বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই  কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের দিনব্যাপী বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ  কাউখালীতে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত  কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • আপডেট এর সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত হয়েছে
Oplus_0
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে রবিবার (৩০ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জয়তুন নাহার প্রথম, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল দ্বিতীয় ও একই বিদ্যালয়ের সৌমজিৎ সাহা তৃতীয় স্থান অধিকার করে।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল প্রথম, একই বিদ্যালয়ের শিক্ষার্থী অর্জুন ভট্টাচার্য দ্বিতীয় ও যুগ্ন ভাবে তিন জন শিক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করে। এরা হলেন একই বিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা রোজা, দেবাশীষ সাহা ও তাসফিক তাসিন ওয়ালিদ।
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ