মোঃ মেহেদী হাসান, কাউখালী।
পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার দুর্গামন্দিরসমূহ এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর সুমন তার বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন,এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না,এই দেশ আপনাদের,আমরা সবাই এ দেশের নাগরিক। ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে বলেন,আমরা বিভাজনের নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করি।
তাই আগামীতে সুন্দর ও উন্নত কাউখালী গড়তে উপজেলার যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড,মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা সহ সকলের সহযোগিতা কামনা করেন। একইসাথে যেসব মন্দিরে সংস্কার কাজ প্রয়োজন,তা অনতিবিলম্বে উপজেলা নির্বাহী অফিসারকে(ইউএনও) অবহিত করার জন্য নির্দেশনাও প্রদান করেন।
এ সময় উপজেলার ২৫টি দূর্গা মন্দিরে, মন্দির কমিটির দায়িত্বশীলদের মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ১৭৫ জন নারীকে শাড়ি ও ৭৫ জন পুরুষকে লুঙ্গি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে,১৯শে অক্টোবর(সোমবার) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত মহাপরিচালক(বিআরডিবি) সুপ্রিয় কুমার কুন্ডু,কাউখালী থনার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল ও সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার ২৫টি পূজা মণ্ডপের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সার্বিক তদারকির পূর্ণ নিশ্চয়তা প্রদান করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারি দলের হাতকে শক্তিশালী করতে হবে- প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর সুমন

Leave a Reply