শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন সভা পরিবেশ  সবুজায়নের লক্ষ্যে  কাপ্তাই জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কাপ্তাই  কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের দিনব্যাপী বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ  কাউখালীতে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত 

কাউখালী উপজেলা ওলামাদলের কর্মীসভা ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট এর সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।

পিরোজপুরের কাউখালীতে ২৮শে নভেম্বর (শুক্রবার) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সকাল ১১ ঘটিকার সময় উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে, মাওলানা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, গিয়াস উদ্দিন ওলি সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা প্রায় তিন শতাধিক নেতাকর্মীবৃন্দ।

আলোচনার এক পর্যায়ে কাউখালী উপজেলা ওলামাদলের নব গঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। উক্ত কমিটিতে হাফেজ মাওলানা যুবায়ের হোসেনকে আহ্বায়ক, মাওলানা মুফতি মোঃ নুরুল হুদাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাফেজ মাওলানা মোঃ বনি আমিনকে সদস্য সচিব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাউখালী ইমাম মুয়াজ্জিন সমবায় সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইবাদত হোসেন।
দোয়া অনুষ্ঠানে তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ