​কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮ই নভেম্বর রবিবার বেলা ১১ঘটিকার সময় উপজেলা সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠানে ১০ জন নবাগত শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। একই সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড গড়ার ভিত্তি। আপনারা যারা আজ শিক্ষকতা পেশায় প্রবেশ করলেন, আপনাদের ওপর জাতির ভবিষ্যৎ নির্মাণের বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে কোমলমতি শিশুদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের ​সভাপতি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকতার মান বজায় রাখতে হলে নিয়মিত অধ্যায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে।
​পরিশেষে নবীন শিক্ষকদের সুন্দর ভবিষ্যৎ কামনা এবং দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, প্রধান শিক্ষক সুব্রত রায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *