কাপ্তাই প্রতিনিধি।
যে কোন অগ্নিকাণ্ডে দুর্ঘটনা, পাহাড় ধস হতে জরুরী সেবা পতে ফায়ার সার্ভিস এর ১০২হট লাইনে কল করতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি।
সোমবার (৯নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃক কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জরুরী সেবা পেতে ১০২হট নাম্বার এ কল করতে উদ্বুদ্ধ করা হয়।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন ক্লাস শুরুর পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,যে কোন জরুরী সেবা পেতে,যেমন অগ্নিকান্ড,সড়ক দূর্ঘটনা, বাসা,বাড়ির সম্পদ,প্রাকৃতিক দূর্যোগ ও ভূমিধস এবং অগ্নিকাণ্ডের ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য জরুরী ভাবে ১০২ এ সেবা পেতে কল করার জন্য আহবান জানান। এবং শিক্ষার্থীদের জানান সকলে এই নাম্বারটি শিখে রাখুন বিপদে-আপদে সেবা গ্রহণ করুন।
এসময় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদসহ সকল শিক্ষক ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সেবা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply