Category: জাতীয়

  • বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

    বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক  ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পরিচালনা  কমিটির সভাপতি একরাম হোসেন এতে সভাপতিত্বে এবং  শিক্ষক যুথি মারমার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক সুলতানা বেগম, পরিচালনা কমিটির সদস্য জাকারিয়া, জাকির হোসেন সুমন, মাসুদ এবং শিক্ষক সমিতির সভাপতি রতনসহ অন্যান্য অতিথিবৃন্দ।এসময় বিদ্যালয় কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

  • সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে

    সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে

    স্টাফ রিপোর্টার। 

    জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭মে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিকদের দাবি সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার এবং প্রাপ্য কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে।

    দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে সাংবাদিকদের অধিকার মর্যাদাতো দূরের কথা সবকিছুতেই তাদের বঞ্চিত করা হয়েছে। সাংবাদিকতা পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে কোনো সরকার এগিয়ে আসেনি বরং তাদেরকে প্রতিপক্ষ মনে করছে। সরকার গুলো সবসময় কথার ফুলঝুরি দিয়ে আর জাতির বিবেক বলে এদেরকে ঘুম পড়িয়ে রাখে। সাংবাদিকরা এবার জেগেছে। তাদের দমিয়ে রাখা যাবেনা, অধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা কী চায় তা রাষ্ট্রের পক্ষে সরকারকে শুনতে হবে এবং এ ব্যাপারে দায়িত্বশীল ভুমিকা নিতে হবে। সমাজের নানা পেশাজীবীদের দক্ষতা, মর্যাদা এবং রুটিরুজির নিশ্চয়তায় রাষ্ট্রের সরব ভুমিকা রয়েছে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্র নীরব, যা দূ:খজনক। তবে সরকারের তথ্য মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিকদের তালিকা, সুরক্ষা আইন নিয়ে কথা বলছেন তাকে আমরা স্বাগত জানাই। প্রধান মন্ত্রী এবং তথ্য মন্ত্রীকে সাংবাদিকদের সমস্যার কথা সরাসরি শুনতে হবে। মুষ্টিমেয় কিছু কুলীন সাংবাদিকের কথা শুনলে হবেনা। কতিপয় কুলীন সাংবাদিক এবং আমলাদের কথামত বিগত সরকার ৭ বছর ধরে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করছিল কিন্তু তা আলোর মুখ দেখাতে পারেনি। কুলীন সাংবাদিকদের কথাতো এ যাবত শুনেছেন, এখন ৬৩ জেলার সাংবাদিকের কথা শুনুন, তাদের কী সমস্যা? তাদের দাবি কি?

    নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবশ্যই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবির কথা শুনতে হবে। এতে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি হবে। পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে অকার্যকর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে মিডিয়া এবং সাংবাদিক সংগঠন গুলোকে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া গুজব পরিবেশন করে দেশ ও জনগনকে বিভ্রান্তি করা যাবেনা। যা ইতিমধ্যে তথ্য মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন। মন্ত্রী সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন। যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সাংবাদিকতা পেশার উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়ে রাখা যাবেনা। ইতিপূর্বে বহুবার আইন প্রণয়ন করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল, নতুন করে কেউ যেনো তা না করে । এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবি গুলো শুনে সংসদে উত্থাপন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনও দাবি, অধিকার আজও পূরণ হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহবান জানান। সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণে দাবি সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা গুলো বলেছেন।

    নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান জানান।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব করেন।অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিকদের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, আরজেএফের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি আবুল হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন।

    সমাবেশে আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির নেতা সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন, সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, সদস্য আনোয়ার হোসেন, জামাল হোসেন, শাওন বাঁধন, আসমা আক্তার, মৌসুমি আক্তার, রোজি আক্তার, মরিয়ম আক্তার মারিয়া, রোমানা সানজু, খিলক্ষেত প্রেস ক্লাব সভাপতি হাবিব সরকার স্বাধীন, বিএমএসএফের ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, নারায়নগঞ্জ বন্দর শাখার সাধারণ সম্পাদক জিকে রাসেল, বরগুনা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, কুমিল্লার আব্দুল কাদের অপু, লক্ষ্মীপুর জেলা শাখার ফারুক আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

    সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রমনা পার্কে গিয়ে শেষ হয়।

  • উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি বরকল হতে উদ্বার হওয়া বিপন্নপ্রাণী  লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

    বুধবার সকাল ১০টায়  বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান  বরকল উপজেলার ১৫১ নং গর্জনতলী মৌজার লোকালয়ে অরক্ষিত অবস্থায় একটি লজ্জাবতী বানর দেখতে পায়।

    বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা,  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  নির্দেশে বরকল স্টেশনের সঙ্গীয় স্টাফসহ বানরটি  উল্লেক্ষিত স্থান হতে উদ্ধার করা হয়। পরে রাত ৮টায় উদ্বার হওয়া বিপন্ন লজ্জাবতী বানরটি  কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফূলী রেঞ্জের সূরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

    অবমুক্ত করার সময় কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈমসহ বন বিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন।

    রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম জানান, আইইউসিএন (IUCN) রেড লিস্ট অনুযায়ী লজ্জাবতী বানর (Bengal Slow Loris) বিপন্ন (Endangered) ক্যাটাগরিভুক্ত প্রাণী। তিনি বন্যপ্রাণী রক্ষায় আমরা সকলে এগিয়ে আসার আহবান জানান।

  • কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন 

    কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে  এলপিআরএফ ব্যবস্থার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ১১ টায়  রাঙামাটির কাপ্তাই উপজেলার স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কনফারেন্স রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ন্যাশনাল লিড এ্যাডভোকেসি মনিকা বিশ্বাস।

    হাসপাতাল ক্লিনিক্যাল চীফ  ডাঃবিলিয়ন এ সারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ  হাসপাতাল  পরিচালক ডা: প্রবীর খিয়াং।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার, দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মেডিকেল অফিসার ডা: মেহেরুল রিজওয়ান এবং হাসপাতালের ফিন্যান্স বিভাগের প্রধান সন্তোষ বোস। এসময় হাসপাতালে চিকিৎসক, স্টাফ এবং কুষ্ঠ রোগীরা উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে ৫(পাঁচ) পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ই মে(সোমবার) রাত ৯ ঘটিকার সময়, উপজেলা সদর ইউনিয়নের আসপদ্দি এলাকার কলেজ রোড সংলগ্ন মৃতঃ ফারুক হোসেনের স্ত্রী মোসাঃ মর্জিনাকে(৫২) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন কাউখালী থানা পুলিশের এক চৌকস দল।
    কাউখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশের সমন্বয়ে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
    কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন জানান, এ উপজেলায় মাদক ও সন্ত্রাস নির্মূলে কাউখালী থানা পুলিশ বদ্ধ পরিকর। ভবিষ্যতেও পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
    গ্রেফতারকৃত আসামিকে আজ ৫ই মে(মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

  • শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    আবু মোঃ মইন উদ্দিন মিঠু, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।
    সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

    আজ মঙ্গলবার (৫ই মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক ন‌ওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ ।

    আরো বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ঠান্ডু ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের দুরাবস্থা, গো খাদ্যের ভেজাল, মাদক, দুর্নীতি, সহ উল্লেখযোগ্য সমস্যা গুলোর বিষয়ে পদক্ষেপ দাবি করেন।

    এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো, আশা করছি শাহজাদপুর উপজেলার টেকস‌ই উন্নয়নে আমার পদক্ষেপ আপনাদের প্রত্যাশা পুরণে ভুমিকা রাখবে।

  • মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

    মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর থেকে।

    ডিজিটাল লেনদেনের প্রসার ও নগদবিহীন অর্থনৈতিক কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করতে মাদারীপুরে সচেতনতামূলক র‍্যালি করেছে পূবালী ব্যাংক।
    সোমবার (৪ মে) সকাল ১০টায় মাদারীপুর পুরান বাজারস্থ পূবালী ব্যাংকের প্রধান শাখা থেকে র‍্যালিটি শুরু হয়। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মাঝে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।
    র‍্যালিতে নেতৃত্ব দেন ব্যাংকের কর্মকর্তা ইকবাল হোসেন। এতে অংশগ্রহণ করেন ব্যাংকের বিভিন্ন শ্রেণির গ্রাহক, স্থানীয় সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা।
    র‍্যালি শেষে শহরের আমিরাবাদ শহীদ বাচ্চু সড়কের কাজী ভবনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ফরিদপুর রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাজী সিহাবুল ইসলাম।
    এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান হাওলাদার নান্নু, পরিচালক বাবুল চন্দ্র দাস, ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া, শাহাদাত হোসেন এবং ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক মাদারীপুর শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন।
    আয়োজকরা জানান, ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতে এবং জনগণকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাবেক সভাপতি ফায়জুল হক রকিবের স্মরণে দোয়া ও আলোচনা সভা

    জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাবেক সভাপতি ফায়জুল হক রকিবের স্মরণে দোয়া ও আলোচনা সভা

    পিরোজপুর প্রতিনিধি:

    জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম ফায়জুল হক রকিব-এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ০৩ মে ২০২৬, রবিবার আসর নামাজ শেষে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাব পিরোজপুর এর আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর সভাপতিত্বে আলোচনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সোহেল বিল্লাহ,সদস্য সচিব এস এম আবু জাফর,যুগ্ম আহবায়ক মিসেস হাসনেয়ারা হক,সদস্য মোঃ জাকির হোসেন ফরাজি প্রমুখ ।আলোচনা সভায় বক্তারা ফায়জুল হক রকিবের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন এবং পিরোজপুরের সংবাদ জগতে তাঁর অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তাঁর মৃত্যুতে পিরোজপুরের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।​

    যুগ্ম আহবায়ক মোঃ শাহিন ফকির এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

  • পহেলা মে জুমার বয়ানে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে ইসলামী নীতির আহ্বান

    পহেলা মে জুমার বয়ানে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে ইসলামী নীতির আহ্বান

    গোলাম আজম ইরাদ।
    আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই দিন উপলক্ষে রাজধানীর ধোলাইপাড় পান্থনিবাস এলাকার হযরত আলী জামে মসজিদে জুমার নামাজের পূর্বে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সাঈদ সাহেব।
    বক্তব্যে তিনি শ্রমিক ও মালিকের পারস্পরিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক গড়ে উঠলে সমাজের সব ধরনের বৈষম্য দূর করা সম্ভব। ন্যায়নীতি, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে উভয় পক্ষের সম্পর্ক সুদৃঢ় হলে কর্মক্ষেত্রে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে।
    খতিব সাহেব তার বক্তব্যে শিবচর পাথর এলাকার জামিয়া সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিল্পপতি বাদশা মিয়ার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ করে বাদশা মিয়া তার বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেছেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন।
    এ সময় তিনি তার ওস্তাদ, জামিয়া সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান নেয়ামত উল্লাহ আল ফরিদী সাহেবের কথাও স্মরণ করেন। পাশাপাশি নেয়ামত উল্লাহ আল ফরিদী সাহেব ও শিল্পপতি বাদশা মিয়ার শ্রমিক-মালিক সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত উল্লেখ করেন।
    মাওলানা সাঈদ সাহেব বলেন, ইসলামে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করা মালিকের অন্যতম দায়িত্ব। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য পরিশোধ করার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে শ্রমিকেরও কর্তব্য হলো চুক্তি অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করা এবং মালিকের হক যথাযথভাবে আদায় করা।
    তিনি কোরআন ও হাদিসের আলোকে শ্রমিকের অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের দুর্দশা, স্থানীয় ও জাতীয় নানা সমস্যার কথাও তুলে ধরেন।
    সবশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুসল্লিদের দোয়ার আহ্বান জানান। পাশাপাশি শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জুমার বয়ান শেষ করেন।

  • জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

    জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

    স্টাফ রিপোর্টার।

    গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। দেশে পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যাঙের ছাতার মতো মিডিয়া গড়ে তোলা যাবেনা। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া সংবাদ পরিবেশন করে দেশ ও জনগনকে বিভ্রান্তিতে ফেলা যাবেনা। যা ইতিমধ্যে তথ্য মন্ত্রী পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন। মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন। যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে।

    বিগত সরকার ২০১৮ সাল থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথা বলে মুলা ঝুলিয়ে একের পর এক আইন প্রণয়ন করে কণ্ঠরোধের চেষ্টা করেছিল। এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবি গুলো শুনে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনও দাবি, অধিকার আজও পূরণ হয়নি। আগামী ৭মে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিকদের দাবি সমাবেশ সফল করতে দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সহযোগিতা চাওয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহবান জানান।

    শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা গুলো বলেছেন।

    নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান জানান।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

    শোভাযাত্রায় বক্তব্য রাখেন সাংবাদিকদের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার নেত্রী ফাতেমা আক্তার, জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহীদুর রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমএ মান্নান, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) সাকিব জামাল আকিব জামাল, কেন্দ্রীয় নেতা মারিয়া আক্তার, রোমানা সানজু প্রমূখ।

    এ সময় ফরিদপুরে বালুদস্যুদের আক্রমনের শিকার সাংবাদিক সাজ্জাদ ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে শোভাযাত্রায় যোগ দেন। কিভাবে দস্যুরা তার হাত পা ভেঙে দেয় তার বর্ণনা করলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সংগঠনের পক্ষ থেকে তাকে আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।

    আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন সপ্তাহের গুরুত্ব তুলে বক্তব্য রাখেন।

    এ আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

    ১-৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে উদ্বোধনী শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি, সাংবাদিক প্রশিক্ষণ, মিট দ্যা প্রেস, প্রীতি ফুটবল ম্যাচ ও ৭ মে ঢাকায় সাংবাদিকদের দাবি সমাবেশ। সারাদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা সপ্তাহটির উদ্বোধনী শোভাযাত্রা, কেক কেটে ও বৃক্ষরোপণের মাধ্যমে পালন করেছে। এতে বিভিন্ন পেশাজীবি লোকজন অংশগ্রহণ করেন।