কাপ্তাইয়ে জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা 

কাপ্তাই প্রতিনিধি।

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে  সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষ কিন্নরীতে নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময়  কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহুলা  অং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রিড়া  এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে বর্ণিল আয়োজনে ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *