক পত্রে জানান, সম্প্রতি কাপ্তাই লেকের পানি নিস্কাশন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাপ্তাই লেক নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের সচিবসহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে বিভিন্ন বিদ্বেষ প্রসূত তথ্য প্রকাশিত হয়েছে। যা বস্তু নিষ্ঠ নয়,বিবৃতিতে তিনি আরো জানান, কাপ্তাই হ্দ পরিচালনা জন্য কাপ্তাই হ্রদ পরিচালনা সংক্রান্ত কারিগরি সাব-কমিটি রয়েছে এবং কারিগরি সাব-কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে কাপ্তাই লেক পরিচালনা করা হচ্ছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে জলকপাট বন্ধ বা খোলা হয়ে থাকে। ভবিষ্যতে সংবেদনশীল সংবাদ ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।

Leave a Reply