সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কানায় কানায় পরিপূর্ণ সোহেল মনজুর সুমনের কাউখালীর নির্বাচনী জনসভা নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়া সরাইল ৫ হাজার) পিস ইয়াবা সহ মাসুদ গ্রেফতার কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত চন্দ্রঘোনার ১০ বছরের  সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ  শরীয়তপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী সাইদ আহমেদ আসলামের পক্ষে ভোট প্রার্থনায় মহিলা দলের উঠান বৈঠক কাউখালীতে মোবাইল মিল্কিং মেশিন বিতরণ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন 

কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন

  • আপডেট এর সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান, কাউখালী ।

পিরোজপুরের কাউখালীতে ২৬শে নভেম্বর (বুধবার) সকাল ১০ঃ৩০ ঘটিকার সময়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠ প্রাঙ্গনে, প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়,জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি; প্রাণী সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭ দিন ব্যাপি নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬শে নভেম্বর বর্নাঢ্য র‍্যালী,প্রদর্শনী ও আলোচনা সভা, ২৭শে নভেম্বর হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ও কৃমিনাশক ঔষধ বিতরণ। ২৮শে নভেম্বর প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার-প্রচারণা। ২৯শে নভেম্বর কৃত্তিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প। ৩০শে নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা। ০১লা ডিসেম্বর প্রাণী সম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী সংশ্লিষ্ট অংশিজনের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা। ২রা ডিসেম্বর জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে বলে জানা যায়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,সমাজ সেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান,৩নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ,বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি,জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস মুরগি প্রদর্শন , বিজ্ঞানভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষের সরবরাহ নিশ্চিতের লক্ষণ নিয়েই আয়োজিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।

সাত দিনব্যাপী এই আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, খামারিদের নানা বিষয়ে পরামর্শ প্রদান, অসুস্থ পশুকে বিনামূল্যে ভ্যাকসিনও প্রদান করা হবে বলে জানান।

প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে আয়োজিত এ মেলায় উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন পাখপাখালির ৩০ টি স্টল প্রদর্শন করা হয়।

উপস্থিত পশুপ্রানিদের প্রদর্শনী স্টলের, উদ্যোক্তা ও খামারিদের ৪ টি ক্যাটাগরিতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান ভিত্তিক মোট ১২টি পুরস্কারও বিতরণ করা হয়।

অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মোঃ মিনহাজুল ইসলাম।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ